Author: banglarbhore

বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শার বাগআঁচড়ায় মোটরসাইকেল গতিরোধ করে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের সময় গুরুতর জখমের শিকার রোকনুজ্জামান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তার স্ত্রী এক ছেলে এক মেয়ে সন্তান রয়েছে। নিহত রোকনের পরিবার জানান, ঘটনার দিন আহত রোকনকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ শুক্রবার বিকেলে তার শারীরিক অস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৬২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। এ সময় জব্দ করা হয় একটি নৌকাসহ চোরাশিকারীদের ফেলে যাওয়া আনুসঙ্গিক মালামাল। শনিবার রাত আড়াইটার দিকে সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদী থেকে হরিণের মাংসসহ উক্ত মালামাল জব্দ করা হয়। বনবিভাগ সূত্রে জানা যায়, এক দল চোরাশিকারী হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক বনস্টেশন অফিসার (এসও) আনোয়ার হোসেনের নেতৃত্বে বনবিভাগ ও কোস্টগার্ডের দুটি টহল দল যৌথভাবে সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদে অভিযান চালায়। এ সময় বনবিভাগ ও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা নৌকা ফেলে সুন্দরবেনর ভিতরে পালিয়ে যায়। পরে বনবিভগের…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা বাংলা সাহিত্যের কিংবদন্তি সাহিত্যিক, উপন্যাসিক, গবেষক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১, লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্বর্ণ পদকপ্রাপ্ত লেখক বীর মুক্তিযোদ্ধা মরহুম হোসেন উদ্দীন হোসেন স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় যশোরের ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামে লেখকের নিজ বাসভবনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গাজী মো. মাহবুব মুর্শিদ। ঝিকরগাছা শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট কথাসাহিত্যিক পাভেল চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় মূল প্রবন্ধ পাঠ করেন কথা সাহিত্যিক মোহাম্মদ শামসুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মদনপুর ডিগ্রি কলেজের অধ্যাপক, কবি ও সাহিত্যিক সফিয়ার রহমান, ইমদাদুল হক ইমদাদ,…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ শনিবার সকালে স্থানীয় নোমান ময়দান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়ে। মাগুরা জেলা কমান্ড্যান্ট মাহবুবুর রহমান সরকার সমাবেশে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন সংস্থার খুলনা রেঞ্জের উপমহাপরিচালক নূরুল হাসান ফরিদী। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. শামীম কবির, অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান, সাতক্ষীরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা ব্যাটালিয়ন পরিচালক এফতেখারুল ইসলাম, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক সাজ্জাদ মাহমুদ, কুষ্টিয়ার জেলা কমান্ড্যান্ট শফিউল আযম, ঝিনাইদহ জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান। সমাবেশে চার উপজেলার সদস্য এবং জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঝিনাইদহ শৈলকুপায় তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার দায় স্বীকার করে চরমপন্থী দলের পক্ষ থেকে গণমাধ্যমে ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে। এমন সংবাদ প্রকাশ হয়েছে। তবে এই ঘটনায় চরমপন্থী দলের সদস্যরা জড়িত কিনা আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করেনি। ট্রিপল মার্ডারে চরমপন্থীদের জড়িত থাকার বিষয়টি সামনে আসায় তোলপাড় তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, ঝিনাইদহের তিন খুনের ঘটনায় চরমপন্থীরা জড়িত কিনা তদন্ত চলছে। যারাই এই ঘটনা ঘটিয়েছে অচিরেই রহস্য বের করা হবে। শনিবার দুপুরে যশোর পিটিআই মিলনায়তনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বড়বামনদাহ গ্রামের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পৌরসভার পুকুরের পানিতে ডুবে ফায়েজ হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। শিশু ফায়েজ ওই গ্রামের রাশিদুল ইসলামের একমাত্র ছেলে। শিশুটির চাচা রাজিব হোসেন জানান, বিকেলে শিশুটি বাড়ি থেকে বের হয়ে খেলতে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন খুজতে শুরু করেন। একপর্যায়ে দেখতে পান স্কুলের সামনের পুকুরের পানিতে ভেসে আছে। তারা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবীর হোসেন…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করি। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে। সকল ধরনের অপকর্ম থেকে দূরে থেকে মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ান। স্মার্ট হওয়া ভালো, তবে ওভার স্মার্ট হওয়া ভালো না। এখন শুনছি অতি উৎসাহী হয়ে বিভিন্ন কর্মকাণ্ড করছেন। করেন সমস্যা নেই তবে পা পিছলে গেলেই খাঁদে পড়ে যাবেন সেখান থেকে আর উঠতে পারবেন না। দেশনায়ক তারেক রহমানের কাছে কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায়ের তৃণমূল নেতাকর্মীদের সমস্ত ডাটা আছে। তিনি দেশের মাটিতে পা দেয়ার পরেই বুঝতে পারবেন কার নসিবে কি লেখা আছে। কুশনা ইউনিয়নের কৃষক…

Read More

# সাংগঠনিক সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেলেন রবিউল ইসলাম বাংলার ভোর প্রতিবেদক ১৬ বছর পর নেতাকর্মীদের ভোটের মাধ্যমে যশোর জেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। শনিবার দ্বি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে অ্যাডেভাকেট সৈয়দ সাবেরুল হক সাবু ৭৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক তিনটি পদে রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু নির্বাচিত হয়েছেন। যশোর টাউন হল আলমগীর সিদ্দিকী হলে ভোট গ্রহণ শেষে শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফলাফল ঘোষণা করনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সভাপতি পদে ৭৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলার গ্রামীণ ডাক কর্মচারীরা বর্তমান বেতন কাঠামোর অসংগতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের হল রুমে গ্রামীন ডাক-কর্মচারী ইউনিয়ন এই সংবাদ সম্মেলন করে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আকাশ খান। তিনি জানান, তাদের বেতন কাঠামো এখনো ঔপনিবেশিক যুগের রয়ে গেছে। যা বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। লিখিত সংবাদ সম্মেলনে গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়নের সদস্যরা জানান, যশোর জেলার ৫৫৩ জন কর্মচারী চরম অর্থনৈতিক দূরবস্থার মধ্যে দিন পার করছেন। পোস্টমাস্টার, পিয়ন, রানার এবং অফিস সহকারীদের বেতন যথাক্রমে ৪ হাজার ৪৬০ টাকা, ৪ হাজার ৩৫৪ টাকা, ৪ হাজার ১৭৭ টাকা এবং ৪ হাজার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা উদ্বোধন হয়েছে। শনিবার সকালে শহরের আরএন রোডের নতুন বাজারে এই মেলার উদ্বোধন করা হয়। লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির (বাইশিমাস) যৌথ উদ্যোগে ও বাইশিমাস যশোর জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় এই পণ্য ও প্রযুক্তি মেলা চার দিনব্যাপি চলবে। মেলায় প্রধান অতিথি ছিলেন বাইশিমাস এর সভাপতি আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, নাসিব যশোরের সভাপতি সাকির আলী, জাইকা প্রতিনিধি তাইচি ছোগা, বাইশিমাস’র সহ সভাপতি রাজু আহমেদ, বাইশিমাস…

Read More