# মুরগির বাচ্চার চাহিদা ৩৬ লাখ # উৎপাদন হচ্ছে দেড় লাখ বাংলার ভোর প্রতিবেদক ৬২ বছর আগে ১৯৫৯ সালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রান্তিক মানুষের দারিদ্র্য বিমোচন ও আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে যশোর শহরের শংকরপুর এলাকায় ২৭ বিঘা জমির ওপরে যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার গড়ে তোলা হয়। যশোর অঞ্চলে মুরগির বাচ্চা পালনের চাহিদা রয়েছে বছরে ৩৬ লাখের বেশি। অথচ এ খামারে বছরে মাত্র দেড় লাখ বাচ্চা উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। লোকবলের তীব্র সংকট আর নানা কারণে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি মুখ থুবড়ে পড়েছে। কখনও লাভের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। তবে খামারটির কর্মকর্তারা বলছেন, সরকারের কাছে ২৭ কোটি টাকার চাহিদা চাওয়া হয়েছে। এই টাকার…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শার কন্যাদহে বিএনপির পরিচয়দানকারী রেজাউল-জনি এবং ডাবলু বাহিনীর সদস্যরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। তারা শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কন্যাদহের বাসিন্দা শহিদুল ইসলাম শহিদের বাড়িতেও বোমা হামলা করে। শুক্রবার রাত ও শনিবার দফায় দফায় বোমার বিস্ফোরণ করে সন্ত্রাসীরা। এতে অন্তত ১০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি বোমা উদ্ধার করেছে। তারা হলেন, কন্যাদহ গ্রামের রমজান, মিলন হোসেন, হাসানুর, আমিন মোড়ল, শাহ আলম, সাহেব আলী, সোহাগ হোসেনসহ কয়েকজন। আহত রমজান জানিয়েছেন, জিরেনগাছার সন্ত্রাসী ডাবলুর নেতৃত্ব কন্যাদহের রেজাউল-জনি বাহিনীর আলম, আলা, বকুল, কালু, আব্বাস, একবার, শহিদুল, সাহেব আলী, আশিক, নয়ন, মহিদুল, কউসার, বাবু, ইয়াসিনসহ অন্তত ৩০/২৫ জনের সন্ত্রাসী…
বাংলার ভোর প্রতিবেদক জেলা বিএনপির সম্মেলন শেষে ঈদগাহ ময়দানের ময়লা আবর্জনা পরিস্কার করেছে যশোর জেলা, সদর উপজেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। নিজেরাই মাঠ পরিস্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছে তারা। রোববার বিকেলে ঝাড়ু ও বেলচা নিয়ে মাঠ, মাঠের পাশের রাস্তা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিস্কার করেন নেতাকর্মীরা। যশোর জেলা, সদর উপজেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই পরিচ্ছন্নতা কাজ করেন। নেতৃবৃন্দ বলেন, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অবশ্য এটাই প্রথম পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান নয়। এ পরিস্কার পরিচ্ছন্ন কাজে কর্মীরা অংশ নেন। কাপ, বোতল, প্লাস্টিক ও কাগজের ঠোঙা নিজেরাই পরিস্কার করে ফেলেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর,…
বাংলার ভোর প্রতিবেদক স্কুলগামী শিক্ষার্থীদের ব্যাংকিং চ্যানেলে যুক্ত করে সঞ্চয়ে উৎসাহী করতে যশোরে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের আইটি পার্কে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় লীড ব্যাংক হিসেবে ট্রাস্ট ব্যাংক যশোর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলার ৪৩টি তফসিলি ব্যাংকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই কনফারেন্স। ট্রাস্ট ব্যাংক ঢাকার ডিএমডি ও সিআরও আখলাসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালন রূপরতন পাইন। তিনি স্কুলগামী শিক্ষার্থীদের কাছে ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চয়ের সুবিধাসমূহ তুলে ধরেন ও ভবিষ্যৎ বিনিয়োগে অবদান রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইকবাল কবির ও বাংলাদেশ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে টিকটকের মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে রায়হান রানা (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার ভোরে সদর উপজেলার শেখহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রায়হান সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গণি তুষারের ছেলে। যশোর কোতোয়ালি থানা ওসি (তদন্ত) কাজী বাবলু জানান, রায়হান কয়েক মাস ধরে পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে বর্তমান সরকারের বিপক্ষে টিকটকের মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার করছিল। তাকে আটকের জন্য বিভিন্ন সময় পুলিশ অভিযান পরিচালনা করে। শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়হানের বাড়ি ঘেরাও করা হয়। পরে রোববার ভোরে পুলিশের একটি টিম তাকে আটক করে।