Author: banglarbhore

# বর্তমানে দেশে মাছের উৎপাদন ৪৯ লাখ মে. টন # ২০২৮ সালে ৭০ লাখ মে. টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ বাংলার ভোর প্রতিবেদক দেশে মাছের উৎপাদন ৩০ শতাংশ বাড়ানোর লক্ষ্যে সরকারি মৎস্য খামার আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের ৫৬ জেলার বিদ্যমান ১১৩টি সরকারি মৎস্য হ্যাচারি ও খামারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৎস্য উৎপাদন বাড়ানো হবে। এজন্যে সরকারের রাজস্ব খাত থেকে প্রায় ৩৭২ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত এই প্রকল্প চলমান থাকবে। বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) আওতায় জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালায় এসব তথ্য জানানো হয়েছে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক চেহারা নয়, ফিঙ্গার প্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন করেছেন যশোরের পর্দানশীন নারীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচী পালন করা হয়। পর্দানশীন মহিলা আনজুমান যশোরের সভাপতি মুছাম্মাৎ আনজুয়ারা বেগম ও সাধারণ সম্পাদক রাজিয়াতুন্নেসার নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক নারী অংশ নেন। মানববন্ধন পর্দানশীন নারীরা বলেন, শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে তারা বৈষম্যের শিকার। গত ১৬ বছর ধরে অসংখ্য পর্দানশীন নারীর নাগরিকত্ব আটকে রাখা হয়েছে। শিক্ষাক্ষেত্রেও করা হচ্ছে বঞ্চিত। পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে। এসব হেনস্তার অবসান হতে হবে। তারা আরো বলেন, পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে রিকসা চালকরা হট্টগোল করেছে। বুধবার সকালে কোর্ট মোড় চত্বর এলাকায় এই হট্টগোল দেখা যায়। সকাল বেলা যশোর পৌরসভা ও ট্রাফিক অফিস শহরের যানজট নিয়ন্ত্রণ করার জন্য অনিবন্ধনকৃত প্রায় ৩০ থেকে ৪০ টি রিকসা জব্দ করে। বিনা নোটিশে রিকসা জব্দের ঘটনায় চালকরা বিক্ষিপ্তভাবে কোর্ট মোড় এলাকায় প্রায় ২০ থেকে ৩০ টি রিকসা আটকে রাখে। এ সময় রিকসার যাত্রীদের নামিয়ে দিয়ে রিকসার চাবি জমা রাখে তারা। পরে পুলিশ ও স্থানীয় মানুষের সহযোগিতায় জটলা দূর হয়। মিঠুন হোসেন নামক এক রিকসা চালক বলেন, ট্রাফিক অফিস তাদের রিকসা আটক করে মামলা দিচ্ছে। তারা যেহেতু রিকসা চালাতে পারছে না, তাই অন্যদেরও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ধর্ম অবমাননা ও ধর্ষণে জড়িত র‌্যাব কর্মকর্তার বিচার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বুধবার বিকেলে শহরের দড়াটানায় তৌহিদী ছাত্র-জনতা ব্যানারে এ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, যারা ধর্মীয় অবমাননায় লিপ্ত তাদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ ছিলেন। তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি উত্থাপন করেন। সমাবেশে উপস্থিত ছিলেন মীর আবির রাহাত, জাহিদ হাসান, মুফতি সাইফুল ইসলাম প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে’ একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধুৃ।’ এই গানটির গীতিকার, সুরকার ও গায়ক হচ্ছেন ভূপেন হাজারিকা। এই বিখ্যাত গানটির স্রষ্টা বেঁচে নেই। কিন্তু গানটির প্রত্যেকটি লাইন মানুষের হৃদয়ে গেঁথে আছে। যে কোনো দুর্যোগ-দুর্বিপাকে গানটির কয়েকটি লাইন অর্থবহ হয়ে ওঠে। মানুষ হিসেবে অন্যের বিপদে এগিয়ে আসাই প্রধান ও প্রথমত ধর্ম হওয়া উচিত। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে; একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব। মাত্র ১৪ মাস বয়সী শিশু সাফওয়ান আল মামুন জানে না সে আর কত দিন এ পৃথিবীতে আছে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘মাদক অপরাধ দমনে শুধুমাত্র আইনের প্রয়োগই যথেষ্ট না’ এর পক্ষে ও বিপক্ষে যুক্তি বিষয়ক মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার যশোরের শার্শা উপজেলার নাভারণের আকিজ কলেজিয়েট স্কুল মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলার সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, যশোর এম এম কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান কবীর ও প্রভাষক মেহেদী হাসান প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন। আকিজ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ কামরুজ্জামানসহ শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আকিজ কলেজিয়েট স্কুল এবং সম্মিলনী মহিলা ডিগ্রি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে সামাজিক বন বিভাগের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচি শুরু হয়েছে। বুধবার সকালে মাসব্যাপি এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, সহকারী বন সংরক্ষক খন্দকার গিয়াস উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক, বৃক্ষপ্রেমি আব্দুল ওয়াহিদ প্রমুখ। বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল জানান, মাসব্যাপি এ কর্মসূচির আওতায় যশোরের বিভিন্ন স্থানে রাস্তার ধারে ও শহরের গুরুত্বপূর্ণ এলাকায় থাকা গাছ থেকে পেরেক অপসারণ করা হবে। এতে গাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার বার্ষিক বনভোজন বুধবার জেস গার্ডেন পার্কে অনুষ্ঠিত হয়। সাংবাদিক রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, ব্যবসায়ী শুভাকাক্সক্ষীদের উপস্থিতিতে বনভোজন মিলন মেলায় পরিণত হয়। বনভোজন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সংগঠনের সভাপতি গোপীনাথ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএস তৌহিদুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক…

Read More

মাগুরা সংবাদদাতা চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও প্রত্যেক ইউনিয়নে সরকারিভাবে ক্রয়কেন্দ্র খোলার দাবিতে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে বুধবার বেলা ১১টায় চৌরঙ্গী মোড়ে জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন গণকমিটি মাগুরা জেলার যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, সদস্য মশিউর রহমান ও কাজী জান্নাতুন নূর। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আমাদের দেশের কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। ফুলকপি ১ টাকা কেজি দরে কৃষক বিক্রি করতে বাধ্য হয়েছেন। অথচ সেই ফুলকপিই ঢাকা শহরের মানুষ ২৫ থেকে ৩০ টাকা দরে কিনেছেন।…

Read More

# মরদেহ নিয়ে রাতভর থানায় # অবশেষে বোনের বাড়ি দাফন বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছায় যুবদল কর্মী পিয়াল হাসান হত্যা মামলার আসামি আমিরুল ইসলামের লাশ দাফনে বাঁধা ও স্বজনদের পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আমিরুল ইসলাম (৫৬)। রাতে তার লাশ পৈত্রিক নিবাস মোবারকপুরে নেয়া হয়। এরপর আমিরুলের স্ত্রী আয়েশা বেগম, বড় মেয়ে রিনিকে বেদম মারপিট করে মরদেহসহ বাড়ি থেকে তাড়িয়ে দেয় নিহত পিয়ালের স্বজনরা। রাতভর লাশ নিয়ে থানায় অবস্থান করে মৃতের স্বজনরা। বুধবার আসরের নামাজের পর জানাজা শেষে বোনের শ্বশুরবাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়। জানা যায়,…

Read More