Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক শ্রদ্ধা, ভালোবাসা ও সমাজ বদলের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারের মাধ্যমে চির বিদায় জানানো হয়েছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্মানিত সদস্য, আজীবন বিপ্লবী, কমিউনিস্ট মুক্তিযোদ্ধা জাকির হোসেন হবিকে। জাকির হোসেন হবি শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার বেলা ১২টায় তার মরদেহ প্রিয় পার্টি অফিস যশোর শহরের ভোলা ট্যাংক রোডে আনা হয়। সেখানে হবির কফিনে শ্রদ্ধা জানান বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয়, যশোর জেলা, নড়াইল জেলা, খুলনা জেলাসহ বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ। এরপর পর্যায়ক্রমে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বিবর্তন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। সভায় অংশ নেন ৮ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা। সভায় জানানো হয়, প্রকল্প শুরুর পর চলতি বছরের ফেব্রুয়ারি-ডিসেম্বর ২০২৫ পর্যন্ত যশোর জেলায় গ্রাম আদালতে মামলা দায়ের হয় ১ হাজার ৫৬৮টি। এর মধ্যে সরাসরি ইউনিয়ন পরিষদে দায়ের হয় ১ হাজার ৩৪৮টি, জেলা আদালত থেকে পাঠানো হয় ২২০টি। এর মধ্যে দেওয়ানি ৮১২টি ও ফৌজদারি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে খোরশেদ আলম নামে এক কৃষকের দেড় বিঘা জমির সরিষা পুড়িয়ে দেয়া হয়েছে। শনিবার রাত ৮ টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের সোহরাব মোড় নামক স্থানে ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষক খোরশেদ আলম ওই এলাকার বাসিন্দা। আগুনে অন্তত ১০ মণ সরিষা পুড়ে ছাই হয়েছে। কে বা কারা কৃষকের এত বড় ক্ষতি করেছেন সেটা নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়দের ধারণা মাদকসেবীরা মাঠে মাদক সেবন করতে গিয়ে নেশার ঘোরে সরিষার স্তুপে আগুন দিয়েছে। প্রত্যক্ষদর্শী স্কুলছাত্র মুরাদ হোসেন বলে, শনিবার সোহরাব মোড়ের ব্যবসায়ীরা সুন্দরবনে বনভোজনে যান। খোরশেদ আলমও দোকানিদের সাথে সুন্দরবনে গিয়েছিলেন। রাতে আমরা মোড়ে ছিলাম। হঠাৎ তাপ অনুভব করে উত্তর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ২০১৭ সালে উচ্চ আদালতে আপিলে হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পান খুলনা বটিয়াঘাটার বাসিন্দা ইব্রাহিম আলী শেখ সাগর। ৮ বছরেও আদালতের মুক্তির আদেশের কপি কারাগারে না পৌঁছানোয় প্রায় বন্দি ছিলেন তিনি। বিষয়টি পরিবারের লোকজন কারা কর্তৃপক্ষকে অবহিত করে। এরপর কারা কর্তৃপক্ষ উচ্চ আদালতে চিঠি দিয়ে তার মুক্তির আদেশের কপি সংগ্রহ করে। যাচাই শেষে শনিবার (৮ ফেব্রুয়ারি) যশোর কেন্দ্রীয় কারাগার থেকে ইব্রাহিম আলী শেখ সাগরকে মুক্তি দেয়া হয়। শুধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড নয়, তিনি আরও তিনটি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। এর মধ্যে একটিতে যাবজ্জীবন, একটিতে দশ বছর ও আরেকটিতে সাত বছর সাজা ছিল। এর আগে যাবজ্জীবন সাজার মামলায়ও তিনি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নারী উদ্যোক্তা ইয়াসমিন সুলতানা কাজ করেন হোম মেড খাবার নিয়ে। তিনি নিয়ে এসেছিলেন ‘ড্রাই টমেটো’, ‘বেগুনের আচার’, ‘পিঁয়াজু মিক্সড’, ‘ড্রাই সরিষা’, ‘কাঁচা মরিচ পেস্ট’। আরেক উদ্যোক্তা মাহফুজা মুক্তা নিয়ে এসেছিলেন, ‘গোলাপ ফুলের জেলি’, নানা ধরনের আচার ও হোম মেড গুড়ো মসলা। উদ্যোক্তা শাহনাজ পারভীন এনেছিলেন, ‘করলার আচার’, ‘চালতার আচার’, বিভিন্ন ধরনের সবজির আচার! উদ্যোক্তাদের এই রকমারি খাদ্যপণ্যের প্রদর্শনীতে মুগ্ধ হন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এমন হরেক রকম ব্যতিক্রমী খাদ্য ও কৃষিপণ্যের প্রদর্শনীতে ভিন্ন এক আবহ সৃষ্টি হয় তরুণ ও নারী উদ্যোক্তাদের ‘অন দ্য জব’ প্রশিক্ষণের সমাপনী আয়োজনে। রোববার যশোর শহরের ধর্মতলা এলাকার প্রিজম এগ্রো এন্ড ফুড’…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা গাজীপুরে ছাত্রদের উপর আওয়ামী লীগের হামলা ও বিভিন্নভাবে দেশে নৈরাজ্য সৃষ্টিকারী গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সাতক্ষীরার আয়োজনে রবিবার সন্ধ্যা ৭ টায় শহরের খুলনা রোড মোড় শহীদ আসিফ চত্বর হতে এ মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক মো. আরাফাত রহমান ও যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন। মিছিলে ছাত্ররা বলেন আওয়ামী লীগের আস্তানা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কে কিভাবে জীবনের সুখ সৃষ্টি করবে সেটা তার একান্ত নিজের ভাবনা। কেউ রাজনীতি করে, কেউ চাকরি করে, কেউ উদ্যোক্তা হয়ে সুখ খুঁজে নেয়। জীবনে বড় হওয়ার স্বপ্ন পূরণের জন্যে রাত ১২টার আগে ঘুমিয়ে সকাল ছয়টার আগে উঠতে হবে। শুভ চিন্তা করতে হবে। ‘জীবনায়ন পরিকল্পনা ও আশাবাদী হওয়া’ বিষয়ক চা চক্র ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুকুল হায়দার এসব কথা বলেন। রোববার যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের ইতিহাস ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠান করা হয় । অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সরকারি চাকরির বাজার খুব ছোট। সরকারি…

