Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে সড়কে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফটিয়ে দেয়ার ঘটনায় শাওন ইসলাম সবুজ (২৫) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে তাকে আটক করে পুলিশ। আটক শাওন ইসলাম যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মো. শাহিনের ছেলে। আর ভুক্তভোগী ট্রাফিক পুলিশ সদস্য কে এম শরিফুল ইসলাম। রোববার বিকেলে ছাত্রদল নেতাকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার সন্ধ্যার দিকে ট্রাফিক পুলিশ সদস্য কে এম শরিফুল ইসলাম (কন্সটেবল নম্বর ১৭১১) শহরের জেল রোডে ল্যাব এইড হসপিটালের সামনে ডিউটি…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রেমিকার পরিবারের কাছে পিতা যৌতুক হিসেবে আরওয়ান মোটরসাইকেল দাবি করে ক্ষুব্ধ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক কিশোর। জানা গেছে, স্কুল ছাত্র সাইমন হোসেন (১৬) রোববার ভোররাতে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মৃত সাইমন হোসেন ওই গ্রামের মন্টু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের দশম শ্রেণীর স্কুল ছাত্র সাইমনের সাথে পার্শ্ববর্তী ওয়ারিয়া গ্রামের সানার হোসেনের মেয়ে রুবিনা খাতুনের প্রেমের সম্পর্ক চলে আসছিল দীর্ঘদিন ধরে। একপর্যায়ে ছেলেকে বিয়ে দেবে বলে সাইমনের বাবা রুবিনার পরিবারের কাছে আর ওয়ান ফাইভ মোটরসাইকেল যৌতুক দাবি করে। নিজের ভালোবাসার জন্য প্রেমিকার পরিবারের কাছে…

