বাংলার ভোর প্রতিবেদক যশোরে এক প্রবাসীকে পার্ক থেকে তুলে নিয়ে যেয়ে জোরপূর্বক বিয়ে দেয়ার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। আর এই কাজে সহযোগিতা করেছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও জেলা যুবদল নেতা সানী আহমেদ। গত ৩ এপ্রিল এই ঘটনা ঘটেছে। অভিযোগ, শহরের বেজপাড়া বিহারী পাড়ার বাসিন্দা তিনটি হত্যাসহ একডজন মামালার আসামি পেঁচো অস্ত্রের মুখে রবি নামে এক সৌদি প্রবাসী যুবককে তুলে নিয়ে তার বোনের সঙ্গে বিয়ে দেন। এই ঘটনায় ছেলে পক্ষ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ছেলের দুলাভাই তুষার আহমেদ ঘটনা নিয়ে ভিডিও বার্তা দিলে বিষয়টি জানাজানি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদকযশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল এলাকা থেকে গাঁজা সেবনের সময় এক সমন্বয়কসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়। আটকদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মণিরামপুর ৯নং ওয়ার্ডের সমন্বয়ক তাজওয়ার রহমান তাহমিদ (২২) রয়েছেন। অন্য ৩ জন হলেন, ফরহাদ হোসেন, হাসিন খান ও মো. বাবু। এ ঘটনায় কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৬। শুক্রবার রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার প্যাডে সংগঠনের দপ্তর সম্পাদক রাজিয়া সুলতানা চাঁদনী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা বহির্ভুত কর্মকাণ্ড ও জুলাই স্পিরিটের পরিপন্থী কার্যক্রমে লিপ্ত হওয়ায় তাহমিদকে বহিস্কার করা হয়েছে। পাশাপাশি জেলার সকল…
বাংলার ভোর প্রতিবেদকজয়তী সোসাইটির উদ্যোগে যশোরে ঠাণ্ডা পানি ও শরবত খাওয়ানো কর্মসূচি উদ্বোধন। শনিবার বিকেল পাঁচটায় সংগঠনের সভাপতি কাজী লুৎফুন্নেসার সভাপতিত্বে যশোর পৌরপার্কে তীব্র তাপদাহে শরীর সুস্থ রাখতে ‘তৃষ্ণার্ত মানুষের জন্য একটু প্রশান্তি’ স্লোগানে জনসাধারণকে চার দিনব্যাপি ঠাণ্ডা পানি ও শরবত খাওয়ানো অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মঙ্গল শোভাযাত্রার উদ্ভাবক ও চারুপিঠ যশোরের প্রতিষ্ঠাতা মাহাবুব জামান শামীম, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, চারুপিঠের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাহিত্য পরিষদ যশোরের সভাপতি শাহিন ইকবাল। এছাড়া আরো উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার-০১ রোকনুজ্জামান, জয়তী সোসাইটির…
বাংলার ভোর প্রতিবেদকবাংলা নববর্ষ ১৪৩২ বরণ করে নিতে প্রস্তুতি চূড়ান্ত করেছে উদীচী যশোর জেলা সংসদ। এবারে পৌর উদ্যানে দিনব্যাপি থাকছে সংগঠনটির বর্ষবরণের অনুষ্ঠানমালা। টানা ৪৮ বছরের ধারাবাহিকতায় উৎসবে মাতবে হাজারও ছেলে-মেয়ে, শিক্ষার্থী ও শিল্পীরা। উৎসবের ২ দিন আগে শনিবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়েই এ কথা জানান নেতৃবৃন্দ। এ সময় লিখিত বক্তব্য পাঠ করে আসিফ আকবর নিপ্পন। বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রর্শেন উত্তর দেন উদীচীর সভাপতি ও বর্ষবরণ উৎসব উৎযাপন পরিষদের আহবায়ক অ্যাড. আমিনুর রহমান হিরু, সাধারণ সম্পাদক ও বর্ষবরণ উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সংগঠনটির সহসভাপতি রজিবুল আলম টিলন, কোষাধ্যক্ষ ফারুক সিদ্দিকী চন্দন, সুকান্ত দাস,…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর আইটি পার্ক হোটেল এন্ড রিসোর্টের কনফারেন্স রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। আবদুল আউয়াল মিন্টু ন্যাশনাল ব্যাংককে তার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সকল স্তরের কর্মীদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান। তিনি শ্রেণীকৃত ঋণ আদায় এবং আমানত সংগ্রহে জোর দেন। বিশেষ করে ঋণ আদায়ে সর্বোচ্চ চেষ্টা করার জন্য তিনি কর্মীদের নির্দেশনা দেন। