Author: banglarbhore

বাংলার ভোর ডেস্ক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়েছেন-এমন খবরে সোমবার রাতে বিক্ষোভ করেন বুয়েটের শিক্ষার্থীরা। আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজের ফেসবুক পোস্ট থেকে জেমি পালানোর বিষয়টি সামনে আসে। পরে আবরার ফাহাদ হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগারের কনডেম সেল থেকে পলায়নের ঘটনার বিষয়টি নিশ্চিত করে সোমবার রাতে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির বন্দি নম্বর ৫১৭৭। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দি কারাগার থেকে…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩ দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। যা চলবে ২৭ ফ্রেরুয়ারি পর্যন্ত। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে এ কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়ে কৃষি মেলার শুভ সূচনা করা হয়। দুপুরে আনুষ্ঠানিকভাবে কৃষি মেলার উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এ সময় কৃষি মেলার স্টল গুলো ঘুরে দেখেন তিনি। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম, জেলা কৃষি উপ-পরিচালক সেলিম রেজা, উপজেলা কৃষি…

Read More

কেশবপুর পৌর সংবাদদাতা ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায়সাইক্লিংয়েসারাদেশের ভেতর মেয়েদের মধ্যে আবারও প্রথম স্থান অধিকার করেছে কেশবপুরের প্রিয়া খাতুন। রোববার বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী প্রিয়া খাতুন অংশ নিয়ে দেশসেরা হয়ে স্বর্ণপদক অর্জন করে। আজ ২৭ ফেব্রুয়ারি তার হাতে দেশসেরার পুরস্কার তুলে দিবেন আয়োজক কর্তৃপক্ষ। এর আগে সে উপজেলা, জেলা, বিভাগ ও খুলনা-বরিশাল বিভাগের গোলাপ অঞ্চল থেকে জয়লাভের পর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। সাইক্লিংয়ে সারাদেশের ভেতর মেয়েদের মধ্যে প্রিয়া খাতুনের প্রথম হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর রেলগেট আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর পৌরসভার পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন রেলগেট আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেশমা খাতুন, গড়বো সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন মানিক। অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ত্রিশটি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা শ্রমিক লীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু এবং শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে রেলগেট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। সোমবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে সেলিম রেজা পান্নুর বিরুদ্ধে সন্ত্রাসী বাহিনীর পৃষ্ঠপোষকতাসহ নানা অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশের দাবি পান্নু সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে আওয়ামী লীগ শাসনামলে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তার চাঁদাবাজি, দখলদারিত্ব ও অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েন ওইসব এলাকার সাধারণ মানুষ।…

Read More

# দেড় বছরে অন্তত ১৫টির বেশি পণ্যবাহী জাহাজ ডুবি # চার কারণে বারবার দুর্ঘটনা বাংলার ভোর প্রতিবেদক গত ৫ ফেব্রুয়ারি রাতে মোংলা বন্দরের হাড়বাড়িয়া থেকে এমভি সেভেন সিজ-৪ নামে কার্গো জাহাজটি ৮৫০ টন ইউরিয়া সার ঝোঝাই করে নোঙর করে যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদের শুভরাড়া খেয়াঘাটে। ৯ ফেব্রুয়ারি শক্ত কোনো কিছুর সঙ্গে জাহাজটির তলদেশের আঘাত লেগে তলা ফেটে যায়। এতে জাহাজে পানি উঠতে থাকে। এরপর নদে জোয়ার শুরু হলে জাহাজটি ধীরে ধীরে নদের পানিতে তলিয়ে যায়। এ সময় জাহাজে প্রায় ৮৫০ মেট্রিক টন ইউরিয়া সারই ডুবে যায়। ডুবে যাওয়া ইউরিয়া সারগুলো বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) আমদানি করেছিল। ঢাকার পরিবহন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে দুর্যোগ মোকাবিলায় কমিউনিটি স্বেচ্ছাসেবকগণের করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের হল রুমে এ সভা করা হয়। সভায় ৮০ জন স্বেচ্ছাসেবকের ৩দিন প্রশিক্ষণ শেষে সনদপত্র-আইডি কার্ড বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান। প্রধান অতিথি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, ফায়ার ফাইটার হিসেবে যারা কাজ করে তারা মৃত্যু নিশ্চত জেনেও শক্তি ও সাহস নিয়ে কাজ করে। আমরা যতটুকু পারি যার যার জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে। প্রশিক্ষণ শেষে দুর্যোগের জন্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে একাধিকবার মাদকসহ ধরা পড়া যশোরের শার্শার কন্যাদহ গ্রামের আলোচিত রোকনুজ্জামান জনি ফের আলোচনায় এসেছেন। গত শুক্রবার ও শনিবার স্থানীয় কন্যাদহ বাজার ও যুবদল নেতা শহিদের বাড়িতে হামলা করে আলোচনায় আসেন বিএনপির পরিচয় দেয়া এই রোকনুজ্জামান জনি। কিন্তু তার বিরুদ্ধে এখন পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামের বাসিন্দা রোকনুজ্জামান জনি গত ১৫ বছর বিএনপির রাজনীতি না করলেও এখন দলের নাম ভাঙ্গিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে ও শনিবার দিবালোকে জিরেনগাছা গ্রামের সন্ত্রাসী ডাবলুর নেতৃত্ব রোকনুজ্জামান জনির লোকজন কয়েক দফায় বোমা হামলা করে। তারা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যশোর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির ঘোষণার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মিছিলটি সোমবার বিকেলে শহরের লালদিঘীর দলীয় কার্যালয় থেকে শুরু হয়। যশোর শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল,সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্মআহবায়ক আলী হায়দার রানাসহ সদর উপজেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত ১৭ ফেব্রুয়ারি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিন সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলাই’ স্লোগান সামনে রেখে যশোরে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে উদ্ভাবনী ধারণা প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট স্কুল অডিটোরিয়ামে তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান কামরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক এই অনুষ্ঠানে যশোরে ১০ টি প্রতিষ্ঠান তাদের প্রজেক্ট ও…

Read More