Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে শহিদ দিবস সামনে রেখে চার দিনব্যাপি চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে চাঁদেরহাট যশোরের আয়োজনে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদেরহাট যশোরের উপদেষ্টা রুরাল রিকন্সট্রাকশন ফাউণ্ডেশনের (আরআরএফ) নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন, চাঁদের হাট যশোরের সভাপতি ফরাজি আহমেদ সাঈদ বুলবুল, যশোর আর্ট কলেজের প্রভাষক চিত্র শিল্পি কৃষি গৌতম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, চাঁদেরহাটের উপদেষ্টা ও যশোর ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। চাঁদেরহাট যশোর প্রতিবছর ২১ ফেব্রুয়ারি সামনে রেখে একুশের চেতনায় বিভিন্ন ধরনের চিত্রকর্ম প্রতিযোগিতা ও প্রদর্শনের আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় এবছরও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যোগদানের সাড়ে ৬ মাস পর প্রত্যাহার হলেন যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ। সোমবার সন্ধ্যায় পুলিশের হেডকোয়াটার্সের ডিআইজি (প্রশাসন) কাজী ফজলুল করিমের স্বাক্ষরিত চিঠিতে তাকে প্রত্যাহার হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে। গেল বছরের ৩১ আগস্ট নয়া পুলিশ সুপার হিসেবে যশোরে যোগদান করেন জিয়াউদ্দিন। তাঁর মেয়াদে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। জানা যায়, ২০২৪ সালের ২৭ আগস্ট দেশের ২৪ জেলার এসপি পদে রদবদল হয়। ওই সময়ে যশোরে নতুন পুলিশ সুপার আসেন ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার জিয়াউদ্দীন আহমেদ। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত যশোরে…

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা থানা ঘেরাও করে অভিযোগ করেছেন, বিগত সরকারের আমলে থানায় ধরে এনে শত শত বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জেল-হাজতে পাঠানো হতো। দিনের পর দিন মিথ্যা মামলায় হাজতবাস করতে হয়েছে। অথচ আজ সুনির্দ্দিষ্ট অভিযোগে আসামি ধরে এনে থানা থেকে ছেড়ে দেয়া হচ্ছে। রোববার সন্ধ্যায় থানা ঘেরাও করে থানা ফটকের সামনে বিক্ষোভ সমাবেশে থানার ওসির বিরুদ্ধে এসব অভিযোগ করেন নেতৃবৃন্দ। এসময় বক্তারা থানা থেকে আসামি ছেড়ে দেয়া বন্ধ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মণিরামপুর থানার গেটে অবস্থান নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ অন্যরা অভিযোগ করে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরতলীর ধর্মতলা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে নজরুল ইসলাম সভাপতি এবং মাসুদুর রহমান টিটো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৯৩ জন ভোটারের মধ্যে ৯১ জন ভোট প্রদান করেন। এর মধ্যে নজরুল ইসলাম ৭০ ভোট পেয়ে ৮ম বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন। এ পদে তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আছাদুজ্জামান পেয়েছেন মাত্র ১৮ ভোট। এই পদে ৩টি ভোট বাতিল হয়েছে। সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান টিটো ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সহিদুল ইসলাম পেয়েছেন ২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে অপর  প্রার্থী হাফিজুর রহমান পেয়েছেন ১৩ ভোট। এ পদে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঐতিহ্যবাহী সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে প্রথমবার অনুষ্ঠিত তারুণ্য উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৫ দিনব্যাপি এ উৎসবের অন্যতম আকর্ষণ ছিলো আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা। রোববার সকালে এই প্রতিযোগিতা চূড়ান্ত পর্বের বিতর্কের মাধ্যমে সমাপ্ত হয়। