মাগুরা সংবাদদাতা মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও আরো ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৃথক এ সড়ক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মাগুরা সদরের রামনগর ঠাকুরবাড়ি নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব আহম্মেদ (২৮) ঘটনাস্থলেই মারা যান। নিহত সজিব জেলার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কালিনগর গ্রামের বাসিন্দা এবং মাগুরা এইচএসবি ইট ভাটায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে, এই সময়ে মাগুরা বাস টার্মিনালের সামনে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে আহত হন কাঠ ব্যবসায়ী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার কেষ্টপুর গ্রামের মতিয়ার রহমান। পথচারিরা তাকে উদ্ধার করে মাগুরা সদর…
Author: banglarbhore
বাংলার ভোর ডেস্ক আজ শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অধ্যাপক ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। রাজনৈতিক সংলাপের মাধ্যমে আজ থেকে শুরু হলো দ্বিতীয় অধ্যায়। শনিবার আসরের নামাজের বিরতি চলাকালে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের কথা সাংবাদিকদের জানান তাঁর প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু শুরু হয়েছে। বলা যায়, এটা প্রস্তুতিমূলক সভা। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ রাজনীতিক অংশ নিচ্ছেন। আজ বিকেল তিনটার পরপর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয়…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে একটি লেপ-তোষকের কারখানা ও শোরুমে অগ্নিকাণ্ডে মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরতলী ধর্মতলা বাজারের মনজু বেডিং এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘন্টার টেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীর। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শহরতলী ধর্মতলা এলাকায় তিনজনের অংশিদারিত্বে দীর্ঘদিন ধরে বেডিং সামগ্রীর ব্যবসা করে জনতা বেডিং। শুক্রবার সকাল থেকে প্রতিদিনের মতো শোরুম ও কারখানা খুলে কাজ করছিলেন শ্রমিকরা। শুক্রবার জুম্মার দিন হওয়াতে নামাজ ও খাওয়ার জন্য শোরুম ও কারখানা বন্ধ করে শ্রমিকরা বাড়ি চলে যান। বেলা সাড়ে ১২ টার দিকে…
মাগুরা সংবাদদাতা মাগুরা সদর উপজেলা ছয়চার গ্রামে রান্না করা প্রেসার কুকারের উপর পড়ে গিয়ে সুখিনা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সখিনা ছয়চার গ্রামের সিদ্দিক মোল্ল্যার স্ত্রী। আজ শুক্রবার সকালে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জাননা, পবিত্র শবে বরাত উপলক্ষে সকাল থেকে তিনি বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। প্রেসার কুকারে ডাল রান্নার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় তার শরীরে মুখসহ বুকের কিছু অংশ আগুনের তাপে পুড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের ডাক্তার মামুনুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন। মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে জরুরি…
বাংলার ভোর প্রতিবেদক কোকিল না ডাকলেও আজ বসন্ত। ফুল ফুটুক আর নাইবা ফুটুক কিবা এসে যায়। আজ ঋতুরাজ বসন্ত। প্রকৃতি নিজের রূপে সাজে ফাগুনে। বসন্ত মানেই নতুন সাজে প্রকৃতি মুখরিত হওয়ার দিন। বাউল বাসাতে ফুল ফোটার পুলকিত সময় এখন। শীতের জরাগ্রস্ততা কাটিয়ে নতুন পাতায় ঋদ্ধ হয়ে উঠবে রুক্ষ প্রকৃতি। ফাগুনের ঝিরঝিরে বাতাসে কোকিলের মিষ্টি কলতানে উন্মাতাল হবে প্রকৃতি। ফুলেল বসন্ত যৌবনের উদ্দামতা বয়ে আনে। আনন্দ আর উচ্ছ্বাসমুখরতায় মন-প্রাণ ভরিয়ে তোলে। কী নেই বসন্তের! আছে রং, রূপ, রস, লাবণ্য। আছে মাতাল দখিনা সমীরণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঋতুরাজ বসন্তের বন্দনায় ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে।/তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে/কোরো না বিড়ম্বিত তারে।’ আর কবি…
