Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
  • পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির
  • কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান
  • মাগুরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদের মূল্যায়ন করতে হবে : ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

banglarbhoreBy banglarbhoreMay 3, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদের মূল্যায়ন করতে হবে।

আগামী দিনের নেতৃত্বে তাদের সামনে আনতে হবে। পরিশুদ্ধ রাজনীতি করতে হবে। কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেয়া হবে না। শনিবার দুপুরে যশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘বিগত আওয়ামী লীগের দুঃশাসন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিগত সময়গুলোর আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে অনেক নেতাকর্মী হত্যার শিকার হয়েছে। সেইসব রাজনীতি পরিহার করতে হবে। বিগত সময়কালের রাজনীতি আর বর্তমানের রাজনীতি এক নয়। রাজনীতি অনেক পরিবর্তন হয়েছে। কোন রাজনীতিক দল গোষ্ঠি অন্যায় করলে প্রতিবাদ জানাচ্ছে, আন্দোলন পথে নামছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ বাহিনীর বিরুদ্ধেও কথা বলতে কুন্ঠাবোধ করছে না জনগণ। তাই দল ও দেশের কল্যাণে সবাইকে কাজ করতে হবে।

রাজনৈতিক মনমানসিকতায় পরিবর্তন আনতে হবে। প্রতিপক্ষের ভালো সমালোচনা গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে। যে মুহূর্তে আমরা এসব ভুলে যাবো; তখনই কিন্তু খাদের কিনারায় পৌঁছে যাব। তাই নিজের পরিশুদ্ধ ছাড়া বিকল্প কিছু নেই আমাদের।’

১ নাম্বার আইনজীবী সমিতির মিলনায়তে অনুষ্ঠিত জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসহকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রফিকুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার সাকিবুজ্জামান, সহ সমাজ কল্যাণ সম্পাদক উজ্জ্বল হোসেন, ক্রীড়া সম্পাদক নার্গিস পারভীন মুক্তি, সহ পরিবেশ সম্পাদক নূরে আলম সিদ্দিকী সোহাগ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জাফর সাদিক, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ গফুর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা আইনজীবী ফোরামের সাবেক সভাপতি আমিনুর রহমান, আইনজীবী নেতা মুক্তাদিরুল হক মুক্তা, তাহমিদ আকাশ প্রমুখ।

মতবিনিময় সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে গতিশীল করতে নানা মতামত উপস্থাপন করেন যশোরের নেতৃবৃন্দ। অভিজ্ঞ, তারণ্য নির্ভর ও বিগত সময়ে যেসব আইনজীবী স্বৈরাচার আওয়ামী লীগের দুঃশাসনে রাজপথে সংক্রীয় ভূমিকা রেখেছে এমন আইনজীবী নিয়ে দ্রুত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোরের কমিটি গঠনে আহ্বান জানান বক্তারা।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মূল্যায়ন করতে হবে যারা ফ্যাসিবাদের
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন

    October 10, 2026

    পৌরানিক কাহিনীর ৩৫৩ প্রতিমায় সাজছে ডুমুরিয়ার দুই মন্দির

    October 10, 2026

    কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.