Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক চিকিৎসক সংকট নিরসনে সকল শূন্য পদে নিয়োগ প্রদান, এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়া ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিসহ পাঁচ দফা দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালন করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শতাধিক ইন্টার্ন চিকিৎসক এ কর্মসূচিতে অংশ নেন। ঘন্টাব্যাপি কর্মসূচি চলাকালে ইন্টার্ন চিকিৎসক নেতৃবৃন্দ বলেন, ম্যাটস, বিএমডিসি ও স্যাকমোরা নিজেদের নামের পাশে ডাক্তার পদবী ব্যবহার করে জনগণের সাথে প্রতারণা করছে। তারা বিভিন্ন সময় অপারেশন করছে। অপচিকিৎসার অনেক রোগীর মৃত্যু হচ্ছে। যার দায় চিকিৎসক সমাজ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম বলেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে কোন নৈতিক শিক্ষাই শিক্ষার্থীদের দেয়া হচ্ছে না। আগে সব বইতে কবিতা থাকতো, মনিষীদের কাহিনী থাকতো। গুরুজনের প্রতি নিষ্ঠা ও ভক্তির শিক্ষা থাকতো। কিন্তু এখন সেসব নেই। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাচ্চাদেরকে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে হলে অভিভাবকদেরকে সচেতন হতে হবে। বাচ্চাদেরকে বিলাসিতা শেখানো যাবেনা। মিতব্যয়ী হিসেবে গড়ে তুলতে হবে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দেশের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বিবর্তন যশোর আয়োজিত ভাষা দিবস উপলক্ষে আবৃত্তি ও আর্ট প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে বিবর্তন মঞ্চে আবৃত্তি অনুষ্ঠানের পর পুরস্কার দেয়া হয়। এর আগে ১৭ ফেব্রুয়ারি আবৃত্তি ও আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চার বিভাগে যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের দেড় শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ও বিবর্তন যশোরের উপদেষ্টা আবুল কালাম আজাদ লিটু, যশোর শিল্পকলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বিবর্তন যশোরের উপদেষ্টা হারুন আর রশিদ, সাজেদ রহমান বকুল, বাংলার ভোর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ন্যায্য মূল্যে ভোক্তার কাছে নিরাপদ কৃষি খাদ্য দ্রব্য পৌঁছে দেয়ার অঙ্গীকার নিয়ে যশোরে যাত্রা শুর হয়েছে চাষী বাজার নামের একটি কৃষিপণ্যোর সুপার সপ। সোমবার সকালে সুপার সপের উদ্বোধন করেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোশারফ হোসেন। যশোর শহরের জেল রোডের ভৈরব পাড়ে গড়ে ওঠা চাষি বাজার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম যশোরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডক্টর রাশেদুল হক, জেলা মৎস্য অফিসার সরকার মুহাম্মদ রফিকুল আলম, জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, সদর উপজেলা কৃষি অফিসার হাসান আলী, প্রেসক্লাব যশোরে সাবেক সহসভাপতি নূর ইসলাম প্রমুখ। যশোরের দুই…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছায় মাছের ঘের (জলাশয়) থেকে বকুল হোসেন (৪৭) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে চৌগাছা-শার্শা সড়কের মশ্যমপুর মাঠের শিমুল হোসেনের মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার হয়। তিনি উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের বেড়গোবিন্দপুর বিশ্বাসপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। নিহতের স্ত্রীর শেফালি বেগম জানান, রোববার দিবাগত রাত একটার দিকে বকুল বেড়গোবিন্দপুর বাওড়ে মাছ ধরতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হন। তবে সকালেও বাড়িতে না ফেরায় বকুলকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। খোঁজাখুজির একপর্যায়ে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চাচতো ভাই শিমুল হোসেনের ভেড়ির তীরে পানি থেকে একটু উপরে মাটিতে উলঙ্গ লাশ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে গৃহায়ন কর্তৃপক্ষের (হাউজিং এস্টেট) অবৈধভাবে বররাদ্দকৃত ৬৪টি প্লট বাতিলের দাবিতে মানবন্ধন হয়েছে। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন হয়। এতে যাদের উচ্ছেদ করে ওই বরাদ্দ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে, তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়। মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের সমন্বয়ক রাশেদ খান। মানববন্ধনে জানানো হয়, দীর্ঘদিন ওই সব প্লটে বসবাস করছেন নিম্ন আয়ের অসংখ্য পরিবার। উপশহরের মূল পরিকল্পনায় সেগুলি প্লট হিসেবেও ছিল না। পরবর্তীতে হাউজিং অফিসের কতিপয় দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা বিগত সরকারের সময় কিছু নেতাকে ম্যানেজ করে প্লট তৈরি করে মোটা টাকার বিনিময়ে বরাদ্দ দেয়। ওই বরাদ্দের কারণে ১৯৮৬ সালের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে আইইডি’র আয়োজনে বিদ্যালয় পর্যায়ের বিতর্কে যশোর জিলা স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তারা সখিনা বালিকা বিদ্যালয়কে পরাজিত করে। ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্রের আয়োজনে সোমবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় পর্যায়ে বিতর্কের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চূড়ার্ন্ত পর্বে বিতর্ক প্রতিযোগিতায় “সামাজিক অসচেতনতাই কিশোর অপরাধের একমাত্র কারণ” এই বিষয়ের পক্ষে সখিনা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী দলনেতা রাইয়ান ইকরা, জুবাইদা রাসেল জয়া, সাদিকা আফরিন এবং বিপক্ষে যশোর জিলা স্কুলের শিক্ষার্থী দলনেতা রুদ্র রায়, আবিদ আনোয়ার ও শুভজিৎ সরকার অংশগ্রহণ করেন। বিতর্ক পরিচালনা পষর্দের আহবায়ক লেখক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ব্যবসায় শিক্ষায় পেশাগত দক্ষতা উন্নয়নে শিক্ষা কেন্দ্র ও গবেষণাসহ বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ব্যবসায় শিক্ষা অনুষদের সঙ্গে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিস মার্কেটস (বিএএসএম) এর একটি সমোঝোতা স্মারক সই হয়েছে। যবিপ্রবির প্রশাসনিক ভবনের উপাচার্যের সম্মেলন কক্ষে সোমবার সকালে এ সমঝোতা স্মারক সই হয়। যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের পক্ষে অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন এবং বিএএসএম’র পক্ষে মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরি প্রশাসনিক পর্যায়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন। সমঝোতা স্মারক সইয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করেন যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের…

