Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক খুলনা বিভাগের সকল বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে ২০২৫-২৬ অর্থবছরের প্রাকবাজেট মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এতে প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, দেশের জিডিপির আকার বিবেচনায় রাজস্ব আদায় অনেক কম। অবকাঠামোগত উন্নয়নসহ দেশের সামগ্রিক উন্নয়নে রাজস্ব আদায়ের গুরুত্ব অনেক। আয়করের চেয়ে পরোক্ষ কর ভ্যাট আদায়ের পরিমাণ বেশি হওয়া অনুচিত, কারণ ধনী-দরিদ্র সবার উপর এটি প্রযোজ্য। অনেক সময় ভোক্তার কাছ থেকে ভ্যাট আদায় করার পরেও ব্যবসায়ীরা ভ্যাটের টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দেন না। তিনি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা যুবলীগের আহবায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুকে কারাগারে পাঠিয়েছে আদালত। একই মামলায় আদালত মণিরামপুর পৌরসভার সাবেক দুই কাউন্সিলর যুবলীগ নেতা মোহাম্মদ আজিম ও আব্দুল কুদ্দুসকে কারাগারে পাঠিয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মণিরামপুর থানার উপপরিদর্শক মিলন মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন। বাচ্চু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে ভাগ্নে। করোনাকালীন ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি ৫৫৫ বস্তা সরকারি চাল কেলেঙ্কারিতে জড়িয়ে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শায় এক ফিড ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে ৮ লাখ ৫৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। একই সাথে খোয়া যাওয়া আট লাখ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১টি হাসুয়া ও ১টি বার্মিজ চাকু। আটকরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের হৃদয় হোসেন ওরফে ফরহাদ (২৪), তরিকুল ইসলাম (২৮), শার্শা উপজেলার ইসলামপুরের রাব্বেল ওরফে রাব্বি (২১), ঝিকরগাছা উপজেলার চান্দেরপুল গ্রামের ফয়সাল হোসেন। তারা চিহ্নিত ছিনতাইকারী। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী। তিনি জানান, ২০ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে বাগআঁচড়া…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার তালবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ও সবুজ একাডেমির বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। বক্তব্যের শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ , ২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জিপিএ-৫ পাওয়া মূল বিষয় না, ভালো মানুষ হওয়াটাই মূল লক্ষ্য হতে হবে। বিশ্ব এখন পাল্টে গেছে। সারা বিশ্ব এখন উন্মুক্ত হয়ে গেছে। বিশ্বের সাথে তালমিলিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক…

Read More

# সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটের লড়াই # সাধারণ সম্পাদক পদে খোকন একক প্রার্থী এস এম জালাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুর পর ‘অভিভাবক’ হিসেবে যশোর জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব নেন তাঁর সহধর্মিনী অধ্যাপক নার্গিস বেগম। তাকে ঘিরেই আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ ছিল বিএনপি। আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জেলা বিএনপির সম্মেলনে তিনিই হচ্ছেন একক সভাপতি প্রার্থী। এমন কথা মঙ্গলবার বিকেল পর্যন্ত ঠিক ছিল। কিন্তু বিকেলের পর সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে ভাসতে থাকে ভিন্ন কথা। রাতে তার অনুসারীরা নিশ্চিত হন, আসন্ন কাউন্সিলে প্রার্থী হচ্ছেন না অধ্যাপক নার্গিস বেগম। নিজের সিদ্ধান্ত নাকি হাইকমাণ্ডের সিগন্যালে তিনি প্রার্থী না…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। বুধবার বিকেলে শহরের টাউন হল ময়দানে স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দেয়া হয়েছে। কিন্তু ৭ মাস পেরিয়ে গেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেয়া হয়নি। বিষয়টি দল হিসেবে জামায়াতের কাছে বেদনার। এর মাধ্যমে জামায়াত বৈষ্যমের শিকার। অবিলম্বে এই জামায়াত নেতাকে কারাগার থেকে মুক্তি এবং দলের নিবন্ধন…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ বুধবার দুপুর পৌনে ১টা বাজে। দেড় বছর বয়সী অসুস্থ ছেলেকে কোলে নিয়ে ডাক্তারের কক্ষের সামনে অপেক্ষায় আছেন রোখসানা খাতুন। সকাল ৯টার আগেই মাগুরার আড়পাড়া থেকে এসেছেন তিনি। প্রায় সাড়ে তিন ঘন্টা পেরিয়ে গেলেও ডাক্তারের সাক্ষাৎ পাননি। এটি যশোর নিউমার্কেট এলাকার শিশু হাসপাতালের চিত্র। নড়াইল থেকে আসা রোগীর স্বজন সালাউদ্দীন ডাক্তারের অপেক্ষায় বসে আছেন। ডাক্তার কখন আসবেন জানা নেই। শুধু রোখসানা খাতুন কিংবা সালাউদ্দিন নয়, তাদের অনেকেই শিশুদের চিকিৎসার জন্য এসে বিপাকে পড়েছেন। কেউ কেউ ফিরে গেছেন চিকিৎসা না পেয়ে। সাত দফা দাবিতে শিশু হাসপাতালে কর্মরতরা বিরতি পালন করায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। মাগুরার আড়পাড়া…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজিকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার সকালে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল আদালতে সোপর্দ করে রিমাণ্ড চাইলে আদালতের বিচারক ফারুক আজম ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাংচুর মামলায় সাবেক এই সাংসদের রিমাণ্ড মঞ্জুর করেন। মঙ্গলবার যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্র্রপুর গ্রামে মিয়াজীর মালিকানাধীন পার্ক শ্যামল ছায়ার মধ্যে তাকে অবরুদ্ধ করে রাখেন ছাত্র-জনতা। রাতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, মঙ্গলবার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যৌথবাহিনী সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নেয়। রাত সাড়ে ১২টার দিকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও সবুজ একাডেমির উদ্যোগে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার সকালে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠা সদস্য রমজান আলী। আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শামীম রেজা অর্ণব, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, যুবনেতা রবিউল ইসলাম, সোহেল রানা, ছাত্রদল নেতা মাহমুদ ইসলাম, রাজু আহমেদ প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ রায় ও পরিতোষ কুমার পাল। অনুষ্ঠান উপস্থাপনা করেন মাহমুদা বিলকিস জাহান ও সুবর্ণা সরকার।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে শুরু হয়েছে তিন দিনের শিল্পকর্ম প্রদর্শনী। নান্দনিক চারুকলা কেন্দ্র এর আয়োজন করেছে। বুধবার বিকেলে সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রওশন আলম এই প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশিষ্ট লেখক ও শিল্পী মফিজুর রহমান রুন্নু, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, আয়োজক সংগঠন নান্দিকের সভাপতি কাজী এমদাদুল হক ও সাধারণ সম্পাদক কৃষি গৌতমসহ শিল্পীরা এ সময় উপস্থিত ছিলেন। ‘শৈল্পিক আবহে নান্দনিক জীবনচর্চায় আমরা ব্রতী’ প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত হচ্ছে এই শিল্পকর্ম প্রদর্শনী। সংগঠনটির সদস্য শিল্পীদের আঁকা মোট ৩২ টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী…

Read More