বাংলার ভোর প্রতিবেদক অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে যশোর সাংস্কৃতিক সংসদ শুক্রবার বিকেল ৫ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে ভাষা দিবসের সাহিত্যপত্র ‘মাতৃভাষা’ মোড়ক উন্মোচন, কবিতা পাঠ, আলোচনা সভা ও একুশের গানের অনুষ্ঠানের আয়োজন করে। যশোর সাংস্কৃতিক সংসদ সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে মোড়ক উন্মোচন করেন বাঘারপাড়া ধলগ্রামের বীর প্রতীক ইসহাক কলেজ অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, কবি অ্যাড জিএম মুছা ও যশোর সংস্কৃতিকেন্দ্রর সদস্য সচিব অধ্যাপক আবুল হাশিম রেজা। ভাষার উপর কবিতা পাঠ ও আলোচনা করেন কবি রেজাউল করিম রোমেল, কবি সানজিদ মাহমুদ সুমন, কবি সেলিম উদ্দিন, কবি কবির উদ্দিন, কবি আতিকুল ইসলাম, কবি বিএম মমিনুর রহমান, কবি শামীমুল হক, শিল্পী…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেছেন, পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীলের চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। রমজানের শেষের দিকে বাজারে কেনাকাটার চাপ বাড়ে। এ সময় পকেটমার, চুরি, ছিনতাই বাড়ে। জাল টাকার ছড়াছড়ি হয়। পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা পোশাকে ও সাদা পোশাকে এই সব বিষয়গুলো নজরদারি করবে। সীমান্ত দিয়ে অবৈধ পথে পোষাক, কসমেটিক চোরাচালান বন্ধে বিজিবি সতর্ক থাকবে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যৌক্তিক ও সহনীয় রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরও বলেন, রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ…
বাংলার ভোর ডেস্ক মানবাধিকার সংগঠন রাইটস যশোরের উদ্যোগে মানব পাচারের সার্ভাইভারদের দুই দিনব্যাপী জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। যশোরের একটি বেসরকারি সংস্থার প্রশিক্ষণ রুমে বৃহস্পতিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। প্রশিক্ষণে ২৪ জন নারী ও একজন পুরুষ সার্ভাইভার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন রাইটস যশোরের ডেপুটি ডাইরেক্টর (কর্মসূচি) এসএম আজহারুল ইসলাম, দেবব্রত ঢালী, মোতাহারুল ইসলাম, শিউলি পারভীন ও মারুফা আক্তার। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম ও কোইকার আর্থিক সহযোগিতায় বাংলাদেশে মানব পাচার প্রতিরোধে একটি সমন্বিত কর্মসূচি শীর্ষক প্রকল্পের অধীনে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গোল্ড ব্রিকস নামে একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) নিয়াজ মাখদুম উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের হায়াতপুরে অবস্থিত ইটভাটায় অভিযান চালান। এ সময় স্কেভেটর দিয়ে ভাটার চিমনি গুড়িয়ে দেয়া হয়েছে। অভিযানে পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা অংশ নেন। এর আগে গত ১৬ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান গোল্ড ভাটা গুঁড়িয়ে দিতে অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েন। তখন তিনি ৫ লাখ টাকা জরিমানা আদায় করে ফিরে আসেন। এসিল্যান্ড নিয়াজ মাখদুম বলেন, গোল্ড ব্রিকসটি অবৈধভাবে পরিচালিত করছিলেন মালিকপক্ষ। ভাটার কোন কাগজপত্র ছিল না। জেলা প্রশাসকের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর-বেনাপোল মহাসড়কের সুরক্ষায় অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধে বসানো হয়েছে বেনাপোল এক্সেল লোড কন্ট্রোল স্টেশন। এই স্কেল পরিচালনায় বছরে সরকারের ২ কোটি ২৩ লাখ টাকা খরচ হচ্ছে। কিন্তু কোনো সুফল মিলছে না। ঠেকানো যাচ্ছে না অতিরিক্ত পণ্যবাহী গাড়ি। স্কেল পরিচালনায় নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ইউডিসি কনস্ট্রাকশন বলছে, সড়কে পণ্য পরিবহনকারী সংগঠনগুলোর সহযোগিতা না পাওয়ায় তারা সেবা দিতে পারছে না। অন্যদিকে ব্যবসায়ীদের অভিযোগ, পাশের ভোমরা ও