বাংলার ভোর প্রতিবেদক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার বিকেলে প্রেস ক্লাব যশোরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন ওই শিক্ষার্থীরা। মিছিলটি শহরের মুজিব সড়ক, ভোলা ট্যাংক রোড, রেলরোড হয়ে চৌরাস্তায় মোড়ে যেয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। মিছিলে তারা হামলার প্রতিবাদে ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘অবিলম্বে সন্ত্রাসীদের বিচার করো, করতে হবে’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলে না’, ‘অবিলম্বে হামলাকারীদের বিচার করো, করতে হবে’-এমন নানা স্লোগান দেন। সমাবেশে কুয়েটে হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর শিক্ষা বোর্ডের চেক দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ ও অভিযুক্ত ১১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। বুধবার যশোরের সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) শেখ নাজমুল আলম চার্জশিটের উপর শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। একই সাথে চার্জশিটে অব্যাহতি চাওয়া এ মামলার এজাহারনামীয় আসামি বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোল্লা আমীর হোসেন, সাবেক সচিব প্রফেসর এএমএইচ আলী আর রেজাকে খালাস দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। আসামিরা হলেন, যশোর শিক্ষা বোর্ডের বরখাস্ত হওয়া হিসাব সহকারী আব্দুস সালাম, ঠিকাদার ভেনাস প্রিন্টিং অ্যাণ্ড প্যাকেজিংয়ের মালিক শরিফুল ইসলাম বাবু, শেখহাটি জামরুলতলা এলাকার বাসিন্দা…
শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে শার্শার নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের উলাশী মাঠপাড়া এলাকায়। এ ঘটনায় উলাশী গ্রামের আব্দুল কুদ্দুস আলী নামে একজন কৃষক দুই ছিনতাইকারীকে ধরে জনতার হাতে তুলে দেয়। অপর দু’জন ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়। আটক দু’জন ছিনতাইকারী ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের হৃদয় হোসেন (২৫) ও ফয়সাল হোসেন (২০)। টাকা নিয়ে পলাতক ছিনতাইকারী একই উপজেলার ইসলামপুর গ্রামের তরিকুল ইসলাম (২৬) ও কলাগাছি গ্রামের রাব্বেল হোসেন (২৩)। তবে সংবাদ লেখা পর্যন্ত ছিনতাইকৃত টাকা উদ্ধার হয়নি। আহত ব্যবসায়ী রুহুল আমিন (৪৫) শার্শার বাগআঁচড়া বাজারের বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার…
মনিরুজ্জামান মনির যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন ও তার ভাই তারিকুজ্জামান রিপন ছিলেন এলাকার ত্রাস। তাদের নেতৃত্বে গড়ে উঠেছিল ত্রাসের রাজত্ব। বোমাবাজি, চাঁদাবাজি, মানুষ জখম, জমি দখল, মিথ্যা নাশকতা মামলায় মানুষকে ফাঁসিয়ে ফায়দা লুটতেন তারা। সাবেক এমপি কাজী নাবিল আহমেদের আস্থাভাজন পরিচয়ে এলাকায় নানা অপকর্মের মাস্টারমাইণ্ড হিসেবে অবতীর্ণ হন মিলন। তার অপকর্ম বাস্তবায়নে ছিল নিজস্ব ক্যাডার বাহিনী। যার সদস্য ছিলেন এনামুল মাস্টার, মিলন পোদ্দার, আকরাম, সঞ্জয় কর্মকার, জয়নাল মেম্বর, এমদাদুল, বাক্কার, তহিদুল, বুলু, ছাক্কার, সরোয়ার, হবিবার, চেয়াম্যানের ভাই রিপন, জালাল, হেকমত, শরিফুল গাজী, সাবেক ইউপি সদস্য খায়রুল, জহুরুল, মুহিনসহ আরো অনেকে। ৫ আগস্ট শেখ হাসিনার…
বাংলার ভোর প্রতিবেদক আশ্বাস প্রকল্পের আওতায় যশোর জেলার সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) দক্ষতা উন্নয়ন কর্মশালা বুধবার সকাল সাড়ে দশটায় ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। দিনব্যাপি এই কর্মশালায় সভাপতিত্ব করেন ফতেপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও সদর উপজেলার সমাজসেবা অফিসার আশিকুর রহমান তুহিন। আশ্বাস প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর দিপঙ্কর মণ্ডলের সঞ্চালনায় কর্মশালায় প্রকল্পের কার্যক্রম ও কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম। পরে