…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যশোর কার্যালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক নূরুল হাসান ফরিদী। তিনি বলেন, দেশের যেকোন সংকটকালে আনসার বাহিনী স্ব-স্ব অবস্থান থেকে কাজ করেছে। বাহিনীর সদস্যরা নানা আত্মত্যাগ করে এই দেশকে সম্মানিত করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর যখন পুলিশ সদস্যরা নিষ্ক্রিয় ছিলেন; তখন থানায় থানায় দায়িত্ব পালন করেছে আনসার সদস্যরা। সরকারি দপ্তরে নিরাপত্তার কাজ করেছে। দেশের সকল সংকটকালে দায়িত্ব পালন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে অবস্থান কর্মসূচি ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় ধর্ষণ, সাম্প্রদায়িক উস্কানি, মব জাস্টিস, ডাকাতি, ভাংচুর ও চাঁদাবাজি রোধে এই মশাল মিছিল করা হয়। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা সংগঠনের আহবায়ক ইমরান খানের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশেদ খান, যশোরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার সদস্য সচিব সায়েম বিশ্বাস অর্পণ, যুগ্ম আহবায়ক মানব আকরম, সদস্য পলাশ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেতা সুমাইয়া ইলা, সুরাইয়া শিকদার এশা প্রমুখ। ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে শুরু হওয়া মশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবদুল মজিদ বলেছেন, লাইট ইঞ্জিনিয়ারিং খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমদানি নির্ভর খাত। আমাদের দেশে গুণগত মান বজায় রেখে কাঁচামাল তৈরি করতে পারলে উন্নত বিশ্বের দিকে তাকিয়ে থাকা লাগবে না। যশোরের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প এগিয়ে নিতে আমাদের বিশ্ববিদ্যালয় কাজ করবে। আমরা এই শিল্পে জড়িতদের সাথে এক ধরনের বন্ধন তৈরি করতে চাই। আপনাদের তৈরি পণ্য আমাদের ল্যাবে গুণগত মান পরীক্ষা, নিজস্ব সিলমোহর, পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। এতে করে মানসম্মত পণ্য তৈরি হবে। বিশ্ববিদ্যালয় সব সময় আপনাদের পাশে আছে। রোববার দুপুরে চেম্বর অব কমার্সের হলরুমে অনুষ্ঠিত লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প উন্নয়ন নীতিমালা-২০২২ বিষয়ে অবহিতকরণ…
তালিকায় বিএনপি-জামায়াতের প্রার্থীর নাম নেই বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলার মাড়ুয়া ইউছুফ খান স্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে এডহক কমিটি গঠনে আওয়ামী লীগ নেতাকে পুনর্বাসন চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন এলাকবাসী। লিখিত অভিযোগে বলা হয়েছে, মাড়ুয়া ইউছুফ খান স্কুল এণ্ড কলেজের সভাপতি হওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট ইচ্ছা পোষণ করেন জামায়াত নেতা ইউসুফ আলী। প্রধান শিক্ষক শহিদুল ইসলাম তাকে জামায়াতে ইসলামী থেকে সুপারিশ নিয়ে আসতে বলেন। জেলা জামায়াতে ইসলামীর প্যাডে সুপারিশপত্র নিয়ে আসলেও সভাপতি প্রার্থী হিসেবে জেলা প্রশাসকের কাছে পাঠানো তালিকায় তার নাম দেয়া হয়নি। আওয়ামী…
এসএম জালাল যশোরের মুড়লি ইমামবাড়া প্রায় আড়াই শ’ বছরের এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দানবীর হাজী মুহম্মদ মহসীনের বৈপিত্রেয়ী বোন মন্নুজান খানম তার জমিদারির আমলে (১৭৬৪-১৮০৩ সালে) এই ইমামবাড়া নির্মাণ করেন। প্রত্নতত্ত্ব বিভাগ ১৯৮৭ সালের ১৯ মার্চ প্রতিষ্ঠানটিকে প্রত্নতত্ত্ব সম্পদ বলে ঘোষণা করেছে। এর ইতিহাস খুঁজতে গেলে পাওয়া যায় তৎকালীন বাংলার মুসলমানদের এক অতিমানবের উচ্চশ্রেণীর সাত্ত্বিক সর্বস্ব দানের কথা, যে দানের কল্যাণকর কর্ম চিরপ্রবহমান। মুড়লির ইমামবাড়া স্মৃতির স্মারক হিসেবে আজো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ঐতিহাসিক সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গের হুগলির মন্নুজান খানমের বাবা আগা মুতাহার পারস্যের ইস্পাহান থেকে দিল্লি আসেন। পরে তিনি রাজকার্যে প্রবেশ করে নিজের যোগ্যতা বলে বাদশাহ আওরঙ্গজেবের প্রিয়পাত্রে…