ঝিনাইদহ সংবাদদাতা নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার হানিফ তার দুই সঙ্গীসহ খুনের ঘটনায় বাকি দুজনের পরিচয় মিলেছে। এদিকে ওই হত্যার দায় স্বীকার করে হোয়াটসঅ্যাপ বার্তা দেয়া হয়েছে গণমাধ্যমকর্মীদের কাছে। নিহতরা হলেন- হানিফের শ্যালক শ্রীরামপুর গ্রামের উম্মাদ আলীর ছেলে লিটন এবং কুষ্টিয়া ইবি থানার পিয়ারপুর গ্রামের রাইসুল ইসলাম। নিহতরা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিতে যুক্ত ছিলেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) নিহতদের স্বজনরা তাদের পরিচয় নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকার একটি ক্যানালের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। তিনজনের মাথায় গুলির চিহ্ন রয়েছে। পাশে দুইটি মোটরসাইকেল…
Author: banglarbhore
হাবিব সারওয়ার, সিলেট হযরত করিম শাহ (রহ.) মাজারে ওরস বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুরের বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটে ওই মানববন্ধন কর্মসূচি পালন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটির তাহিরপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার সর্বস্তরের আলেম উলামাগণের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন শেষে এক সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে হযরত করিশ শাহ (রহ.) মাজার শরিফে কথিত মাজার কমিটির ব্যানারে রবিবার দিবাগত রাতে বাৎসরিক ওরস পালনের নামে মাদক সেবন, অশ্লীল নাচ গান, উচ্চশব্দে মাইক, সাউন্ডবক্স বাজানো, জুয়ার আসর বসানো, দোকানপাট বসানোর আড়ালে চাঁদাবাজি করার তোড়জোড় শুরু করা হয়েছে। এসব…
বাংলার ভোর প্রতিবেদক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বিচারকদের উদ্দেশে বলেছেন, জামিন দেয়ার একচ্ছত্র অধিকার আপনাদের নেই। ৫ আগস্টের আগের তত্ত্বে বিচার কার্যক্রম চালানো যাবে না। নতুন বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। শনিবার যশোর পিটিআই মিলনায়তনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বিচার ও পুলিশ বিভাগের সিণ্ডিকেট ভেঙে দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সুশাসন ও ন্যায় বিচার ভিত্তিক। পুলিশকে তদন্তের সময় সতর্কতা অবলম্বন করতে হবে। যাতে কোনো নিরপরাধ ব্যক্তি শাস্তি না পায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন অনেকেই সংস্কারের কথা বলছেন। কিন্তু একমাত্র বিএনপি স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আড়াই বছর আগে দেশ পুনর্গঠনের কথা বলেছে, ৩১ দফা ঘোষণা করেছে ।বিএনপির রাজনীতির মূললক্ষ্য জনগন ও দেশ। তাই ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুনর্গঠন করবে । তিনি আরও বলেন, জনগনের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না। বিভ্রান্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তাই বিএনপির বিরুদ্ধে কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বিএনপি একমাত্র প্রমাণ করেছে অন্যায়ের সঙ্গে আপোষ করে না। দেশের মানুষের প্রত্যাশা…
এস এ সোহাগ, কালীগঞ্জ ২০০১ সালে নির্মাণ করা হয় শহীদ মিনারটি। দুই যুগ পার হলেও শহীদ মিনারটিতে কখনো কাউকে ফুল দিতে দেখা যায়নি। এমনই এক শহীদ মিনার রয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে। অযত্ন আর অবহেলায় নষ্ট হতে শুরু করেছে শহীদ মিনারটি। জানা গেছে, উপজেলা পরিষদের পূর্বপাশে ঢাকা-খুলনা মহাসড়কের ধারে ছিল দুটি বিশাল আকৃতির পুকুর। মাঝ দিয়ে ছিল উপজেলা পরিষদে যাওয়ার প্রবেশপথ। ২০০১ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুকুর দুটি ভরাট করা হয়। এই পুকুরের জায়গায় এক পাশে স্মৃতিসৌধ আর অন্য পাশে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ফুল…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অন্যতম নারী ও শিশু উন্নয়ন প্রতিষ্ঠান জয়তী সোসাইটি যশোরের পক্ষ থেকে মহান ভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। এ লক্ষ্যে সরকারি এম.