Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
  • খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য
  • যশোরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রিয়াদ

যশোর মিনিবাস মালিক সমিতি
banglarbhoreBy banglarbhoreApril 30, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

আন্দোলনের মুখে পদত্যাগ করেছে যশোর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ।

বুধবার শহরের বকচরস্থ কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সমিতির নেতাকর্মীদের সামনে তিনি পদত্যাগ করেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোরের যুগ্ম আহ্বায়ক শাহেদ মোহাম্মদ রিজভীর নেতৃত্বে মিছিলসহকারে নেতাকর্মীরা জড়ো হন বাস মালিক সমিতির কার্যালয়ে। এ সময় রিয়াদের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন তারা।


জানা গেছে, গত মঙ্গলবার আওয়ামী সন্ত্রাসীদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ এনে আরিফুল ইসলাম রিয়াদের অপসারণের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এদিন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রিয়াদকে অপসারণে আল্টিমেটাম দেন তারা। বুধবার পদত্যাগের কর্মসূচির অংশ হিসাবে বাস মালিক সমিতির কার্যালয়ে অবস্থান নেয়। অবস্থান কর্মসূচি চলাকালে অফিসের ভেতর থেকে ৮ থেকে ১০ জন অপরিচিত যুবক দেশীয় অস্ত্র নিয়ে অবস্থানকারীদের ওপর হামলার চেষ্টা করে। নেতাকর্মীরা তা প্রতিহত করে এবং একজনকে চাকুসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। আটকরা বহিরাগত পরিবহন শ্রমিক বলে জানা গেছে। এ সময় আরোও ২ থেকে ৩জন পালিয়ে যায়।

এরপর নেতাকর্মীদের তোপের মুখে আরিফুল ইসলাম রিয়াদ পদত্যাগপত্রে স্বাক্ষর করে সভাপতির কাছে জমা দেন। পরে অবস্থানকারীরা অফিস থেকে আনন্দ মিছিল বের করে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের মুখপাত্র ফাহিম আল-ফাত্তাহ বলেন, ‘রিয়াদ আওয়ামী লীগের দোসর। ছাত্রজনতার গণঅভুস্থানের পর একজন দোসর এমন একটি গুরুত্বপূর্ণ জায়গার চেয়ারে থাকতে পারে না। তাই শিক্ষার্থীরা তাকে পদত্যাগের কর্মসূচি নেয়। আমরা শুনেছি রিয়াদ পদত্যাগ করেছে।’

এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘রিয়াদকে পদত্যাগ করানো আমাদের দলীয় কোন সিন্ধান্ত না। তবে তিনি আওয়ামী লীগের দোসর। স্বৈরাচারী দোসররা ৫ আগস্টের পর কোন দপ্তরের চেয়ারে থাকবে না সেটা আমাদের নীতিগত সিন্ধান্ত ছিলো।’

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত বলেন, ‘মিনিবাস মালিক সমিতির কার্যালয়ের সামনে চাকুসহ এক বহিরাগত শ্রমিককে শিক্ষার্থীরা আটক করে পুলিশে দেয়। এরপর সেই যুবককে অস্ত্র আইনের মামলায় বিকালে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

    October 15, 2026

    দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে

    October 15, 2026

    ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.