Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
  • সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৭, ২০২৫

মহেশপুর সীমান্তে : বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ  

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
মহেশপুর সীমান্তে : বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ  
Share
Facebook Twitter LinkedIn

মহেশপুর সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর সীমান্তের ওপারের ভারতে মধুপুরে ওবাইদুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত যুবক গোপালপুর গ্রামের আবু হানিফের ছেলে।

জানা গেছে, শনিবার রাতে ৫/৭ জনের একটি দল সীমান্তের ওপারের ভারতের বাগদা থানার মধুপুর সীমান্তে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়েন। এসময় বাঁকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন জানান, রাতে গোপালপুর সীমান্তের ওপারের গোলাগুলির শব্দ হয়েছে। পরে ওবাইদুল ইসলাম নামে একজন নিহতের খবর পাওয়া গেছে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম মুধপুর বিএসএফ ক্যাম্প কমান্ডারের বরাত দিয়ে জানান, ভারতের মধুপুর সীমান্তে এক ব্যক্তির লাশ পড়ে ছিলো। পরে বাগদা থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে। তবে ওই লাশ ভারতীয় নাকি বাংলাদেশি নাগরিকের তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ৮ এপ্রিল কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামে আরো বাংলাদেশি যুবককে হত্যা করে ইছামতি নদীতে লাশ ফেলে দেয় বিএসএফ। পরে তার লাশ ভেসে উঠলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী তার লাশ উদ্ধার করেন। হত্যার ১৯ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার লাশ ফেরত পায়নি পরিবার।

মহেশপুর সীমান্তে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.