আশ্বাস প্রকল্পে সারভাইভারদের সুরক্ষা ও সেবার মান উন্নয়নে কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করেন রাইটস যশোরের প্রতিনিধি বজলুর রহমান বাবলু। কর্মশালার ধরাবাহিকতা অনুসারে ইউনিয়ন পর্যায়ের সিটিসি’র অগ্রাধিকার ভিত্তিক কাজ চিহ্নিতকরণ, মানব পাচারের সারভাইভারদের জন্য…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে আবুল হোসেন নামের এক দালালকে আটক করেছে দুদকের একটি টিম। বুধবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। আটক আবুল হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার খোরদো গ্রামের বাসিন্দা। পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটিএ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেয়ার জন্য এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণকালে দুদকের কাছে ধরা পড়েন তিনি। অভিযানে নেতৃত্ব দেয়া দুদক খুলনার সহকারী পরিচালক মাহাবুর রহমান (শুভ্র) জানান, বিআরটিএ অফিসে দালালের উপদ্রপ বেড়েছে এমন খবর পেয়ে তারা অনুসন্ধান করতে থাকেন। পরবর্তীতে ঘটনার সত্যতা পেয়ে তারা অভিযান চালান। এ সময় পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটিএ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেয়ার জন্য এক…
বাংলার ভোর প্রতিবেদক আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। আটক ডাকাত সদস্যদের কাছ থেকে ডাকাতি করা বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করা হয়েছে। এসব মালামালের মধ্যে রয়েছে ইজিবাইকের ৬৭ পিস ব্যাটারি, ২টি চোরাই পিকআপ, ৪৪টি অক্সিজেন সিলিণ্ডার, ১১০টি গ্যাস সিলিণ্ডার ও ট্রাক ও মিনি ট্রাকের টায়ার। বুধবার বিকেলে যশোর পুলিশ কনফারেন্স রুমে এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নুর ই আলম চৌধুরী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল বাশারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্প্রতি যশোর নতুন উপশহরে গোল্ডেন বাইক নামক একটি ইজিবাইকের শোরুমের তালা কেটে ও গ্রিল ভেঙ্গে এক দুঃসাহসিক ডাকাতি…
বাংলার ভোর ডেস্ক নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তরের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একটা ক্রান্তিকালে আছি আমরা। পুরো দেশের মানুষ গণতান্ত্রিক পথে ফিরতে চায়। সন্দেহ তৈরি হয়েছে, সরকার আদৌ নির্বাচন দিতে আন্তরিক কি না। আজ বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের কেউ ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারবে, স্থানীয় সরকার উপদেষ্টার এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়। গণহত্যকারীরা রাজনীতিতে ফিরে আসলে জনগণ মেনে নেবে না। তিনি বলেন, নতুন রাজনৈতিক দল গোছানোর এটা একটা কৌশল কি না, এখন সেই প্রশ্ন উঠেছে। নতুন দল গঠনের…
বাংলার ভোর ডেস্ক আগামী ২৬ জুন থেকে পরীক্ষা শুরু মধ্য দিয়ে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী ওই দিন পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১০ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা হবে ১১ থেকে ২১ আগস্ট। আজ বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার সই করা সময়সূচি প্রকাশ করা হয়। একই সাথে পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালক জাকির হোসেনকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নেন রুদ্রপুর গ্রামে ‘শ্যামলছায়া পার্কে’ তাদের অবরুদ্ধ করে রাখে উত্তেজিত ছাত্রজনতা। খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত আজ বুধবার জানানো হবে বলেও জানিয়েছে পুলিশের একটি সূত্র। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে রাতে তাদেরকে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে। জানতে চাইলে রাত ১১টার দিকে কোতয়ালি থানার ওসি (দায়িত্বপ্রাপ্ত) কাজী বাবুল হোসেন বলেন,…