বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য, কমিউনিস্ট মুক্তিযোদ্ধা, আজীবন বিপ্লবী বর্ষিয়ান কমিউনিস্ট নেতা কমরেড জাকির হোসেন হবি আর নেই। ( ইন্নানিল্লাহে …. রাজেউন)। শনিবার ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬-৩০ এ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ১৯৫১ সালের ১৫ জানুয়ারি অভয়নগর উপজেলার চন্দ্রপুরে জন্মগ্রহণ করেন। ১৩ ভাই বোনের ভিতর তিনি ২য় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ পুত্র, ২ কন্যা, নাতি-পুতি, রাজনৈতিক বন্ধু, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজা আজ জোহর বাদ শংকরপুর স্কুল মাঠে (ঈদগাহ মাঠে) অনুষ্ঠিত হবে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে রোববার বেলা ১২ টায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা…
Author: banglarbhore
এস এম জালাল ভাল নেই সবজি উৎপাদনকারী কৃষক। যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলৎদিহি গ্রামের কৃষক জামাল হোসেন তরফদার জানান, কৃষি আবাদ করে জীবিকা নির্বাহ করি। কিন্তু বর্তমানে সবজির বাজার দর খুবই কম। সবজি বাজারে নিয়ে গেলে পরিবহন ও শ্রমিক খরচের টাকাও উঠছে না। উৎপাদিত সবজির কাক্সিক্ষত দাম না পেয়ে হতাশ। তিনি অভিযোগ করেন মাস দেড়েক আগেও সবজির মূল্যবৃদ্ধি নিয়ে প্রায়শই রাজনৈতিক দলগুলোকে মাঠে নামতে দেখা গেলেও এখন তাদের কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না। কৃষকের এ অবস্থায় মূল্য নিয়ন্ত্রণে সরকার কতটুকু কাজ করছে তা নিয়ে প্রশ্ন কৃষকের। কৃষকের দাবি মৌসুমে উৎপাদিত অতিরিক্ত সবজি তাদের কাছ থেকে নির্দিষ্ট দামে সরকার ক্রয়…
বাংলার ভোর প্রতিবেদক সাইকেল-ভ্যানে বাহারি ফুল নিয়ে বাজারে এসেছেন চাষিরা। তাদের কারও কাছে গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা; কারও কাছে জারবেরা, চন্দ্রমল্লিকাসহ বাহারি সব ফুল। দূরদূরান্ত থেকে আসা ব্যাপারিরা সেই ফুল কিনছেন। ফুলবেঁচাকেনার এমন হাকডাক যশোর-বেনাপোল মহাসড়কের সড়ক ঘেঁষে গড়ে ওঠা ফুলের রাজধানীখ্যাত যশোরের গদখালিতে। হঠাৎ গরম পড়ায় ফুল ফুটে যাওয়া বাজারে ফুলের জোগানও বেশি। গ্লাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্র মল্লিকা, গাঁদা ফুলের দাম কিছুটা কম হলেও উর্ধ্বমুখী গোলাপের দাম। মাত্র দুই দিন আগেও যে গোলাপ বিক্রি হয়েছে ৩ থেকে ৫ টাকায়। সেই গোলাপ শনিবার বিক্রি হয়েছে ৮ থেকে ১০ টাকা দরে। চাষিদের দাবি, বসন্ত ও ভালোবাসা দিবসকে সামনে রেখে বাড়তে শুরু করেছে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুজন অধ্যাপক ও একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। বরখাস্তরা হলেন-অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিইসি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব এবং ড. এমএ ওয়াজেদ মিয়া উচ্চ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের রিসার্চ অফিসার (চলতি দায়িত্ব) ও টেকনিক্যাল অফিসার হেলালুল ইসলাম। এর মধ্যে অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ ও অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব রাজনৈতিক পটপরিবর্তনের পর পদত্যাগী ভিসি ড. আনোয়ার হোসেনের ঘনিষ্ঠ ছিলেন। তারা দুজনেই ভিসি আনোয়ারের অনিয়ম…
বাংলার ভোর প্রতিবেদক জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এখনো চলছে। যতদিন এদশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন বিএনপির প্রতিটি নেতাকর্মীকে রাজপথে থাকতে হবে। মনে রাখতে হবে বিএনপি এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৭ বছর রাজপথে রক্ত ঝরিয়েছে। তাই দেশ বাঁচাতে ও দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ভেদাভেদ ভুলে রাজপথে সক্রিয় থাকার আহবান জানান বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার বিকেলে যশোর সদর উপজেলার কাশিমপুর মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় অমিত এসব কথা বলেন। কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর…
