Author: banglarbhore

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় গ্রামীণ এলাকায় গড়ে তোলা কাশেম পার্ক সিলগালা করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগে বুধবার বেলা ১১ টার দিকে অভিযান চালিয়ে সিলাগলা করে দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান। পার্কটি সিলগালা করে দেয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে চৌগাছা থানার পুলিশ উপস্থিত ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ভাটা ব্যবসায়ি আবুল কাশেম উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা গ্রামে পুড়াপাড়া-চৌগাছা সড়কের পাশে একটি বাগান গড়ে তোলেন। পরে ইউনিয়ন পরিষদ থেকে একটি নাম মাত্র ট্রেড লাইসেন্স নিয়ে নিজ নামে পার্ক তৈরি করেন। পুকুর পাড়ে আমবাগানের মধ্যে বিনোদন পার্কের নামে বেশ কিছু ইটের ঘর তৈরি…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় আগুনে পুড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে এক গৃহবধূ ও কৃষকের অপমৃত্যু হয়েছে। জানা গেছে, ৯ ফেব্রুয়ারি নিজ বাড়িতে রান্নার চুলার আগুনে দগ্ধ সামছুন নাহার (৫০) বুধবার ভোরে ঢাকায় চিকিৎসারত অবস্থায় মারা যান। তিন সন্তানের এই জননী উপজেলার স্বর্পরাজপুর গ্রামের দুখুমিয়ার স্ত্রী। নিহত সামছুন নাহারের স্বজনরা জানান, ৯ ফেব্রুয়ারি নিজ বাড়িতে কাঠের চুলায় রান্না করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার পরনের কামিজে আগুন লেগে দগ্ধ হন। তাকে  উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি হাসপাতালে পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক খুলনায় রেফার করেন। সেখানে তার অবস্থা আরও অবনতি হলে ১১ ফেব্রুয়ারি ঢাকায়…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালি, পানিসারা এলাকার পানিসারা গ্রামের শের আলী সরদার (৭৫)। যার হাত ধরে বাংলাদেশে ফুল চাষের বিপ্লব শুরু হয়েছিল। ১৯৫০ সালে জন্ম নেওয়া শের আলী সরদার পানিসারা ইউনিয়নের কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। তারপর পিতার পেশা চাষাবাদের কাজ শুরু করেন। ফুল চাষের জন্য তিনি পৃথিবীর ১৭ টা দেশ ভ্রমণ করে নিজেকে সমৃদ্ধ করেছেন। সেই অভিজ্ঞতা দেশে কাজে লাগিয়ে গদখালির ফুল সেক্টরকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শের আলী সরদার বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। বুধবার আনুমানিক ভোর ৫টা ৪৫ মিনিটে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সপ্তাহে ছুটির দিন বাদে প্রতিদিনই খোলা আকাশের নিচে যশোর রেলস্টেশনের প্লাটফর্মের পাশে চলে বিশেষ স্কুল শুদ্ধাঙ্গন। প্রতিদিন বই খাতা হাতে কিংবা স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে শিশুরা আসে। তবে মঙ্গলবার বিকেলে ছিল ভিন্ন চিত্র। এদিন শিক্ষার্থীদের কাছে ছিল না স্কুলব্যাগ কিংবা বই খাতা। সবাই রঙিন সাজে অভিভাবকদের হাত ধরে স্কুলে এসেছে পিঠা উৎসবে। তাদের সাথে ছিল যার যার সাধ্যমতো তৈরি করা বাহারী স্বাদ আর নামের হরেক রকমের পিঠা। ধনী-গরীব, ধর্ম-বর্ণের গণ্ডি পেরিয়ে ক্ষণিকের জন্য আয়োজনটি রূপ নেয় আনন্দ উৎসবের। বিশেষ এ অনুষ্ঠান আয়োজন করে সেবামূলক স্বেচ্ছাসেবী শিক্ষা প্রতিষ্ঠান শুদ্ধাঙ্গন। নকশি পিঠা, চিতই পিঠা, রস পিঠা, ডিম চিতই, দোল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর-মাগুরা মহাসড়কে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি টানা ৩ দিন সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। মহাসড়কটির পুরাতন আড়পাড়া সেতুর কাজের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে মাগুরা সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার নির্বাহী প্রকৌশলী (চ.