সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে। শনিবার সকালে শহরের সংগীতা মোড়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়। সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব। এ সময় জানানো হয়, মাসব্যাপি ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস, ৭০ টাকা কেজি দরে দুধ ও ৯ টাকা ৫০ পয়সা দরে ডিম বিক্রি করা হবে। যা সময়ের ব্যবধানে উঠানামা করতে…
Author: banglarbhore
চৌগাছা সংবাদদাতা চৌগাছা উপজেলার মুক্তারপুর অর্পণ দর্পণ ফাউণ্ডেশনের নিজ কার্যালয়ে সুফিয়া খাতুন শিক্ষা বৃত্তি ২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সাধারণ ও কারিগরি শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে পাশাপোল, ধুলিয়ানী ও সিংহঝুলি ইউনিয়নের ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। শনিবার অনুষ্ঠিত পরীক্ষায় হল সচিব হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক শরিফুল আলম ও হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন গরীবপুর আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম। ৮ম শ্রেণির ২৫ জনকে এককালীন ২ হাজার টাকা, ৭ম শ্রেণির ২০ জনকে ১ হাজার ৮ শত টাকা, ৬ষ্ঠ শ্রেণির ১৫ জনকে ১ হাজার ৫ শত…
হাবিব সারওয়ার, সিলেট পঁচিশ পেরিয়ে ২৬ বছরে পদাপর্ণ করায় দেশের বহুল প্রচারিত দৈনিক যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যুগান্তর স্বজন সমাবেশ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকায় হাওর ও সীমান্তজনপদের সুবিধাবঞ্চিত একশ পরিবারের মধ্যে পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে খাদ্য সামগ্রি বিতরণ করা হয় শুক্রবার বাদ জুম্মা। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম প্রধান অতিথি হিসাবে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী’র (চাল, ডাল, আলু, লবন, পেয়াজ, রসুন, সয়াবিন তেল) ব্যাগ তুলে দেন। এ সময় প্রবীণ (অব.) শিক্ষক মিসবাহ উদ্দিন,…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখার উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দড়াটানা ভৈরব চত্বরে শহর জামায়াতের আমীর অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূল। এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, রেজাউল করিম, মনিরুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা, সদর উপজেলা আমীর আশরাফ আলী, মহর নায়েবে আমীর মাৗলানা ইসমাইল হোসাইন, আব্দুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক। সমাবেশ পরিচালনা করেন শহর শাখার সেক্রেটারি ইমরান…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোরের বাজারে তরমুজের সরবরাহ বেড়েছে। তরমুজ সাধারণত মার্চের মাঝামাঝিতে বাজারে আসে। এবার রমজান সামনে রেখে আগেই বাজারে তোলা হচ্ছে তরমুজ। ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে তরমুজ। আগাম সরবরাহে ক্রেতাদের আগ্রহ বাড়লেও দাম নিয়ে ক্ষোভ আছে ক্রেতার। জানা যায়, তরমুজের প্রধান উৎপাদন অঞ্চল দক্ষিণাঞ্চল, বিশেষ করে পটুয়াখালী, যেখানে দেশের মোট তরমুজ উৎপাদনের প্রায় ৩৭ দশমিক ৮ শতাংশ আসে। পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা ও ভোলা জেলার উৎপাদনও উল্লেখযোগ্য। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস তরমুজ চাষের উপযুক্ত সময়, তবে অনেক কৃষক জানুয়ারিতেও চাষ শুরু করেন। এ বছর কৃষকেরা রোজার আগেই তরমুজ বিক্রি করতে চাইছেন, ফলে সরবরাহ দ্রুত বৃদ্ধি…