বাংলার খেলা প্রতিবেদক তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা যশোর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার যশোর কেন্দ্রীয় ঈদগাহে দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন। তানযীযুল উম্মাহ ফাউন্ডেশন ডিরেক্টর ও তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা যশোর শাখা তত্ত্বাবধায়ক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আ.খ.ম মাসুম বিপ্লব সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওন, যশোর শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফ উদ্দিন, যশোর কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, পুরাতন কসবা ডিইউকেআই ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাহফুজুর রহমান, বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউটের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ইন্ডাষ্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেনস ফাউণ্ডেশন দ্বি-বার্ষিক কাউন্সিল ও ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে খন্দকার রশিদুজ্জামান রতনকে সভাপতি ও রেজাউল করিমকে সেক্রেটারি করে দশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে যশোর জিলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) দ্বি-বার্ষিক কাউন্সিল ও ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আইবিডব্লিউএফ কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংকের সাবেক ডিরেক্টর মুহম্মদ শহিদুল ইসলাম। প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। আজকের উন্নত দেশগুলোর অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি হচ্ছে উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা। দেশে প্রাপ্ত সকল সম্পদ ও মানবসম্পদকে ব্যবহার করে এবং নিজেদের সৃজনশীলতাকে…
বাংলার ভোর প্রতিবেদক সম্মিলনী ইনস্টিটিউশনে প্রবেশ পথেই এক পাশে মসজিদ অন্য পাশে মন্দির। যা ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নিদর্শন। এই প্রতিষ্ঠান থেকে ১৯৭৮ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এসএম জোবায়ের হোসেন। শনিবার সকালে সম্মিলনী ইনস্টিটিউশন দিবসে এসে পুরানো দিনের স্মৃতিচারণ করেন তিনি। তার স্মৃতিপটে ভেসে ওঠে আবেগ আপ্লুত সোনালী অতীতের কথা। তিনি বলেন, আমরা যখন এখানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়েছি তখন অনেক সুন্দর সময় পার করেছি। বন্ধুদের সাথে অনেক দুষ্টুমি করেছি। এই মাঠে খেলা করেছি। পুনর্মিলনীতে এসে আমার সেই সব ব্যাচমেট বন্ধুদের কথা মনে পড়ছে। আজকের দিনের অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না। শুধু এসএম জোবায়ের হোসেন নয়, প্রাক্তন শিক্ষার্থী…
ঝিকরগাছা সংবাদদাতা বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দারুল উলুম কামিল মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওলামা মশায়েখ পরিষদের খুলনা বিভাগীয় ও খুলনা মহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক। ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীমের সভাপতিত্বে ওলামা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, যশোর-২ আসনের জামায়াতের সাংসদ সদস্য প্রার্থী মাওলানা আরশাদুল আলম। এ সময় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ…
তালা সংবাদদাতা তালায় উপজেলা তারেক পরিষদের পক্ষ থেকে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তালার মাগুরা আইডিয়াল মহিলা কলেজ হলরুমে উপজেলা তারেক পরিষদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে তালা উপজেলা তারেক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইমরান গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, তালা কৃষকদলের সদস্য সচিব শেখ জামির হোসেন, মাগুরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল খালেক। এ সময় তারেক পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা সাংবাদিক খান নাজমুল হুসাইন, মোস্তাফিজুর রহমান রাজু,…