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গত ২ ফেব্রুয়ারি কলেজের পুরাতন বিজ্ঞান ভবনে। এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ছিল ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’, যা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা যোগ করেছে। চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতায় ফিন্যান্স এণ্ড ব্যাংকিং বিভাগ চ্যাম্পিয়ন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের বিতার্কিকরা হলেন, আব্দুল্লাহ আল হারিচ, সন্ধ্যা আক্তার ও কাজী তৌফিকুর রহমান। এছাড়া, ফাইনালের সেরা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ভবদহ অঞ্চলের কৃষকদের মাঝে সরকার নির্ধারিত কৃষিঋণ বিতরণে সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে, সরকারি নির্দেশনা অনুযায়ী সহজ শর্তে কৃষকদের ১০ হাজার টাকা করে কৃষিঋণ দেয়ার কথা থাকলেও বেশ কয়েকটি ব্যাংক এই ঋণ বিতরণে গড়িমসি করছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া ভবদহ এলাকার জনপদের সার্টিফিকেট মামলা, হয়রানি বন্ধ ও চড়া সুদে ঋণ মওকুফসহ তিন দফা দাবিতে কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকের কাছে চিঠি দিয়েছে জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতি জেলা শাখা। রোববার সকালে সংগঠনের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু নেতাকর্মীদের সাথে নিয়ে এই চিঠি দেন। চিঠিতে বলা হয়েছে, কিছু ব্যাংক কৃষকদের ঋণ প্রক্রিয়াকরণে জটিলতা সৃষ্টি করছে এবং হয়রানির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অবিশ্বাস্য হলেও সত্য রেলের মতো ভারি বাহনের যন্ত্রাংশ তৈরি হচ্ছে খোদ যশোরে। শুধু তাই নয় তৈরি হচ্ছে শিল্প কলকারখানায় ব্যবহৃত বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ। দক্ষিণের এ জেলায় ৫ শতাধিক প্রতিষ্ঠানে এসব পণ্য তৈরি হওয়ায় কমছে আমদানি, সাশ্রয় হচ্ছে ৬০০ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা। সরকারি পৃষ্ঠপোষকতার অনুরোধ করে আলাদা শিল্প পার্ক স্থাপনের দাবি উদ্যোক্তাদের। শহরতলীর রাজারহাট রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি হচ্ছে রেলের বিভিন্ন যন্ত্রাংশ। যেগুলো আগে আমদানি করতে হতো। পাশাপাশি এ কারখানা তৈরি হয় পাথর ও ইট ভাঙা মেশিনসহ গাড়ির যন্ত্রাংশ। কেবল এ প্রতিষ্ঠানেই নয়, এমন ৫ শতাধিক প্রতিষ্ঠানে নিয়মিত লোহার স্ক্রাব গলিয়ে এবং সেই তরল লোহা নতুন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে একাডেমী কাপ অনূর্ধ্ব -১৮ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক শামস্-উল-হুদা ফুটবল একাডেমি। রোববার বিকালে সদর উপজেলার হামিদপুর গ্রামে একাডেমির মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মাগুরা ফুটবল একাডেমিকে ৮-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয় শামস্-উল-হুদা ফুটবল একাডেমি। স্বাগতিক শামস্-উল হুদা ফুটবল একাডেমি প্রথম গোল মুখ খোলে ২৮ মিনিটে। কর্ণার কিক থেকে দারুণ হেডে গোলটি করেন তারেক। ৩৯ মিনিটে ডানপ্রান্ত দিয়ে গড়া আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি আদায় করে নেন বাপ্পি। ৪৫ মিনিটে তৃতীয় গোলটি করেন স্বপন। ৪৯ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন বাপ্পি। এটি ছিল তার দ্বিতীয় গোল। বিরতি থেকে ফিরে ৫৫ মিনিটে দলের পক্ষে পঞ্চম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নিত্য প্রযোজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিসহনীয় পর্যায়ে রাখা,অবতিশীল আইন শৃঙ্খলা পরিস্থতির উন্নয়ন, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথের উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে সমাবেশ করবে যশোর জেলা বিএনপি। আগামী ১৮ ফেব্রুয়ারি বিকেলে যশোর টাউন হল ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ সফল করতে রোববার বিকেলে শহরে মিছিল করেছে  জেলা স্বেচ্ছাসেবক দল। শহরের লাল দীঘিপাড়ের দর্লীয় কার্যালয়ে থেকে এ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে এক চিকিৎসকের বিরুদ্ধে রোগি ও তার স্বজনদের সাথে চরম দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এমন ঘটনায় চিকিৎসকের শাস্তির দাবি জানিয়েছেন হতভম্ব রোগি ও তাদের স্বজনরা। জানা গেছে, যশোর শহরের গরিব শাহ সড়কের ফাতেমা হাসপাতালের সামনের গলিতে ‘যশোর ই.এন.টি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ খুলে বসেছেন নাক কান গলা চিকিৎসক সালাহউদ্দিন আহমেদ। যার প্রথমবারের ফিস ৭০০ টাকা। পরবর্তী ফিস ৫০০ টাকা।  এক মাস পার হলে নেন ৭০০ টাকা। প্রথমবার চিকিৎসা গ্রহণ করলে পরবর্তীতে তার নামের ফোল্ডার ছাড়া তিনি কোন রোগি দেখেন না। সেই সাথে দুর্ব্যবহারও করেন রোগী ও তার স্বজনদের সাথে। এছাড়া প্রেসক্রিপশন ভাঁজ, ময়লা, ছেড়া হলেও কোন রোগি দেখেন…

Read More