Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে হামলা
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • মণিরামপুরে আমাদের অ্যাম্বুলেন্স সেবার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক
  • বীরমুক্তিযোদ্ধা রবিউল আলমের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপন
  • জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে যশোরে এনসিপির মোমবাতি মিছিল
  • যশোরে ইঞ্জিনিয়ারিং কারখানায় হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি
  • রাজারহাটের দ্বিতীয় চামড়ার হাটেও মন্দা, সীমান্ত দিয়ে পাচারের শঙ্কা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আলেম সমাজকে সরকারিভাবে ট্রেনিং দেয়া উচিৎ : ডিসি

যশোরে যাকাত ও সুদমুক্ত ঋণের চেক বিতরণ
banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৯, ২০২৫No Comments৮ Views
Facebook Twitter WhatsApp
আলেম সমাজকে সরকারিভাবে ট্রেনিং দেয়া উচিৎ : ডিসি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, মানুষ যত শিক্ষিত হবে তত, ভুল ফতোয়া কম হবে। যারা আজ ফতোয়া দিচ্ছে তারা লেখাপড়া জানে না, পড়াশুনা করে না। তারা নিজের মত করেই সব কিছু চিন্তা করে। ইসলাম শুধু পরকালের জন্য না। দুনিয়ায় সঠিক কাজ কর্ম না হলে আখিরাতে কেমনে হবে।

বুধবার সকালে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ওরিয়েন্টেশন সভা ও ইমাম মুয়াজ্জিনদের মাঝে সুদ মুক্ত ঋণের চেক বিতরণ এবং ২৪-২৫ অর্থ বছরে সরকারি যাকাত ফান্ড থেকে অসহায়, দুঃস্থ ও গরীবদের মাঝে যাকাতের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমরা মিছিল মিটিং এ প্যালেস্টাইনের জন্য সমবেদনা জানাচ্ছি সব কিছু ঠিক আছে। কিন্তু সেখানে গিয়ে আমরা চুরিও করছি। আপনি জেনে শুনে দেশের সম্পদ নষ্ট করছেন। ভুল জায়গাগুলো সংশোধনের জন্য আলেম সমাজকে আমাদের নিজেদের সরকারিভাবে ট্রেনিং দেয়া উচিৎ।

যাকাতের প্রসঙ্গে তিনি বলেন, আমরা জেলা থেকে সরকারি যাকাত ফান্ডে যত যাকাত দিয়েছি তার মধ্যে ৮০ শতাংশ যাকাত আমাদের সরকার দিচ্ছে।

জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে চেকের মাধ্যমে জেলার ১৫১ জন ব্যক্তির মাঝে ৭ লাখ ৫১ হাজার ৩৩৮ টাকা বিতরণ করা হয়। এছাড়া ৯ জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে সুদমুক্ত ঋণের ২ লাখ ৭০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগে উপ পরিচালক রফিকুল হাসান, যশোর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওন, আমিনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ সাখাওয়াত হোসেনসহ জেলা ইমাম পরিষদের নেতাকর্মীরা।

ডিসি সরকারিভাবে ট্রেনিং
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে হামলা

জুন ৩, ২০২৬

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

জুন ৩, ২০২৬

মণিরামপুরে আমাদের অ্যাম্বুলেন্স সেবার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুন ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.