কোটচাঁদপুর সংবাদদাতা কোটচাঁদপুরের এক সার ব্যবসায়ির নামে মেমো কেটে অবৈধভাবে বেশি দামে মহেশপুরে বিক্রি করতে যাওয়ার সময় সেই সার আটকে দিয়েছে জনতা। মঙ্গলবার দুপুরে স্থানীয় ব্রীজঘাট মোড়ে ওই আটক করা হয়। পরে তা বাজেয়াপ্ত করে নিলাম দেয়া হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোটচাঁদপুরে ৬ টি বিসিআইসি ডিলার রয়েছে। যার মধ্যে কৃষাণ টেডার্স, মেসাস এনারুল ইসলাম, মেসার্স শাহাজান আলী, সরকার স্টোর, আব্দুস সাত্তার ও নওশের আলী। এর মধ্যে সরকার স্টোর তার বরাদ্দকৃত সার বিক্রি করতে পারবেন উপজেলার এলাঙ্গী ইউনিয়নে। তিনি তা বিক্রি না করে দীর্ঘদিন অবৈধভাবে বেশি দামে বাইরে বিক্রি করে আসছিলেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার…
Author: banglarbhore
শ্যামনগর সংবাদদাতা শ্যামনগরে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিন জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গত ১০ ফেব্রুয়ারি সকাল ৯ টায় উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোদাড়া গ্রামে। আহতরা ৯৯৯ নম্বরে ফোন দিলে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জমির মালিক কামরুল শেখ জানান, কাশিমাড়ি মৌজায় ৫০ শতক জমিতে দীর্ঘদিন ধরে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন। ঘটনার দিন সকাল সকাল ৯ টায় একই এলাকার ইছাক বিশ্বাসের নেতৃত্বে বহিরাগত ৪০/৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে মৎস্য ঘেরে লুটপাট শুরু করে। এ সময় তার ভাই শহিদুল ইসলাম বাধা দিলে তাকে বেধড়ক মারপিট করে ও কুপিয়ে জখম করে। এ সময় উম্মে হানি (২৫)…
কেশবপুর পৌর সংবাদদাতা বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ ও ডিপ্লোমা চিকিৎসকেরা এক ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে তারা ওই কর্মবিরতি পালন করে। গত ৯ ফেব্রুয়ারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের চার দফা দাবি আদায়ে এবং মন্ত্রণালয় কর্তৃক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ কর্মসূচিতে উস্কানিমূলক হামলায় শিক্ষার্থীদের আহত করার প্রতিবাদে এ কর্মবিরতি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের যশোর জেলা শাখার সভাপতি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. শেখ নজরুল ইসলাম, কেশবপুর উপজেলা শাখার সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. জুয়েল হোসেন, সাংগঠনিক…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা উপজেলার পৌর সদরের বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমির প্রাথমিক বৃত্তি-২০২৪ এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মহিউদ্দিন বিল্লাহ রুনুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস, সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুল ইসলাম, সঞ্জয় ঘোষাল, মুমতাহীনা বিলকিস, নাজমুল হাসান, সহকারী ইন্সট্রাকটর তারিকুল ইসলাম, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মুহিব্বুল ইসলাম, যশোর জেলা কিণ্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন, ঝিকরগাছা কিণ্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা…
মাগুরা সংবাদদাতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শিক্ষার্থী মারুফ বিশ্বাস মিঠুর লাশ দাফনের ১৮৯ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। মিঠু ১ নং হাজীপুর ইউনিয়নের আলাইপুর গ্রামের শাহজাহান ইসলামের ছেলে। মঙ্গলবার মাগুরার সদর উপজেলার ১ নং হাজীপুর ইউনিয়নের আলাইপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মারুফ বিশ্বাস মিঠুর লাশ উত্তোলন করা হয়। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা সাভারে বিক্ষোভ মিছিল করার সময় মারুফ বিশ্বাস মিঠু গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে মাগুরায় গ্রামের বাড়িতে ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ ফাতেমা ও মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার এসআই হাফিজুর রহমান ও…