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থপনা পরিচালক ইমরান আহমেদের সভাপতিত্বে সম্মেলনে পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক জুলকার নায়েন, স্বতন্ত্র পরিচালক ও অডিট…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরতলীর শেখহাটি আদর্শপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাদের কাছ থেকে প্রাইভেটকার ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শেখহাটি আদর্শপাড়ার কলেজ শিক্ষক সাঈদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন যশোরের অভয়নগর উপজেলার ধলীগাতি গ্রামের কামরুল হোসেন। তিনি ডাকাতি, ছিনতাইসহ নানা অপকর্মের সাথে জড়িত। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে কোতোয়ালি থানা পুলিশ কামরুলের ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় বাড়ির সামনে রাখা একটি প্রাইভেটকারসহ বাসাটি তল্লাশি চালায় পুলিশ। অভিযানে উদ্ধার করা হয় গাড়ির বিভিন্ন নাম্বারের কয়েকটি প্লেট, ধারালো দা ও ছুরি, তালা কাটার যন্ত্রসহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জাম।…
বাংলার ভোর প্রতিবেদকবীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহা বেগমকে সভাপতি ও শাহজাহান নান্নুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট সুশাসনের জন্য নাগরিক সুজন’র যশোর জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় স্থানীয় ১নং উকিল বারে কমিটিগঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী দুই বছরের জন্য নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি সহকারী অধ্যাপক গোপীকান্ত সরকার, আবিদুর রহমান, যুগ্ম সম্পাদক আহসান হাবিব, সাইফুদ্দিন আহমেদ, সহ-সম্পাদক মনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক শেখ রাকিবুল ইসলাম নয়ন, কোষাধ্যক্ষ নিলুফার ইয়াসমিন, শিক্ষা তথ্য ও গবেষণা সম্পাদক রুবাইদুল হক সুমন, দপ্তর সম্পাদক ছায়েরা খাতুন হিরা, প্রচার সম্পাদক পারুল আক্তার, সমাজক্যলাণ সম্পাদক মো. কামরুজ্জামান, সদস্য অ্যাডভোকেট রমজান আলী, দীপক কুমার…
নড়াইল সংবাদদাতা নড়াইল এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজার মোশারফ মুন্সি মুসাকে (৪৫) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে নড়াইলের নতুন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। নিহত মুসা সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর এলাকার বাসিন্দা। স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল ৬টার দিকে গাড়ির সুপারভাইজার মুসা নতুন বাস টার্মিনালে বসে ছিলেন। এ সময় কয়েক দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন। মোশারফের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সেই সাথে জেলা বাস ও মিনিবাস মটর শ্রমিক ইউনিয়নে শ্রমিকদের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে অপহৃত এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় শহরের লাবনী মোড় এলাকা হতে ওই কিশোরকে উদ্ধার করে পুলিশ। উদ্ধার কিশোর ঢাকা জেলার পূর্ব রামপুরা এলাকার হারুনুর রশিদ খানের পুত্র আরেফিন কামরুল ইসলাম (১৬)। সদর থানার ওসি শামিনুল হক জানান, বৃহস্পতিবার ওই কিশোরকে কে বা কারা অপহরণ করে। পরে শুক্রবার রামপুরা থানায় তার বাবা জিডি করেন। জিডির সূত্র ধরে সাতক্ষীরা সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে। অপহৃত কিশোর আরেফিনের বরাত দিয়ে তিনি জানান, কে বা কারা আরেফিনকে ঢাকা থেকে অপহরণ করে একটি টিনের ঘরের মধ্যে আটকে রাখে। সেখান থেকে কৌশলে বের হয়ে…
বাংলার ভোর প্রতিবেদক দীর্ঘ এক যুগ পর আরারও যশোরে চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রির আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা। শনিবার দুপুরে শহরের টাউন হল ময়দানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মাসব্যাপি এ মেলার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন যশোরে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রনওক জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। মেলার স্টল পরিদর্শন শেষে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের বলেন, ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারত হয়ে তৃতীয় কোন…