এম কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে সোসাইটির ৫৪টি সংগঠনের নেতা, সদস্য, কর্মী-কর্মকর্তাবৃন্দ শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন। জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া পদক প্রাপ্ত অর্চনা বিশ্বাসের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজার (অর্থ ও প্রশাসন) অসীম কুমার বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, হারুন অর রশিদ, সহকারী প্রোগ্রাম ম্যানেজার ও ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম, জয়তী ব্যবসা কেন্দ্রের ব্যবস্থাপক হাজেরা খাতুনসহ আরো অনেকে।
বাংলার ভোর প্রতিবেদক “দুর্নীতি একুশের চেতনার পরিপন্থি” এই শ্লোগানে সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি যশোরের পক্ষ থেকে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। শুক্রবার সনাক সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবালের নেতৃত্বে সনাক, ইয়েস ও এসিজি সদস্যদের পক্ষ থেকে যশোর সরকারি এমএম কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা জানানো হয়। এর আগে সনাক সদস্য অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, ইয়েস সহদলনেতা রিয়া আফরিন তরু ও এসিজি সহ সমন্বয়ক সানজিদা আক্তার মুক্তার নেতৃত্বে একটি র্যালি শহরের হরিনাথ দত্ত লেনের সনাক অফিস থেকে শুরু হয়ে ঈদ গাহ মোড় হয়ে এমএম কলেজ দক্ষিণ গেটে এসে মিলিত হয়। পরে পৌরপার্কে…
বাংলার ভোর প্রতিবেদক অবশেষে কেন্দ্রেই ফিরে গেল যশোরের কেন্দ্রীয় শহীদ মিনার। ছয় বছর পর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে অবস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে কেন্দ্রীয় মিনারের স্বীকৃতি ফিরে পেল। এদিন রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আজহারুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা বিএনপিসহ বিভিন্ন সামাজিক, রাজনীতিক, সাংবাদিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সমাবেত হন এমএম কলেজ প্রাঙ্গণে। কলেজ ও জেলা প্রশাসন সূত্রে জানা…
বাংলার ভোর প্রতিবেদক ১৬ বছর আগামীকাল ২২ ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপির সম্মেলন। যশোর জেলা বিএনপির এই সম্মেলন বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। সম্মেলন ঘিরে উজ্জীবিতও হয়ে উঠেছেন তারা। প্রতিদিনই হচ্ছে প্রচার মিছিল। মঞ্চ নির্মাণ, সাজসজ্জার প্রস্তুতিও এগিয়ে চলেছে পুরোদমে। নতুন নেতৃত্ব বেছে নিতে এদিন অনুষ্ঠিত হবে নির্বাচন। ইতোমধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রতিদ্বন্দ্বি না থাকায় সাধারণ সম্পাদক পদে বিজয়ী হতে চলেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। দলীয় সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ যশোর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৯ সালে। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের ১০ বছর পর ২০১৯ সালের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে বিএনপির নেতাদের বিরুদ্ধে এক হিন্দু পরিবারের জমিসহ বাড়ি দখল ও নির্মম শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা ভয়ে বাড়িছাড়া রয়েছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পায়নি। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার প্রফেসর পাড়া মহিলা কলেজ রোড এলাকার বাসিন্দা পরিমল কান্তি কর্মকার ও তার পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে পরিমল কর্মকারের ছেলে পিয়াস কর্মকার বলেন, বিএনপি নেতা এফএম আলাউদ্দিন আমাদের নিকটতম প্রতিবেশী। তিনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ও তার পরিবার ক্ষমতা প্রয়োগ করে আমাদের পরিবারের উপর নানাভাবে শারীরিক লাঞ্ছনা, হেয় প্রতিপন্ন করা ও অর্থনৈতিক…