পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় ইমাম পরিষদের সম্মেলনের মাধ্যমে আংশিক কমিটি গঠন করা হয়েছে। পাইকগাছা উপজেলা শাখার আয়োজনে শনিবার সকাল ১০টায় মডেল মসজিদ মিলনায়তনে মাওলানা এসএম আমিনুল ইসলামের সভাপতিত্বে ইমাম সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা আব্দুল হান্নান ওমরের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ারুল আজিম, সাংগঠনিক সম্পাদক খুলনা জেলা, হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক খুলনা জেলা, মুফতি জিয়াদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক খুলনা, অধ্যক্ষ মাওলানা এএফএম নাজমুস মজিদ। বক্তব্য রাখেন মুফতি আবুল কাশেম গোলামুল্লাহ, মাওলানা আফছার উদ্দিন ফিরোজী, মাওলানা সাইদুর রহমান, মুফতি ওয়েজ আহমেদ, মাওলানা আজহার আলী, মুফতি আশরাফুল আলম, মুফতি আব্দুল কাদির, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আবুল…
Author: banglarbhore
কালিগঞ্জ সংবাদদাতা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনসহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সুফী-সাধক, পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৬১তম বার্ষিক ওরছ শরীফ আগামী ৯, ১০ ও ১১ ফ্রেব্রুয়ারি যথাযথভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে অনুষ্ঠিত হবে। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যস্থাপনায় ও পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম সাহেবের বিশেষ দিকনির্দেশনায় অন্যান্য বছরের ন্যায় এ বছরের বার্ষিক ওরছ শরীফের প্রস্ততি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে ভারত ও অন্যান্য দেশসহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পীর কেবলার ভক্তবৃন্দ আসতে শুরু করেছেন। পবিত্র ওরছ উপলক্ষে লাকো মানুষের সমাগম ঘটবে। পীর কেবলার…
কোটচাঁদপুর সংবাদদাতা কারো পাতানো ফাঁদে পা দিবেন না। বিএনপি ভাঙচুর চাঁদাবাজি সন্ত্রাস হত্যার রাজনীতি পছন্দ করে না। একটি বক্তব্যের কারণেই আবারও দেশে এই অরাজগতা। দলীয় টিকিট পেলেই পাস তা হবে না ভুলে যান। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা করেন ভোটের মাধ্যমেই আপনাকে বিজয়ী হতে হবে। ভোট চোরের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না যেমনটা ফ্যাসিবাদের হয়নি। মাদক ব্যবসায়ী জুয়াড়িদের পক্ষ না নিয়ে স্বচ্ছ মানুষের সাথে দল করুন। প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। শনিবার বিকেলে রাঙ্গিয়ারপোতা ফোরকানিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫নং এলাঙ্গী ইউনিয়ন শাখাকে সুসংগঠিত করার…
বাংলার ভোর প্রতিবেদক শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ পাঁচ সদস্য তদন্ত কমিটি গঠন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (যবিপ্রবি) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রক্টর ও শিক্ষার্থীসহ অন্তত ৮জন আহত হয়েছেন। শুক্রবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফটকের সামনে চায়ের দোকানে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি জেরে ঘটনার সূত্রপাত হয়। পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। কয়েক ঘন্টার ইট, পাটকেল ছোড়াছুড়ি ও ধস্তাধস্তির এক পর্যায়ে রাত ২টার দিকে পরিস্থিতি শান্ত হয়। আহত ৪ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন। ডিন’স কমিটির আহবায়ক অধ্যাপক ড. জাফিরুল ইসলামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। আগামী ৭ কার্য দিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।…
সংবাদ বিজ্ঞপ্তি যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেইউজে কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। এতে সভাপতিত্ব করেন জেইউজের বিদায়ী সভাপতি মনোতোষ বসু। সঞ্চালনা করেন জেইউজের বিদায়ী সাধারণ সম্পাদক এইচআর তুহিন। দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক ইমরান হাসান টুটুল, কোষাধ্যক্ষ সফিক সায়ীদ এবং নবনির্বাচিত কমিটির সহসভাপতি মনিরুজ্জামান মুনির, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, কোষাধ্যক্ষ ডিএইচ দিলশান, কার্যনির্বাহী সদস্য প্রণব কুমার দাস, রাহুল রায় প্রমুখ।
বাংলার ভোর প্রতিবেদক শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ পাঁচ সদস্য তদন্ত কমিটি গঠন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (যবিপ্রবি) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রক্টর ও শিক্ষার্থীসহ অন্তত ৮জন আহত হয়েছেন। শুক্রবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফটকের সামনে চায়ের দোকানে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি জেরে ঘটনার সূত্রপাত হয়। পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। কয়েক ঘন্টার ইট, পাটকেল ছোড়াছুড়ি ও ধস্তাধস্তির এক পর্যায়ে রাত ২টার দিকে পরিস্থিতি শান্ত হয়। আহত ৪ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন। ডিন’স কমিটির আহবায়ক অধ্যাপক ড. জাফিরুল ইসলামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। আগামী ৭ কার্য দিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।…
বাংলার ভোর ডেক্স : গাজীপুরে ছাত্র-জনতার ওপর গতকাল শুক্রবার রাতে সন্ত্রাসী হামলার ঘটনায় আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়েছে। ‘অপারেশন ডেভিল হান্ট’-এর ব্যাপারে আগামীকাল রোববার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চায়ের দোকানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের কথা কাটাকাটির জেরে এই সংঘর্ষ রণক্ষেত্রে রূপ নেয়। দফায় দফায় সংঘর্ষ চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। এতে প্রক্টর ড. আমজাদ হোসেন ও শিক্ষার্থীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাস কমিটি দেওয়ার প্রস্তুতি চলছে। শিক্ষার্থীদের একটি অংশ কমিটি চায় না। এ নিয়ে গত দুদিন ধরে ক্যাম্পাসে এক ধরনের চাপা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা ৫ নং উপশহর ইউনিয়নে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনকে শক্তিশালী করতে শুক্রবার বিকেল উপশহর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সভা আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল ইসলাম সবদুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন। আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আজগার হোসেন, উপশহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী কদর, রেজাউল ইসলাম কামাল, আনসার আলী, এনামুল হোসেন নান্নু, সাবেক ইউপি সদস্য এহসানউল্লাহ, হারুন সিকদার, রবিউল ইসলাম রবি, শাহানারা পারভীন মনি, মিনা বেগম, শশী বেগম প্রমুখ।
বাংলার ভোর প্রতিবেদক দেশের অন্যতম চারুকলা আর্ট রিসার্ট ইনস্টিটিউট চারুপীঠ যশোরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং উপমহাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের জন্ম শতবর্ষপূর্তি উপলক্ষে শুরু হয়েছে দুই দিনব্যাপী জলরঙের চিত্র প্রদর্শনী। শুক্রবার বিকেলে চারুপীঠ আর্ট গ্যালারিতে এই প্রদর্শনী উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেন্টিং এর অবসরপ্রাপ্ত শিক্ষক শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস। এছাড়াও এই প্রদর্শনী অনুষ্ঠানের মাঝে অনুষ্ঠিত হয় শিল্পী সোহেল প্রাননের স্মরণে শিশু আঁকিয়েদের অংশগ্রহনে এবং বর্ণিকা আর্ট স্টুডিও এর পরিকল্পনায় চিত্রাংকন উৎসব ‘ইচ্ছেগুলো আঁকো’। চিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যপক আফসার আলী, নড়াইল আর্ট কলেজের অধ্যক্ষ শিল্পী অনাদি কুমার বৈরাগী, চারুপীঠের অধ্যক্ষ…