Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চারুপীঠের প্রস্তুতি : যে নামেই হোক বর্ণাঢ্য বর্ষবরণের শোভাযাত্রা হবে

banglarbhoreBy banglarbhoreApril 9, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ

মঙ্গল শোভাযাত্রা নাকি বৈশাখী শোভাযাত্রা নামে হবে এবারের বর্ষবরণ। সেটি নিয়ে শুরু হয়েছে জাতীয় পর্যায়ের বিতর্ক। তবে বিতর্ক যাই হোক, শেষ পর্যন্ত রাষ্ট্রীয় সিদ্ধান্তের আলোকে বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রার প্রস্তুতি নিচ্ছে যশোরের চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট। বাংলা নববর্ষ ১৪৩২ বরণে এবারের থিম ‘যতনে রাখি এ ধরণীরে’। এই মূল প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজনে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা।

জানা যায়, যশোরে বাংলা বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রার ইতিহাস প্রায় ৪ দশকের। ১৯৮৫ সালে সর্বপ্রথম যশোরে বাংলা নববর্ষের প্রথম দিন দেশ ও জাতির মঙ্গল কামনা করে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট। সেই থেকে সময়ের পরিক্রমায় সারা দেশে ছড়িয়ে পড়ে উৎসবটি।
চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিটের এ বছরের পরিবেশনায় প্রকৃতির থিমে শোভাযাত্রায় দেশ ও জাতির মঙ্গল কামনা। সেই শোভাযাত্রায় থাকছে পাহাড়, গাছ, বানর, হরিণ, বাঘসহ প্রায় ২শতাধিক বিভিন্ন ধরণের মুখোশ। প্রায় দেড় মাস ধরে বৈশাখী শোভাযাত্রার উপকরণ তৈরি করতে চারুপীঠের কার্যালয়ে চলছে ব্যাপক প্রস্তুতি।
চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউট যশোরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভাস্কর মাহবুব জামাল শামীম বলেন, ১৯৮৫ সালে যশোর থেকে বৈশাখ উৎযাপনের লক্ষ্যে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

তখন আর্ট ইনস্টিটিউটের ৫শতাধিক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ফুল, বাঘ, পাখি, প্যাচা, সাপসহ বিভিন্ন ধরণের প্রতীকি তৈরি করে বাংলা বছরের প্রথম দিন শহরে র‌্যালি বের করে। মূলত একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরির অসাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে সকল ধর্ম ও বর্ণের মানুষের মিলনমেলায় পরিণত করতে এমন ব্যতিক্রম আয়োজন করা হয়। সমাজের সকল মানুষকে এক কাতারে আনতে পেরে আমরা নিজেরা যেমন আনন্দিত, তেমনি সমাজের সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে এই আনন্দ তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে।

চারুপীঠ আর্ট রিসার্চ ইনর্স্টিটিউট যশোরের সাধারণ সম্পাদক মামুনূর রশীদ জানান, পরিবর্তীত প্রেক্ষাপটে বৈশাখী উৎসবের আয়োজনে কোনো বাধ্যবাধকতার মুখে পড়তে হচ্ছে না তাদের। সারাবিশ্বের মঙ্গল কামনা করে প্রকৃতির সংমিশ্রণে এ বছর যথাযথভাবে বাংলা নববর্ষকে বরণ করে নিতে সার্বিক প্রস্তুতি নিচ্ছি। যশোরের প্রায় ৩৭ টা সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে বর্ষবরণের প্রস্তুতি নিচ্ছেন। শোভাযাত্রার নাম নিয়ে বিভ্রান্তি থাকলেও যথাসময়ে চূড়ান্ত নামেই শোভাযাত্রা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, মঙ্গল শোভাযাত্রা বৃহৎ অর্থে বোঝায়। সামগ্রিক মানুষের মঙ্গল কামনা করে। যে নামেই অনুষ্ঠান হোক না কেন কোনো বিরূপ প্রভাব পড়বে না।

বর্ষবরণের শোভাযাত্রা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.