বাংলার ভোর প্রতিবেদক ১৬ বছর পর যশোর জেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামি ২২ ফেব্রুয়ারি সম্মেলনের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে। সোমবার জেলা বিএনপির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক জানান, আগামি ২২ ফেব্রুয়ারি সম্মেলনের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে চূড়ান্ত কর্মসূচি জানানো হবে।’ জানা যায়, ২০০৯ সালে চৌধুরী শহিদুল ইসলাম নয়নকে সভাপতি ও অ্যাড সৈয়দ সাবেরুল হককে সাধারণ সম্পাদক করে ১৪০সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়। ২০১৮ সালে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে ৫৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক হন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের ভৈরব নদে ‘অপরিকল্পিত খনন ও বালু উত্তোলনে’ ভাঙ্গনকবলিত পরিবারগুলো ভিটেমাটিটুকু রক্ষার আকুতি জানিয়েছে। যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জীর কাছে তারা এই আকুতি জানিয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকার নদের পাড় বাঁধার অনুরোধ জানান। অপরিকল্পিত খনন ও ভৈরব নদ থেকে বালু উত্তোলনের ফলে ভাঙনে ক্ষতিগ্রস্ত যশোর শহরের বাবলাতলা, ঘোষপাড়া, রায়পাড়ার বাসিন্দারা সোমবার সকালে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জীর সাথে সাক্ষাত করেন। এ সময় মতবিনিময়কালে ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী বলেন, চার বছর আগে ভৈরব নদ খননের সময় ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তির যোগসাজশে একটি চক্র ডেজ্রার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুর রহমান জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুর কাদের প্রমুখ। প্রতিযোগিতার আগে কলেজের ১৯টি বিভাগ একে একে তাদের নাম ধারণ করে প্রদর্শনীতে অংশ নেয়। যা পুরো আয়োজনে এক অনন্য বৈচিত্র্য এনে দেয়। এরপর শুরু হয় মূল ক্রীড়া প্রতিযোগিতা। যেখানে ছাত্র-ছাত্রীরা ২৩টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। ছেলে ও মেয়েদের জন্য নির্ধারিত স্বতন্ত্র ইভেন্টে…
এস এম জালাল যশোরে কেশবপুর উপজেলার বরণডালি গ্রামের বিধবা ফিরোজা বেগম। ২০১৭ আগে তার স্বামী স্ট্রোকে মারা যান। স্বামী মারা যাওয়ার পর তিন মেয়ে নিয়ে খুব কষ্টে পড়েন। মাঝে মধ্যেই সংসারে তাকে বোঝা মনে হয়। জানতেন সেলইয়ের কাজ। পুরাতন মেশিন কিনেই কাজ শুরু করেন। সেই কাজ শুরু। সম্প্রতি সেই মেশিনটি নষ্ট হয়েছে । জোড়াতালি দিয়ে আর চালাতে পারছেন। নিউজপোর্র্টাল ওয়ান নিউজ বিডি কর্তৃপক্ষের নজরে আসে তার কর্মযন্ত্র নষ্টের কথা। তাকে দেয়া হয়েছে একটি সেলাই মেশিন। মেশিন পেয়ে ফিরোজা বেগম আবেগপ্রবণ হয়ে পড়েন। তার চোখে অশ্রুবিন্দু থাকলেও কণ্ঠে ছিল উচ্ছ্বাস। বললেন, সেলাই মেশিনটি তার অনেক সাধনার প্রাপ্তি। এখন বাড়ির কাজের পাশাপাশি…
শ্যামনগর সাতক্ষীরা সাতক্ষীরার শ্যামনগরে অপারেশন ডেভিল হান্টে বনদস্যুদের দুই সহযোগী আটক হয়েছে। এসময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি একনলা পাইপ গান ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড, পুলিশ ও নৌ বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, চকবারা গ্রামের আব্দুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে হাফিজুর রহমান গাজি (২৫)। কোস্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চকবারা বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোটে বিশেষ কৌশলে লুকায়িত একটি অবৈধ দেশীয় একনলা পাইপ গান ও ১৬টি…