Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক ‘উন্নয়নের স্বপ্ন দেখিয়ে আওয়ামী লীগ কৃষকদের ভোট নিয়ে ক্ষমতায় গিয়েছিল। কিন্তু তারা কৃষকের কথা মনে রাখেনি। গায়ে গতরে খেটে কৃষকের ভাগ্য উন্নয়ন হয়নি। মোটাতাজা হয়েছে শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা। উৎপাদিত ধান, পাট, সবজির নায্য দাম পায়নি। ২০ টাকার সার ৩০ টাকায় বিক্রি করেছে। সার পেট্টোলের দাম বাড়িয়ে উৎপাদন খরচ দ্বিগুণ করেছে। কৃষকের ভোটে এমপি মন্ত্রী হয়ে নেতারা মিথ্যা মামলা দিয়ে আমাদের বাড়িতে ঘুমোতে দেয়নি। পাকা ধান না কেটে পুলিশের ভয়ে বাগানে বাগানে রাত কাটিয়েছি।’ কথাগুলো বলছিলেন যশোর সদর উপজেলা চুড়ামনকাটি ইউনিয়নের কমলাপুর গ্রামের কৃষক মহাসিন আলম। মঙ্গলবার বিকালে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের সর্দার বাগডাঙ্গা মাঠে সমাবেশে যোগ…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি স্বজনকে দেখতে এসেছেন আবদুর রহমান। তাঁর জন্য কিনতে চান বেদানা ফল। কিন্তু দোকানে গিয়ে দাম শুনে পড়েন বিড়ম্বনায়। দাম চড়া হওয়ায় কিছুটা সাশ্রয়ের আশায় ঘোরেন এক দোকান থেকে আরেক দোকানে। অবশেষে শুধু মাল্টা কিনে স্বজনকে দেখতে যান তিনি। শুধু আবদুর রহমান নয়, তার মত স্বল্প আয়ের মানুষের সাধ থাকলেও ফল কেনার সাধ্য হচ্ছে না অনেকেরই। আব্দুর রহমান বলেন, কিছু দিন আগেও যে বেদানার দাম ২৮০ টাকা ৩০০ টাকা ছিল তা এখন ৪০০ থেকে সাড়ে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। গরীব মানুষেরা অসুস্থ হলে একটু ফলমূলও কিনে খেতে পারছে না। দিন দিন ফলের…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরার শ্রীপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কীটনাশক উদ্ধা করেছেজাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলার কর্মকর্তারা। জানা গেছে, শ্রীপুর উপজেলার মাটিকাটা বাসস্ট্যান্ড এলাকার আলী আজগার খানের মেসার্স খান ট্রেডার্সে প্রায় ৭-৮টন সেনজেনটা কোম্পানির নকল ও ভেজাল কীটনাশক, বালাইনাশক (থিয়োভিট, গ্রোজিন, সিবিক্রন) পণ্য মজুদ রাখার খবর পায় সেনজেনটা কোম্পানি । এ অবস্তায় কোম্পানির একটি টিম ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলার সহকারী পরিচালক সজল আহম্মেদ এবং পুলিশ সদস্যসহ মঙ্গলবার বিকেলে মেসার্স খান ট্রেডার্সে অভিযান পরিচালনা করে। এ সময় দোকানে বিপুল পরিমান নকল ও ভেজাল সেনজেনটা কোম্পানির কিটনাশাক পাওয়া যায়। তবে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা ও পুলিশ দেখে দোকান…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সাতক্ষীরায় আগমন উপলক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ মত বিনিময়কালে আগামী ১১ ফেব্রুয়ারি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সাতক্ষীরায় আগমন উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়। এ সময় তিনি নিসচা সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান, সংগঠনের উপদেষ্টা এবং সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কালাম, সভাপতি মুহাম্মাদ দিদারুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক…

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে প্রায় ৩০ বছর আগে স্থাপিত শহিদ মিনার ভেঙে ওয়াশরুম করার অভিযোগ উঠেছে। উপজেলার কুশোরীকোনা-কামিনীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। একই মাঠে স্থাপিত মাধ্যমিক বিদ্যালয় ও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছর শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আসছে। এতে করে আসন্ন মহান একুশে ফেব্রুয়ারিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আশংকার সৃষ্টি হয়েছে। তবে প্রধান শিক্ষকের দাবি মাঠে পানি জমে থাকায় জায়গা সংকটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বরাদ্দকৃত এই ওয়াশব্লক করা হয়েছে। আগামী শহিদ দিবসের আগেই তিনি নতুন করে শহিদ মিনার নির্মাণ করা হবে বলেও তিনি…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে প্রবীণ সাংবাদিক ও ক্রীড়া সংগঠক আব্দুস সামাদ (৭১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার সকালে তিনি উপজেলার বরণডালী গ্রামের নিজ বাড়িতে অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রয়েছে। এদিন আসর নামাজ বাদ এসএসজি বরণডালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন স¤পন্ন করা হয়। এদিকে, তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সহসভাপতি মোতাহার হোসাইন, নির্বাহী সদস্য নুরুল ইসলাম খান প্রমুখ।

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার স্বাধীনতা স্মৃতি চত্বর মাঠে আয়োজিত এ মেলার ফিতা কেটে উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনার উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন। এরপর তিনি মেলা প্রাঙ্গণে ঘুরে ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন কৃষিবিদ কাজি জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ সুবীর কুমার বিশ্বাস,…

Read More

শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়ায় রহিমা খাতুন (৭০)নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রহিমা খাতুন এই গ্রামের বাসিন্দা। এ ঘটনার পরপর হত্যাকারী অপু হোসেন (৩০) ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে গেছেন। স্থানীয়রা জানান, নিতহ রহিমা খাতুনের ছেলে মিজানুর প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে অপুর কাছে টাকা পাবেন। পাওনা টাকা চাওয়া নিয়ে প্রায়ই দু পরিবারের মাঝে ঝগড়াঝাটি হতো। মঙ্গলবার দুপুরবেলা রহিমা মাঠে রান্নার জন্য কলা পাড়তে যাওয়ার পথে অপুদের বাড়ির সামনে আসলে অপু ও রাহিমার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অপু রহিমাকে মারধর…

Read More

মহেশপুর সংবাদদাতা মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে ইদ্রিস আলী নামে এক কৃষকের প্রায় ২ হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ। সোমরাব রাতে উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর বেলতলা মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক ইদ্রিস আলী মালাধরপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় কৃষকরা জানায়, ইদ্রিস আলী তিন বছর আগে ওই মাঠের ২০ শতক জমিতে ড্রাগন ফলের বাগান করেছিলেন। কিছুদিন আগে বাগান থেকে ড্রাগন ফল বিক্রিও করেছেন তিনি। আগামীতে আরও বেশি ফল বিক্রি করতে পারতেন। কিন্তু রাতের কোন এক সময় প্রতিপক্ষ বাগানে ঢুকে সকল ড্রাগন গাছ কেটে সাবাড় করে দিয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষক ইদ্রিস আলী বলেন, আজমপুর গ্রামের মজিবর ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা…

Read More

মহেশপুর সংবাদদাতা মহেশপুরে গোলাম মাওলা (৪০) নামে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার নাটিমা ইউনিয়নের শিবানন্দপুর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত প্রবাসী কুরিপোল চেয়ারম্যানপাড়ার বাসিন্দা। নিহতের ভাইপো শামীম জানান, প্রায় সাত মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মাওলা বক্স। সকালে কৃষকরা মাঠে যাওয়ার সময় ঈদগাহের পাশের একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন। মহেশপুুর থানা এস আই আসাদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Read More