Read More

মাগুরা সংবাদদাতা দেশের আইন শৃংখলার অবনতি হওয়ায় অর্থনৈতিক ও আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে ‘দ্রুত নির্বাচন’ দাবিতে মাগুরায় সমাবেশ করেছে জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বেলা ১১ টায় শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে আয়োজিত সমাবেশে প্রাধান অতিথি ছিলেন দলের যুগ্ম-মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ। জেলা বিএনপির আহব্বায়ক আলী আহম্মেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মনোয়ার হোসেন খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা পৌর বিএনপির সাবেক সভাপতি মাসুদ হাসান খান কিজিল, সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, রবিউল ইসলাম নয়ন, জেলা যুবদলের সভাপতি অ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক গোলাম জাহিদ,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় উপশহর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপশহর ইউপি প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপজেলা সমন্বয়কারী শংকর কুমার দাস গ্রাম আদালতের সেবা ও সুবিধা সম্পর্কিত বিষয়ে আলোকপাত ধরেন। এসম য়তিনি এ আদালতে মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তির হবে বলেও জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য, ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিক, গ্রাম পুলিশ, উদ্যোক্তা, মসজিদের ইমাম, শিক্ষক, নারী সমাজ কর্মী, ব্যবসায়ী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিসহ আরো অনেকে।

Read More