#নওয়াপাড়ায় খালি হাতে ফিরেছেন অনেকে, উপশহরে বিতরণ বন্ধ # কার্ডধারিরা পণ্য পাবেন, উপস্থিত না থাকলে অন্যরা পাবেন: ডিসি বাংলার ভোর প্রতিবেদক যশোরে কার্ডধারী বাদে উন্মুক্তভাবে (শুধু ন্যাশনাল আইডি কার্ডের ভিত্তিতে) টিসিবি পণ্য বিতরণ করায় বিশৃংখলার সৃষ্টি হয়েছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পণ্য না পেয়ে বাড়ি ফিরে গেছেন অনেকেই। আবার কোথাও কোথাও হট্টগোল ও বিক্ষোভে পণ্য বিতরণ বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার উপশহর ইউনিয়ন ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। উন্মুক্ত পদ্ধতিতে পণ্য বিতরণ করায় লোক সমাগম বেশি হয়েছে। এতে কার্ড থাকলেও বঞ্চিত হয়েছেন বেশিরভাগ মানুষ। আবার রাজনৈতিক দলের প্রভাব বিস্তার করে কার্ডধারীদের পণ্য দিতে বাঁধা দেয়ার অভিযোগ পাওয়া…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক ব্যতিক্রম আয়োজনের মধ্যদিয়ে চাকরি জীবনের শেষ দিনে ফুলে সাজানো গাড়িতে তিন গ্রাম ঘুরিয়ে শিক্ষক আলতাফ হোসেনকে বিদায় দিলেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। যশোর সদর উপজেলার বীরনারায়ণপুর তেরআউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে কর্মময় জীবন শেষ করেছেন। মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম শামিম হোসেন। উপস্থিত ছিলেন, নয়ন হোসেন, আরিফুর জামান ছনি, শেখ সাদি, জুয়েল হোসেন, মুরসালিনসহ স্থানীয় লেবুতলা, বীরনারায়ণপুরসহ কয়েক গ্রামের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী শিক্ষককে বিভিন্ন উপহার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের তালবাড়িয়া ডিগ্রি কলেজে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে কলেজের প্রতিষ্ঠাতা সদস্য খলিলুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ ড. শাহানাজ পারভীন, কলেজের উপাধ্যক্ষ জিয়া হায়দার, দাতা সদস্য ইঞ্জিনিয়ার কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল খায়ের, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শামীম রেজা অর্ণব, থানা যুবদলের সদস্য কবীর হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ইবাদত হোসেন। দুই দিনব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ১৯টি ইভেন্টে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর আরএন রোডে অনুষ্ঠিত আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলার সনদপত্র বিতরণের মধ্যদিয়ে শেষ হয়েছে। চার দিনব্যাপি মেলায় জেলার ৬০ টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করে। যুগের সাথে তাল মিলিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উদ্ভাবনের জন্য যশোরে খ্যাতি দেশব্যাপি। সেই খ্যাতি আরও ছড়িয়ে দিতে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলা শাখা এই মেলার আয়োজন করে। মেলার সমাপনী দিনে ৬০টি স্টলে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের হাতে সনদ পত্র তুলে দেওয়া হয়। সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলইপিবিপিসি বাণিজ্য মন্ত্রণালয়ের উপপরিচালক এসএম আনোয়ার হোসেন, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির অফিস সচিব মোশারফ হোসেন মীর, সংগঠনের জেলা শাখার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যলয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সংক্ষিপ্ত র্যালি শেষে জেলা প্রশাসকের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় পরিবর্তন আনা…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন যশোর জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে শহরের কারবালা কবরস্থানে তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন তারা। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শেখ শহিদুল বারী রবু, অ্যাড. মোহাম্মদ ইসহক, যশোর চেম্বার অব কর্মাসের সভাপতি মিজানুর রহমান খান, হাজী আনিসুর…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাঁচতে শেখা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান প্রশিক্ষণের উদ্বোধন করেন। সঞ্চালনা করেন অ্যাড. মহিতোষ কুমার রায়। উপস্থিত ছিলেন বাঁচতে শেখার প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলা গোমেজ। চার দিনব্যাপি গ্রাম আদালত প্রশিক্ষণ কোর্সে মণিরামপুর ও অভয়নগর উপজেলার ইউনিয়ন পরিষদের ২৫ জন প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করে।
বাংলার ভোর প্রতিবেদক যশোর আইটি ইনস্টিটিউটের ফ্রিল্যান্সার শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান করা হয়। মঙ্গলবার সকালে ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন যশোর আইটি ইনস্টিটিউটের চিফ এডমিন অফিসার সায়েম আলি। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গ্রাফিক ডিজাইনের ইন্সট্রাক্টর হাসিব ইমতিয়াজ, ডিজিটাল মার্কেটিং ইন্সট্রাক্টর হাসনাত আবির, ওয়েব ডিজাইন এণ্ড ডেভেলপমেন্ট ইন্সট্রাক্টর লিমন হোসেন, ভিডিও এডিটিং ইন্সট্রাক্টর ড্যানিয়েল বিশ্বাস, অফিস এপ্লিকেশন ইন্সট্রাক্টর রাজিব কুমার দত্ত। যশোর আইটি ইনস্টিটিউট থেকে কোর্স সম্পন্ন করে সফলতা অর্জনকারী ৮ শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সার্টিফিকেট প্রদান করা হয়, ভিডিও এডিটিং ১৪তম ব্যাচ, ডিজিটাল মার্কেটিং ৩৮তম ব্যাচ, গ্রাফিক্স…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শার গোগায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আতিয়ার রহমান (৫৮) ও শফিকুল ইসলাম (৫৮) নামে দুই বিএনপি নেতাকে পিটিয়ে জখম জখম করা হয়েছে। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি বোমা নিক্ষেপ ও কয়েক রাউণ্ড গুলি বর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাত ১০ টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলোট বাজারে এ ঘটনা ঘটে। আহত আতিয়ার রহমান ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও শফিকুল ইসলাম একই গ্রামের বাসিন্দা। জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও সহ-সভাপতি সরোয়ার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। তারই জেরে সোমবার রাতে অগ্রভূলোট গ্রামের বাজারে সরোয়ার হোসেনের…
মহেশপুর সংবাদদাতা প্রশাসনিক ও রাজনৈতিক অপশক্তিকে কাজে লাগিয়ে ভূমিহীনদের জমি দখলের অভিযোগ উঠেছে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি সালাহ উদ্দিন মিয়াজীর বিরুদ্ধে। জোরপূর্বক দখল করা প্রায় ১’শ বিঘার উপরে সরকারি জমিতে মাছ, মাল্টা ও কমলা লেবুর বিশাল প্রজেক্ট করেছেন তিনি। সোমবার জমি ফেরত চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তৈলটুপি গ্রামের ভুক্তভোগী ভূমিহীনরা। জানা গেছে, মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের তৈলটুপি মৌজার উখরির বিলের আর এস ৫০২ ও ৫০৩ নং দাগের সরকারি জমি ১৯৯৬ সালে ২৮ ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্তো দলিলে রেজিস্ট্রি করে দেন সরকার। দলিল প্রতি ৫০ শতক করে জমি রেজিস্ট্রি করা হয়। দলিলে ৫০ শতক…