বাংলার ভোর প্রতিবেদক অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, পরীক্ষা কেন্দ্রের আহবায়ক ও শাবিপ্রবি হতে আগত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে পরিদর্শন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। পরিদর্শন শেষে যবিপ্রবি উপাচার্য বলেন, সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ যাঁরা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার সার্বিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা বেসামরিক, আধা-সামরিক, গোয়েন্দা সংস্থাসহ ভলেন্টিয়ার্স…
বাংলার ভোর প্রতিবেদক ফ্যাশনে বৈচিত্র ও নতুনত্ব নিয়ে যশোরে ‘ঢাকা বস্’ এর আউটলেটের উদ্বোধন করা হয়েছে। ঢাকা চট্টগ্রামের পর যশোর শহরের ধর্মতলায় শুক্রবার বিকালে ৬ষ্ঠ এই আউটলেট উদ্বোধন করেন নাট্য অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। উদ্বোধনকালে তিনি বলেন, ‘মানুষ দিন দিন ফ্যাশনে বৈচিত্রময় হয়ে উঠছে। আসা করি এই আউটলেট যশোরবাসীর ফ্যাশনে প্রত্যাশা পূরণ করবে। তিনি বলেন, ‘ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশ পেয়েছি। একজন সাংস্কৃতিককর্মী হিসাবে প্রত্যাশা করি, সবার মত প্রকাশের স্বাধীনতার। সমাজের হাসি কান্না সবকিছুই প্রকাশ করতে পারি। সাংস্কৃতিক কর্মীদের কোন বাঁধা না আসে এমন বাংলাদেশ প্রত্যাশা করি। আমরা যখন কোন অভিনয় করি, তখন তো সমাজ, সমাজের মানুষকে উপস্থাপন করি। তাই…
বাংলার ভোর প্রতিবেদক ‘অর্গানোগ্রাম (টিওঅ্যান্ডই) অনুমোদন ছাড়াই ‘আইন লঙ্ঘন করে’ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সহকারী রেজিস্ট্রার (লিগ্যাল) এর বিপরীতে নিয়োগ দেওয়া হয়েছে আইন কর্মকর্তা (ল’ অফিসার)। পছন্দের প্রার্থীকে নিয়োগ গিতে নজিরবিহীনভাবে উচ্চমাধ্যমিক পর্যায়ের যোগ্যতাকে শিথিল করা হয়েছে। লিফট স্থাপনের আগেই নিয়োগ দেওয়া হয়েছে অপারেটর।’ নিয়োগ নিয়ে বিগত সময়ের এমন অসংখ্য অভিযোগের প্রেক্ষিতে অবশেষে তদন্ত কমিটি গঠন করেছে যবিপ্রবি। তদন্ত কমিটির মাধ্যমে ‘নিয়মনীতি লঙ্খল করে অবৈধ ও অর্থবাণিজ্যের নিয়োগ’ চিহ্নিত করে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে যবিপ্রবি কর্তৃপক্ষ। যবিপ্রবি সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বিগত চার বছর ধরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অর্গানোগ্রাম (টিওঅ্যান্ডই) অনুমোদন ছাড়াই একের…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় স্বামীকে হত্যার পর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। ২৭ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- আবুল কালাম আজাদ (৪৫) ও তার দ্বিতীয় স্ত্রী নাজমিন (৩০)। আবুল কালাম আজাদ কলারোয়া থানার কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা জানান, আবুল কালাম আজাদের দুই স্ত্রী ছিল। তবে বড় স্ত্রী শারমিনের সঙ্গে তার সুসম্পর্ক ছিল না। দ্বিতীয় স্ত্রী নাজমিন একসঙ্গে বসবাসের দাবি জানিয়ে বড় বউ শারমিনকে ফোন করেন। কিন্তু শারমিন রাজি না হওয়ায় ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নাজমিন স্বামীকে হত্যার পর তার বুকের ওপর…
মহেশপুর সংবাদদাতা আল্লাহর নামে কটূক্তি করা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহার শাস্তির দাবিতে মহেশপুর বিক্ষোভ মিছিলে হয়েছে। আল সাদাকাহ ফাউণ্ডেশনের আয়োজনে শুক্রবার জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, আল সাদাকাহ ফাউণ্ডেশনের চেয়ারম্যান মাসুম বিল্লাহ, ক্যাশিয়ার রাব্বি, সদস্য জাহিদুর রহমান সোহাগ, সরোয়ার হোসেন, আলিম উদ্দিন, মিরাজ আলী, আতিক ইসলাম, রিজভীসহ এলাকার মুসল্লিরা।