দা.) মো. রাসেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরাতন কংক্রিট/বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় কাজ চলছে। সে হিসেবে যশোর (দড়াটানা মোড়)-মাগুরা (ভায়না মোড়) এন ৭০২ জাতীয় মহাসড়কের ৩১তম কিলোমিটার অংশে অবস্থিত পুরাতন আড়পাড়া সেতুর রেট্রোফিটিং কাজে গার্ডার লিফটিং এবং…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মানবতার সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত মোসলেম আলী ফাউণ্ডেশন তাদের মানবতার সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। তারই অংশ হিসেবে তারা যশোর শহরতলীর রামনগরে একটি মাদরাসার শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে ফ্রিজ প্রদান করেছে। গত ৮ ফেব্রুয়ারি সকালে সদরের রামনগর স্কুল পাড়ায় অবস্থিত দারুস সুন্নাহ কওমিয়া বালিকা মাদ্রাসার ৮০ জন শিশু শিক্ষার্থীর জন্য ওই ফ্রিজ উপহার হিসেবে প্রদান করে। এ সময় ফাউণ্ডেশনের পরিচালক আব্দুল্লাহ বিদ্যুতের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার ভোর সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি। ফাউণ্ডেশনের সদস্য নিজাম উদ্দীন, ইউনুস হাসান লিমন, ইউসুফ হাসান মেজর, জাহিদুল ইসলাম, শামছুজ্জামান শাহীন, আনোয়ার হোসেন মিলন, জহিরুল ইসলাম লাবলু, বেলাল হোসেন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন বলেছেন, গত ১৬ বছর রাষ্ট্র জনগণের সেবার বদলে ফ্যাসিস্টের সেবা করেছে। যে কারণে রাষ্ট্র কাঠামো ফ্যাসিস্টের খুঁটিতে পরিণত হয়েছিল। যার দায়িত্ব ছিল ফ্যাসিস্টকে রক্ষা করা। মঙ্গলবার দুপুরে যশোর সদর উপজেলা বিএনপির উদ্যোগে হোটেল ওরিয়নে রাষ্ট্র মেরামতে ৩১ দফা বিষয়ক কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় ড. মাহাদী আমিন আরো বলেন, বিএনপি ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সংস্কার করতে চায়। যার মাধ্যমে জনকল্যাণ ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। অর্থবহ এ সংস্কার জনগণের ম্যাণ্ডেট ছাড়া সম্ভব না। কর্মশালায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দল গ্রামবাসী। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলা বড় হৈবতপুর মাঠে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি রাজু আহমেদ, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সম্পাদক শামীম হোসেন, জিয়া ও পাপ্পু। এছাড়া শফি নামে একজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসলে তাকে মারপিট করে ওই ঘটনার প্রতিপক্ষের লোকজন। তাকে চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর গ্রামের মাঠে অন্যের পানি নিজের জমিতে দেয়ার জন্য…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ অনলাইনে বার্মিজ চাকু বিক্রি উদ্বেগজনক ঘটনা। অনলাইন ও অফলাইনে বার্মিজ চাকু বিক্রি নিষিদ্ধ করতে হবে। -শাহিন ইকবাল, সভাপতি, সচেতন নাগরিক কমিটির (সনাক)। অনলাইনে বার্মিজ চাকু বিক্রির বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। জাতীয় নিরাপত্তা কাউন্সিল আছে। তারা চাইলে এই ধরনের পণ্য অনলাইনে বিক্রি বন্ধ করতে পারে। আমাদের সাইবার মনিটরিং আছে। – আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার। যশোরে বার্মিজ চাকুর সহজলভ্যতা উদ্বেগজনকভাবে বাড়ছে। অনলাইনে হোম ডেলিভারির মাধ্যমে এটি কিনতে পারছে যে কেউ। এমনকি অল্প বয়সী কিশোর কিশোরীরাও সহজে কিনছে বার্মিজ চাকু। মাত্র ২শ’ থেকে ৫শ’ টাকার মধ্যেই ঘরে বসে পাওয়া যাচ্ছে বার্মিজ চাকু। ধারালো এই অস্ত্র উঠতি বয়সি…

Read More

শার্শা ও ঝিকরগাছা সংবাদদাতা কাল বাদে পরশু বিশ্ব ভ্যালেন্টাইন ডে। একই দিনে হবে বসন্তবরণও। তারপরের সপ্তাহেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এসব দিবসকে সামনে রেখে ঝিকরগাছার গদখালীর ফুল চাষিরা শত কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন। ফেব্রুয়ারির শুরু থেকেই বেড়েছে ফুলের দাম ও চাহিদা। যদিও এবার শীতের প্রকোপ কম থাকায় ফুলের সরবরাহ বেড়েছে বাজারে। আর এতে করে দাম গতবছরের তুলনায় কিছুটা হলেও নিম্নমুখি। সরেজমিন মঙ্গলবার গদখালী ফুল বাজার ঘুরে দেখা গেছে। প্রতিদিনের মতো সকালে চাষিরা তাদের উৎপাদিত গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, জারবেরা, চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল নিয়ে আসেন যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী ফুল মার্কেটে। গতকাল ১১ ফেব্রুয়ারি অন্যান্য ফুলের চেয়ে গোলাপ বেশি দামে বিক্রি করছেন…

Read More