নওয়াপাড়া বন্দর সড়ক বাদ রেখে শুধু বেনাপোল সড়কে স্কেল চালুর ফলে এ পথে বাণিজ্য কমার আশঙ্কা রয়েছে। তাই স্কেল ব্যবহারে তাদের আপত্তি আছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর সড়ক উন্নয়নে হাজার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামের কৃষক নিখিল বৈরাগীর বিলে জমি আছে আড়াই বিঘা। ওই জমির দুই বিঘা পড়েছে বিল বোকড়ে। ১০ কাঠা জমি পড়েছে বিল কেদারিয়ায়। ১০ বছর ধরে বিল দুটি জলাবদ্ধ। এ সময় বিলের তিন ফসলি ওই জমি থেকে তিনি কোনো ফসল পাননি। গত বছর বৃষ্টিপাত কম হওয়ায় তিনি সেচযন্ত্র দিয়ে পানি সেচে দুই বিঘা জমিতে বোরোর আবাদ করেছিলেন। এবারও সেচে ওই জমিতে বোরো ধান চাষ করতে পারবেন বলে নিখিলের মনে আশা জেগেছিল। কিন্তু শেষ সময়ে এসে জমি থেকে পানি না নামায় এবার ধানের একটি চারাও লাগাতে পারেননি তিনি। নিখিল বৈরাগী বলেন, ‘জমিতে এখনো বুক…
বাংলার ভোর প্রতিবেদক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে যশোরের কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের বাড়িতে হামলা, ভাংচুর ও পরিবারের সদস্যদের মারপিট করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মধ্যকুল গ্রামে হামলা, ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটে। সাংবাদিক পরিবারকে বাড়ি ছাড়া করে দখল করে নিয়েছে প্রতিবেশি রজব আলীর লোকজন। বর্তমানে পরিবারের সদস্যরা নিরাপত্তহীনতায় ভুগছেন দাবি করে দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন আব্দুল্লাহ আল ফুয়াদ। সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল ফুয়াদ জানান, ১৯৮৪ সালে প্রতিবেশি বিএনপি কর্মী রজব আলীর কাছ থেকে ২০ শতক জমি কেনেন ফুয়াদের বাবা। সেই জমিতে পাকা বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে তার পরিবার। একপর্যায়ে ওই…
মহেশপুর সংবাদদাতা মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে এক বাংলাদেশী যুবককে শারীরিক নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার সকালে সীমান্তে টহল চলাকালীন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বিজিবি সদস্যরা। বিএসএফের নির্যাতনের শিকার বিল্লাল সানা খুলনা পাইগাছার খড়িয়া টেমশাখালী গ্রামের আব্দুল মাজেদ সানার ছেলে। আহতের স্ত্রী জহুরা খাতুন জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের কলকাতার মধ্যম গ্রামে লেবারের কাজ করতেন বিল্লাল সানা। বুধবার দুপুরে বাংলাদেশে আসার উদ্দেশ্যে ৭-৮ জন একসাথে বের হন। পরে রাতে বিএসএফ তাদের দেখতে পেয়ে ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়েন বিল্লাল। এসময় বিএসএফ বিল্লালের উপর অমানুষিক…
বাংলার ভোর প্রতিবেদক বর্গাচাষি রাশেদ আলী (৭০)। আড়াই বিঘা জমি ৫০ হাজার টাকা চুক্তিতে বর্গা নিয়ে সবজি চাষ করেন। এখন তাঁর ক্ষেতে রয়েছে মিষ্টি কুমড়ো। এক ভ্যান মিষ্টি কুমড়ো নিয়ে কাকডাকা ভোরে মোকামে এসেছেন তিনি। মোকামে পাইকারের সমাগম কম। বেলা ১১টা পর্যন্ত অপেক্ষায় আছেন। পাইকারী প্রতিকেজি মিষ্টি কুমড়ার দাম হেঁকেছেন সর্বোচ্চ ১২ টাকা। এত কম দামে বিক্রি করতে মনে সাই দিচ্ছে না রাশেদ আলীর। উপায় না পেয়ে একপর্যায়ে ১২ টাকা কেজিতেই মিষ্টি কুমড়ো বিক্রি করতে হলো তাঁকে। পাশেই পেঁয়াজ বিক্রি করছিলেন কৃষক তাপস কুমার ঘোষ। তাঁর এক ভ্যান পেঁয়াজ বিক্রি করবেন। পাইকারী প্রতি কেজির দাম ২৯ টাকার বেশি দিতে রাজি…
বাংলার ভোর প্রতিবেদক সাবেক সংসদ সদস্য (যশোর-৩) কাজী নাবিল আহমেদ, তার মা আমিনা আহমেদ, বাবা মৃত কাজী শাহেদ আহমেদ এবং দুই ভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা আরও ৪০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানা গেছে। আদালতে দুদকের সহকারী আদালত পরিদর্শক আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেন। অবরুদ্ধের আদেশ দেয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে কাজী নাবিল…