Read More

সোহাগ হোসেন, বাগআঁচড়া যশোরের শার্শার বাগআঁচড়া বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় মূল্য তালিকা না থাকায় চার দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে এ অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু। অভিযানকালে মেসার্স আনোয়ার স্টোরের মালিককে ২ হাজার টাকা, তাজমুল স্টোরের মালিককে ১ হাজার টাকা, সাত্তার স্টোরের মালিককে ১ হাজার টাকা ও কালাম স্টোরের মালিককে ১ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, দোকানে মূল্য তালিকা না থাকায় এবং পণ্যের মূল্য বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা সরকারি মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে মাগুরার সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীরা। রোববার বেলা ১১ টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর এমবি বাকের, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আমিনুর রহমান খান পিকুল, আলমগীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসেন, সদস্য সচিব মো. হুসাইন, মাগুরা মেডিকেলের ইন্টার্ন ডাক্তার দীপ্ত দেব, শেষ বর্ষের ছাত্র নইমুল হোসেন। সংবাদ সম্মেলনে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের দড়াটানায় দোকান দখল নিয়ে হুমকির অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. নুরুন্নবী (জনি)। অভিযোগ সূত্রে জানা গেছে, দড়াটানায় অবস্থিত ভৈরব হোটেলের মালিক নুরুন্নবী (৪০) দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার পাশেই রয়েছে নিউ ভৈরব হোটেল অ্যাণ্ড রেস্টুরেন্ট। যার মালিক বাবু মোল্লা (৫০)। অভিযোগে বলা হয়, বাবু মোল্লা ও তার দুই ছেলে সুরুজ (২৮) ও রাসেল (৩১)সহ ১০ থেকে ১২ জন সন্ত্রাসী নুরুন্নবীকে দোকান ছাড়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন। অভিযোগকারী জানান, ২৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতাল জামে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বসন্তের শুরুতে একদল ইতিহাসপ্রেমীর পদচিহ্ন পড়ল যশোরের কেশবপুর উপজেলার ভরত ভায়না গ্রামের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভরত রাজার দেউলে। জায়গাটি ভট্টরাজার দেউল নামেও পরিচিত। প্রায় দুই সহস্র বছরের এই স্থাপত্যকীর্তিটি আজও গুপ্ত ও পালযুগসহ বিভিন্ন সময়ের সাক্ষী হয়ে আছে। আজও দেখা মেলে মানুষের মূর্তিখচিত পোঁড়ামাটির ফলকের ভাঙ্গা টুকরা, অলঙ্কৃত ইট, খোলামকুচি ও মৃন্ময় তেলের প্রদীপসহ মোট বারোটি প্রত্নবস্তুর। এমন একটি হারানো সভ্যতার প্রাচীন ইতিহাস নির্মাণের উৎস ও উপাদান সরেজমিনে প্রত্যক্ষ করতে অভিযানে বের হন ইতিহাস ক্লাবের সদস্যরা। শুক্রবার সকালে সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোরের ইতিহাস বিভাগের ইতিহাস ক্লাবের উদ্যোগে দিনব্যাপি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সফর ২০২৫ নামে এ ব্যতিক্রমী আয়োজন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ফুটপাত দখল, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানজট নিরসনে অভিযান চালিয়েছে পুলিশ। যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী নিজে উপস্থিত থেকে ওই অভিযান পরিচালনা করেন। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের চৌরাস্তা থেকে দড়াটানা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুটপাত দখলে রেখে হোটেল, খাবার দোকান ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়। একই সাথে এসব ব্যবসায়ী ও অবৈধ দখলদারদের সতর্কও করা হয়। এদিকে, এই অভিযানকে স্বাগত জানিয়েছে শহরবাসী। তবে অভিযানের কয়েকদিনের মধ্যেই আবারও ফুটপাত ও রাস্তা ফের যাতে দখল না হয় সেদিকেও প্রশাসনকে নজর রাখার আহ্বান জানিয়েছেন তারা। পুলিশের পক্ষ থেকে বলা হয়, ফুটপাত পথচারীদের জন্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা বিএনপির সাবেক আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম বলেছেন বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলে গণতন্ত্রের চর্চা অব্যাহত রয়েছে। জনগণের কাক্সিক্ষত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাতার লক্ষ্যে আগামী দিনে দলের সকল কর্মসূচি অত্যন্ত নিষ্ঠা সাথে পালনের জন্য সদর উপজেলা বিএনপির নবগঠিত নেতৃবৃন্দর প্রতি আহ্বান জানান। শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সদর উপজেলা বিএনপির নব গঠিত কমিটির পরিচিতি সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, শুদ্ধ এবং পরিশীলিতভাবে দল পরিচালনা করতে হবে। দলের মধ্যে কেউ কোন প্রকার বিশৃঙ্খলা করলে ছাড় দেয়া যাবে না। সদর উপজেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে এবং মাহে রমজানকে স্বাগত জানিয়ে যশোর সংস্কৃতিকেন্দ্রের উদ্যোগে সচেতনতামূলক বর্ণাঢ্য ভ্রাম্যমাণ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। যশোর শহরের ধর্মতলা, আরবপুর, পালবাড়ি, খাজুরা স্ট্যাণ্ড, মণিহার চত্বর, চৌরাস্তা, প্রেসক্লাব, রেলস্টেশন, চারখাম্বা, কোর্ট চত্বর, হাসপাতাল মোড়, চিত্রামোড়, মাইক পট্টি হয়ে দড়াটানা ভৈরব চত্বরে শেষ হয় এ পরিবেশনা। যশোর শহর প্রদক্ষিণ করে রমজানের সংগীত পরিবেশন করে যশোর সাংস্কৃতিক সংসদ, তরংগ শিল্পী গোষ্ঠী ও জীবন তরী সাহিত্য সাংস্কৃতিক সংসদ। ভ্রাম্যমাণ পরিবেশনায় নেতৃত্ব দেন যশোর সংস্কৃতিকেন্দ্রের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশিম রেজা, তরিকুল ইসলাম, গাজী মুকিতুল হক।

Read More

এস এম জালাল গণতন্ত্রের জন্য ১৬ বছর ধরে লড়ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলের সর্বস্তরের নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নিয়েছে দলটি। উৎসবমুখর পরিবেশে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে যশোর জেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। ছাত্রদলের রাজনীতি থেকে জেলা বিএনপির শীর্ষ পদের দায়িত্ব পেয়েছেন তিনি। নতুন পথচলায় চ্যালেঞ্জ, ভবিষৎ পরিকল্পনা ও অতীতের রাজনীতি নিয়ে বাংলার ভোরের সাথে স্মৃতিচারণ করেছেন যশোর জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। তিনি বলেন, জেলা বিএনপির কাউন্সিলে তৃণমূলের নেতারা ভোট দিয়েছেন। তাদের ভোটে সভাপতি নির্বাচতি হয়েছি। নেতাকর্মীরা আমাকে সভাপতির দায়িত্ব দিয়েছেন। আমি অভিভাবক হিসেবে সবাইকে…

Read More