Author: banglarbhore

সাতক্ষীরা সংবাদদাতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরা জামায়াত। মঙ্গলবার বিকেল চারটায় সাতক্ষীরা-খুলনা রোড মোড় সংলগ্ন আসিব চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে যেয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। একই সময়ে শহরের চারটি প্রবেশ পথ দিয়ে পৃথক বিক্ষোভ মিছিল প্রদর্শন করে জামায়াত। সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা আওয়ামী লীগের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে তালা যুবদলের বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে তালা উপজেলা যুবদলের আয়োজনে আওয়ামী লীগের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি তালা বাজারের জনতা ব্যাংক থেকে শুরু হয়ে উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিমু কসমেটিক্স সংলগ্ন তিন রাস্তা মোড়ে এসে শেষ হয়। উক্ত প্রতিবাদ মিছিলে বিশ্বাস ওয়াজেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স.ম ইয়াছিন উল্লাহ। তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাঈদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, জাসাসের সদস্য সচিব রাসেল বিশ্বাস, সাবেক ছাত্রনেতা মারুফ উল ইসলাম। উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা সাংবাদিক খান…

Read More

প্রতীক চৌধুরি দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা স্থানীয় নির্বাচন আগে করতে চান। স্থানীয় নির্বাচন আগে করলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গর্তের ভিতর থেকে বেরিয়ে আসবে। তারা পাড়া মহল্লায় সন্ত্রাস করবে। দেশে অরাজকতা তৈরি হবে। তাই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন। জাতীয় নির্বাচন যতদ্রুত দিবেন, দেশে তত দ্রুত শান্তি ফিরে আসবে। আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন আগে করার চেষ্টা করা হলে এদেশের জনগণ মেনে নিবে না।’ মঙ্গলবার বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা…

Read More

বাংলার ভোর ডেস্ক পুনর্গঠনের পাশাপাশি নাম পরিবর্তন হচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এর আগে সচিবালয়ে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কমিটির বৈঠক করেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘র‌্যাবের নাম পরিবর্তনসহ বাহিনীটি পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সভায় নাম চূড়ান্ত হতে পারে। কী নাম হতে পারে, সে বিষয়টি এখনো আলোচনায় রয়েছে।’ এর আগে ১২ ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে র‌্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়।

Read More

মাগুরা সংবাদদাতা মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল ও আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মাগুরা নোমানী ময়দানে সমাবেশ করেছে দলটি। সমাবেশে বক্তব্য রাখেন, দলের জেলা আমির এমবি বাকের, সেক্রেটারি সাঈদ আহমেদ বাচ্চু, সাবেক জেলা আমির আব্দুল মতিন, আলমগীর বিশ্বাসসহ জেলা উপজেলার নেতাকর্মীরা। বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের নানা সমালোচনা করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়েছে। স্বৈরশাসক বিতাড়িত হয়েছে কিন্তু জামায়াতে ইসলামীর নিবন্ধন এখনো পুনর্বহাল হয়নি। এ জন্য আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। অবিলম্বে কারাবন্দি নেতা এটিএম আজহারুল ইসলাম নিঃশর্ত মুক্তি এবং নিবন্ধন পুনর্বহাল না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। সমাবেশ শেষে বিক্ষোভ…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে যশোরের ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামের পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই বোন মারা গেছেন। এরা হলো ইয়ামিন হোসেনের শিশু কন্যা সুমাইয়া (৩) এবং চাচাতো ভাই ইয়াসিন হোসেনের মেয়ে সুরাইয়া (২)। নিহত দুই শিশুর পিতাই মালয়েশিয়া প্রবাসী। এদের বাড়ি মাটিকুমরা গ্রামের পূর্বপাড়ায়। এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু জানান, মঙ্গলবার সকালে তার দাদা আনার গাজী নিজ পুকুরে মাছ ধরছিলেন। এ সময় তার দুই পুতনি সুরাইয়া (২) এবং সুমাইয়া (৩) দাদার মাছ ধরা দেখতে পুকুর পাড়ে এসেছিল। মাছ ধরা শেষে দাদা আনার গাজী তার দুই পুতনিকে (ছেলের কন্যা) খুঁজে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মোস্তফা আমীর ফয়সালকে আহ্বায়ক ও রাজিদুর রহমান সাগরকে সদস্য সচিব করে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অপর নেতা সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার রানা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত চিঠিতে কমিটি অনুমোদন দেয়া হয়। আগামি ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা শাখা বিএনপির কাউন্সিল উপলক্ষে গঠিত কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ২২ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মুন্সী মেহেরুল্লাহ ময়দান আলমগীর সিদ্দিকী হলে এ ভোট গ্রহণ করা হবে। ভোট গণনা শেষে ওই দিনই ফলাফল প্রকাশ করা হবে। সভাপতি ১টি, সাধারণ সম্পাদক ১টি ও সাংগঠনিক সম্পাদক ৩টি পদের জন্য ভোট অনুষ্ঠিত হবে। সোমবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের আহ্বায়ক অ্যাড. মো. ইসহক। ১৬ টি সাংগঠনিক ইউনিটের এক হাজার ৬১৬ জন ভোটার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবে ভোটাররা। দলীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুর থানায় দায়িত্বরত পুলিশ সদস্যকে মারপিট ও গ্লাস ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত বহিস্কৃত ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেলে থানার প্রধান ফটকে ওসির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভের সময় মারপিট ও ভাংচুরের ঘটনা ঘটে। পরে রাতেই মারপিটের শিকার পুলিশ সদস্য শেখর দত্ত বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় মাকসুদুল আলম রোহান ও কামরুল ইসলাম নামে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। রাতে পুলিশ অভিযান চালিয়ে রোহানকে গ্রেফতার করে। গ্রেফতার রোহান মনিরামপুর পৌর এলাকার মোহনপুর ওয়ার্ড ছাত্রদলের বহিস্কৃত সভাপতি। মামলার অন্য আসামি কামরুল ইসলাম পৌর এলাকার দুর্গাপুর গ্রামের আবু…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে এক হাজার ২৮৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এক হাজার ৩৯ টিতে শহিদ মিনার নেই। আছে মাত্র ২৫০ টি প্রাথমিক বিদ্যালয়ে। যেসব বিদ্যালয়ে শহিদ মিনার নেই সেখান শিক্ষার্থীদের কলাগাছ, কাঠ অথবা মাটি দিয়ে তৈরি অস্থায়ী শহিদ মিনার কিংবা অন্য প্রতিষ্ঠানের শহিদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করতে হয়। এ নিয়ে নানা ধরনের বিরূপ মন্তব্য রয়েছে। শিক্ষাবিদরা বলছেন, সরকার প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন খাতে প্রতিবছর অনুদান দিচ্ছে। যার একটি অংশ লুটপাট হয়ে যায়। অনেক বিদ্যালয়ে এসব খাতের টাকা ম্যানেজিং কমিটির সভাপতি আর প্রধান শিক্ষকরা ভাগাভাগি করে নেন বলে অভিযোগ রয়েছে। যদিও কোনো কোনো বিদ্যালয়ে বরাদ্দের পুরো অর্থ ব্যয় হচ্ছে। এ…

Read More