Read More

প্রেস বিজ্ঞপ্তি দরিদ্র মহিলা সদস্যদেরকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে জয়তী সোসাইটি যশোরের আয়োজনে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মহিলা ও শিশুদের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক মর্যাদা বৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা ও আত্মনির্ভরশীল করার জন্য কাজ করা যশোরের অন্যতম মহিলা ও শিশু উন্নয়ন প্রতিষ্ঠান জয়তী সোসাইটির ৫৪টি মহিলা উন্নয়ন সংগঠনের ৪৮ জন মহিলা সদস্য এ প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণার্থীরা মাশরুম চাষ বিষয়ে বিস্তারিত ধারণা লাভ এবং মাশরুম চাষ করে স্বাবলম্বী হওয়ার আশা ব্যক্ত করেন। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন হর্টি কালচার সেন্টার যশোরের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা দিপঙ্কর কুমার নাথ। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ৬ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার দুপুরে যশোর-নড়াইল মহাসড়কের ধলগা রাস্তার মোড় এলাকায় গ্রীনলাইন পরিবহনের একটি বাস তল্লাসি করে ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়। আটক শিশির হোসেন (৩৬) ঝিকরগাছা উপজেলার গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে যশোর-নড়াইল মহাসড়কের ধলগা রাস্তার মোড় এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীনলাইন পরিবহনের একটি বাসে তল্লাশি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এ সময় শিশির হোসেন নামে এক যুবকের শরীর ও তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তাকে…

Read More

চৌগাছা সংবাদদাতা নিবন্ধনহীন অবৈধ গাড়ির ব্যবহার রোধে যশোরের চৌগাছার সড়কগুলোতে অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক বিভাগ। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পণ্যবাহী গাড়ি, মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। যশোর ট্রাফিক বিভাগের টিআই তাহারিম ইসলাম জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছি আমরা। রেজিস্ট্রেশনবিহীন গাড়ি, ট্রাফিক সিগন্যাল অমান্য করা ও হেলমেট না থাকা এবং সংশ্লিষ্ট গাড়ির কাগজপত্র, ইন্স্যুরেন্স, ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্স টোকেন এসব বিষয় যাচাই-বাছাই করছি। এর মধ্যে ৪৭টি মোটরসাইকেল আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় অভিযানে জেলা ট্রাফিক পুলিশের টিআই রইচ উদ্দীন, টিএসআই সাইফুল…

Read More