বাংলার ভোর প্রতিবেদক নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থতির উন্নয়ন, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথের উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে সমাবেশ করবে যশোর জেলা বিএনপি। আগামী ১৮ ফেব্রুয়াবি বিকেলে যশোর টাউন হল ময়দানে এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সমাবেশ সফল করতে বৃহস্পতিবার বিকেলে শহরে লিফলেট বিতরণ করেছে যশোর জেলা বিএনপি। সমাবেশ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে দড়াটানা ভৈরব চত্বর থেকে প্রচারপত্র বিলি ও গণসংযোগ শুরু হয়ে এইচএমএম রোড, লোহাপট্টি, জামে মসজিদ লেনে গিয়ে শেষ…
বাংলার ভোর প্রতিবেদক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক ড. এএফএম সাইফুল ইসলামকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি নিয়োগ চেষ্টার প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, ড. এএফএম সাইফুল ইসলাম পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর হিসেবে পরিচিত চাকরিচ্যুত সাবেক সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের স্বামী। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন “গণতান্ত্রিক শিক্ষক পরিষদের” নেতা ছিলেন। ২০১৮ সালের নির্বাচনের সময় সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে রাতের ভোটের মূল কারিগর ছিলেন ড. সাইফুলের স্ত্রী মোছাম্মৎ নাজমানারা খানুম আরা। আওয়ামী শাসনামলে ২০১২ সালে স্ত্রীর লবিংয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পান ড. সাইফুল।…
এস এম জালাল যশোর জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। দীর্ঘ ১৬ পর পর হচ্ছে এ সম্মেলন। নতুন জেলা কমিটিতে ‘চমক’ থাকতে পারে। এসব কমিটিতে সাবেক ছাত্রদল ও যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা গুরুত্বপূর্ণ জায়গা পাবেন বলে মনে করছেন দলের অনেক সিনিয়র নেতা। তাদের মতে, বর্তমান বাস্তবতা ও বিশ্ব রাজনীতির গতিপথ মাথায় রেখে অপেক্ষাকৃত তরুণদের নেতৃত্বে আনা হতে পারে। সেক্ষেত্রে মেধা, পরিশ্রম ও ত্যাগকে বিবেচনায় রেখে গঠন হবে জেলা কমিটি। তরুণ নেতৃত্বে আস্থা রেখে দলকে পুনর্জাগরণের চেষ্টা চলছে বলে অভিমত এসব সিনিয়ার নেতাদের। আগামী ২২ ফেব্রুয়ারি সম্মেলনের সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে। জানা যায়, ২০০৯ সালে চৌধুরী শহিদুল…
বাংলার ভোর প্রতিবেদক মাঘের শেষ সন্ধ্যায় যশোরে পৃথক স্থানে ছিল বসন্ত উৎসব। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে বাসন্তী রঙে সেজে তরুণ তরুণী মেতেছিল উৎসবে। বিকেল থেকে শুরু করে সাড়ে সাতটার মধ্যেই শেষ হয়ে যায় সব আয়োজন। যশোর পৌর উদ্যানে বরাবরের মতোই এবারও উদীচী যশোর মেতে ওঠে আগমনী বসন্ত উৎসবে। বিকেল সাড়ে চারটা থেকে এই উৎসবের অনুষ্ঠানের ডালিতে ছিল সংগীত, নৃত্য আর আবৃত্তি। বসন্ত রাগে বসন্তের বন্দনা দিয়ে অনুষ্ঠানের শুরু। সমবেত কন্ঠে ‘মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে’ সকলের হৃদয়কে নাড়িয়ে দেয়। বসন্ত-ফাল্গুন নিয়ে রচিত ভালো লাগার সব গানগুলো দিয়েই সাজানো ছিল অনুষ্ঠানের ডালা। ছেলে মেয়ে ছোট বড় মিলিয়ে প্রায় দুইশত…
বাংলার ভোর প্রতিবেদক মাঘের শেষ লগ্নে যশোর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ জুড়েই পুতুল পুতুল সোনামণিদের ব্যাপক উপস্থিতি। নানা সাজে সেজে নুপুর পায়ে মাতিয়ে তুলেছে গোটা মিলনায়তন। উপলক্ষ নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনটির প্রতিষ্ঠার ৩২তম বর্ষপূর্তির এই আয়োজনে মিলনায়তন মঞ্চে ছিল মনোমুগ্ধকর নৃত্যানুষ্ঠান। গতানুগতিক কোন আলোচনা না রেখেই প্রতিষ্ঠানটির পরিচালক সঞ্জীব চক্রবর্তীর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় নাচের পালা। প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠান উপভোগ করে দর্শক। প্রথমেই এক ঝাঁক শিশু শিল্পী ‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’ সংগীতের সাথে নৃত্য। শেষ হয় ‘আলোর পথযাত্রী… সংগীতের সাথে নৃত্য দিয়ে। ছোট বড় দেশ শতাধিক নৃত্য শিল্পী পরিবেশন করে ৩৭…