বাংলার ভোর প্রতিবেদক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার যশোরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের দড়াটানা ভৈরব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। যশোর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে নিউমার্কেট হয়ে ভৈরব চত্বরে এসে সমাবেশে অংশ নেন। সিভিল টেকনোলজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী তানভীর আহম্মেদ রমেল ও জুনাইদ বিন জামানের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে আরও উপস্থিত ছিলেন, শিক্ষার্থী রিফাত হোসেন, সুজন আলী ও আলাউদ্দিন প্রমুখ। এছাড়াও কপোতাক্ষ পলিটেকনিক ইনস্টিটিউট, বিসিএমসি কলেজ ও মুসলিম এইডের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন। বক্তারা কারিগরি শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং…
Author: banglarbhore
এস এম জালাল ভালোবেসে সখী, নিভৃত যতনে আমার নামটি লিখো-তোমার মনের মন্দিরে’- কবিগুরু রবীন্দ্রনাথের এই গান যেন জীবন্ত হয়ে উঠেছে কেশবপুরের নিভৃতপল্লী মেহেরপুরে বাঙালি নারী রহিমা ও মার্কিন প্রকৌশলী ক্রিস্টফার মার্ক হোগল দম্পতির জীবনে। একজন ভিনদেশি নাগরিক, যার ভাষা ও সংস্কৃতি ভিন্ন, দীর্ঘদিন তার সঙ্গে অজপাড়াগাঁয়ে রয়েছেন, বিষয়টি দুজনে কীভাবে মানিয়ে নিয়েছেন গ্রাম বাংলার পরিবেশের সাথে। তার মধ্যে কোনও অহংকার নেই। একজন চাষির মতোই মাঠে কাজ করেন। শাকসবজি চাষাবাদ, কৃষিকাজ ও গরু-ছাগল লালন পালন থেকে শুরু করে সবকিছুই নিজ হাতে করেন। কোনও কাজেই অস্বস্তিবোধ করেন না। গ্রামের জীবনযাত্রা, ভাষা ও সংস্কৃতি এবং পরিবেশের সঙ্গে নিজেকে স্বাভাবিকভাবেই মানিয়ে নিয়েছেন হোগল। রহিমা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শায় সংখ্যালঘু কয়েকটি পরিবারের বসতভিটার জমি দখলের অভিযোগ উঠেছে বিএনপির পরিচয়দানকারী দুই নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের বাগুড়ী পালপাড়া গ্রামে। এ ঘটনায় অর্ধশত পাল সম্প্রদায়ের মানুষ দখলদারদের বিরুদ্ধে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ পেয়ে গত (১৬ এপ্রিল) বুধবার দুপুরে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ সূত্রে জানা যায়, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম-সাধরণ সম্পাদক বাগুড়ী গ্রামের বাসিন্দা তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, চটা সিরাজ, লাল্টু,…
নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া খুলনার জিরোপয়েন্টে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার সকাল সাড়ে সাতটার দিকে জিরো পয়েন্ট এলাকায় ‘বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখার ব্যানারে তারা এই মিছিলটি করে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হলো। রোববার সকালের ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিও এবং ছবি থেকে দেখা যায়, একদল লোক ব্যানার নিয়ে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি আছে। এ সময় ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা…
ঝিকরগাছা সংবাদদাতা রোববার সন্ধ্যা ৬ টায় যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল এবং নাভারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলীকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানান, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল এবং নাভারন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং নাভারন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীকে গ্রেফতার করে রোববার সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি জানান, তাদেরকে নাশকতা মামলায় আদালতে পাঠানো হয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টায় ওসি জানান, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
বাংলার ভোর প্রতিবেদকযশোর জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ শাহীন চাকলাদারসহ শীর্ষনেতাদের বাড়ি বাড়ি যেয়ে পুলিশ অভিযান চালিয়েছে। রোববার দুপুরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য এসব নেতাদের বাড়ি বাড়ি অভিযান চালান। এসব অভিযানে কাউকে আটক বা কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে, কোন দলীয় পরিচয়ে কোন নেতার বাড়িতে অভিযানে যায়নি পুলিশ। বিভিন্ন মামলার আসামি আটক, মাদক ও অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে এ অভিযানে যায় পুলিশ। এদিকে দিনে দুপুরে পুলিশি বহর নিয়ে নেতাকর্মীদের বাড়ি বাড়ি অবস্থান ও অভিযানে স্থানীয় প্রতিবেশীদের মাঝে উৎকন্ঠা বিরাজ করে। উৎসুক জনতাকে অভিযানের সময়ে নেতাকর্মীদের বাড়ির সামনে ভিড় করতে দেখা গেছে। যদিও এসব নেতারা…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর চলমান গণসংযোগ পক্ষ কর্মসূচির অংশ হিসেবে পেশাজীবী থানা যশোর শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে এগারোটায় প্রেসক্লাব যশোরের দ্বিতীয় তলার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পেশাজীবী থানা যশোর শাখার আমীর খন্দকার রশিদুজ্জামান রতন। ১১ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সারা দেশে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও দাওয়াতি পক্ষ কর্মসূচির অংশ হিসেবে যশোরে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস এবং পেশাজীবী থানা যশোর শাখার সেক্রেটারি আবু ফয়সাল ও প্রচার…
বাংলার ভোর প্রতিবেদক ‘নদী বাঁচাও-দেশ বাঁচাও-মানুষ বাঁচাও’ শ্লোগানকে সামনে শনিবার ১৯ এপ্রিল সকালে প্রেসক্লাব যশোরে ৫টি সংগঠনের এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী। মুক্তেশ্বরী নদ বাঁচাও আন্দোলন, ভৈরব নদ সংস্কার আন্দোলন, ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটি, কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলন ও চিত্রা বাঁচাও আন্দোলন এই ৫টি সংগঠন প্রতিনিধি সভায় অংশ নেয়। সভায় সূচনা বক্তব্য রাখেন ৫ সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন- ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক গাজী আব্দুল হামিদ, ভৈরব নদ সংস্কার আন্দোলনের অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু, মুক্তেশ্বরী নদ বাঁচাও…
বাংলার ভোর প্রতিবেদক আগামী ২২ এপ্রিল যশোরের ভবদহ অঞ্চল পরিদর্শন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাদের আগমন উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার রওনক জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম, বাংলাদেশ বর্ডার গার্ডের প্রতিনিধি মেজর ফারজিন ফাহিম, র্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মো. রাসেল এবং যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোশাররফ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উৎসবমুখর পরিবেশে পুলিশ লাইন্স এ পরীক্ষা হয়। জেলা পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি রওনক জাহানের সভাপতিত্বে এই কার্যক্রম শুরু হয়। নিয়োগের প্রথম দিন পুলিশ লাইন্স চত্বরে প্রার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে উৎসাহ দেখা যায়। সুশৃঙ্খলভাবে শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের প্রক্রিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে। দিনের শুরুতে, পুলিশ লাইন্সের প্রধান ফটকের সামনে সমবেত চাকুরি প্রার্থী এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে ব্রিফিং করেন পুলিশ সুপার রওনক জাহান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমি…