সাতক্ষীরা সংবাদদাতা পানিসম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আহসানের বিরুদ্ধে অবৈধ নির্বাচন, খুন, গুমে অংশ নেওয়াসহ নানা অপকর্মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আহত, ভুক্তভোগী পরিবার ও সচেতন সাতক্ষীরাবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন সেই সময় পুলিশের গুলিতে পা হারানো এসএম আহাদ, শহর আলী, নিহতদের পরিবারের পক্ষ থেকে খোরশেদ আলম আব্দুল গফুর, ফকরুল হাসান, শহর আলী প্রমুখ। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ‘২০১৩ থেকে ২০১৪ সালে সাতক্ষীরায় পুলিশের গুলিতে অর্ধশতাধিক জামায়াত, শিবির ও বিএনপির নেতা-কর্মীর হত্যার নেপথ্যে ছিলেন তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির…
Author: banglarbhore
মহেশপুর সংবাদদাতা মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে আটককৃত দুই বাংলাদেশী নারীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার রাতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়। ফেরত আসা নারীরা হলেন, বরিশালের উজিরপুর থানার দক্ষিন মোড়াকাঠি গ্রামের নুরু হালদারের মেয়ে জরিনা বেগম (৪২) ও নড়াইলের কালিয়া থানার চাঁদপুরের সিরাজ ফকিরের মেয়ে শিউলী খাতুন। রোববার রাতে বিজিবির পক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানান, ভারতের ১৯৪ বিএসএফের সুন্দরপুর কোম্পানি কমান্ডারের আহ্বানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ আটককৃত দুই বাংলাদেশী নারীতে হস্তান্তর করেন। এর আগে ঘটনার দিন দুপুরে ভারত থেকে অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি দুর্নীতিবাজ সিণ্ডিকেট। যারা সাধারণ মানুষের হয়রানি ও অবৈধ অর্থ আদায়ের মাধ্যমে প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অনুসন্ধানে উঠে এসেছে, দলিল সংরক্ষণ থেকে জমি রেজিস্ট্রেশন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এ চক্রটি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবাধে কোটি টাকার অবৈধ লেনদেন করে চলেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাব-রেজিস্ট্রি অফিসের দলিল বালাম বই যথাযথভাবে সংরক্ষণ করা হয় না। বরং মোটা অংকের ঘুষের বিনিময়ে নথি গায়েব ও পরিবর্তন করা হয়। সরকারি অর্থ আত্মসাৎ, জমির শ্রেণীবিভাগ পরিবর্তনের নামে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানি নিত্যদিনের ঘটনা…
বাংলার ভোর প্রতিবেদক কবি আজীজুল হকের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, স্মরণসভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে যশোর সাহিত্য পরিষদের আয়োজন করে। অনুষ্ঠানে কবি সাহিত্যিক আর শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে জেলা পরিষদ সংলগ্ন সাহিত্য পরিষদ কার্যালয় ছিল মুখরিত। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহীন ইকবাল। এসময় কবি আজীজুল হকের কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট বাচিকশিল্পী শ্রবণী সুর, কাজী শাহেদ নওয়াজ, ফারজানা ববী, মুর্ছনা প্রমুখ। অনুষ্ঠানে কবি সম্পর্কে আলোকপাত করেন কবি কাজী মাজেদ নওয়াজ, হারুন অর রশীদ, নান্নু মাহাবুব, কবি শাহনাজ পারভীন, উত্তম চক্রবর্তী, মারুফুল আলম, মোজাই জীবন সাফারী, সাদী তাইফ, মামুন আজাদ প্রমুখ। এর আগে…
বাংলার ভোর প্রতিবেদক অবিলম্বে শূন্য পদে নিয়োগ এবং নতুন পদ সৃজন করা, প্রতিষ্ঠান ও পদের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করা, উচ্চশিক্ষার অধিকার প্রদানসহ চার দফা দাবিতে যশোরে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। রোবাবর প্রেসক্লাব যশোরের শহিদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ামে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার কামাল হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা দীর্ঘ ৫০ বছর ধরে সুনামের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদান করে আসছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যৌক্তিক চার দফা দাবি মেনে নেয়ার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের…
বাংলার ভোর প্রতিবেদক আদেশ অমান্য করায় তদন্তকারী কর্মকর্তা যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের চেয়ারম্যান তদন্তকারী কর্মকর্তা সবদুল হোসেনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে একটি আদালত। রোববার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এক আদেশে এ কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্ত বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তদন্তকারী কর্মকর্তা সবদুল হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বিরচারক। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ৭ এপ্রিল বাঘারপাড়ার কেষ্টপুর গ্রামের ওসমান বাদী হয়ে বাঘারপাড়া আমলী আদালতে মারপিটের অভিযোগে একটি মামলা করেন। এ মামলায় আসামি করা হয়েছিল একই গ্রামের আনছার আলী, রফিকুল, শাহানারা বুড়িকে। আদালতের তৎকালিন বিচারক অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছিলেন বাঘারপাড়ার বন্দবিলা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে পবিত্র রমজান উপলক্ষে অসহায় হতদরিদ্র ৬০টি পরিবারকে ইফতারি সামগ্রি বিতরণ করেছে ফরিদপুর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এফডিএফ)। রোববার সদর উপজেলার ফরিদপুর গ্রামে এসব পরিবারের মাঝে ছোলা, চিনি, চিড়া, মুড়ি, সয়াবিন তেল ও খেজুর বিতরণ করা হয়। রোজার শুরুতে এসব হতদরিদ্র মানুষেরা ইফতার সামগ্রী পেয়ে শুকরিয়া আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনিটর সভাপতি জিল্লুর রহমান, সহ-সভাপতি আব্দুল মজিদ সোহাগ, সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা মাহফুজ সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, রুবেল হোসেন, শিহাব হোসেন, সহকারী ক্যাশিয়ার ও উদ্যোক্তা আসানুর রহমান, সহ সংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান (হাবিব), আজিজুর রহমান , শফিকুল ইসলাম, সোহেল হোসেন, প্রচার সম্পাদক এস এম মারুফ…
বাংলার ভোর প্রতিবেদক প্রতিবছরের মতো এবারও গরমে হিমশীতল ঠাণ্ডা পানি ও বরফ নিয়ে রোজদারদের পাশে দাঁড়িয়েছে যশোরের আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। প্রথম রমজান রোববার বিকেলে যশোর শহরের খড়কিতে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিশুদ্ধ হিমশীতল ঠাণ্ডা পানি ও বরফ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২০১৯ সাল থেকে স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানটি প্রতি রমজানে যশোর শহরের খড়কি এলাকায় সারা মাসব্যাপি বিনামূল্যে বিশুদ্ধ বরফ শীতল ঠাণ্ডা পানি সরবরাহ করে থাকে। আয়োজকরা জানিয়েছেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারের রমজানেও প্রথম রমজান থেকে শুরু হয়েছে এই প্রকল্প। রোববার প্রথম রমযানে খড়কী এলাকার আঞ্জুমানে খালেকিয়া এতিমখানার সামনে, খড়কী মসজিদের ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা হামিদুল…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসক আজাহারুল ইসলামের নেতৃত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা করে। আলোচনা সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু মোর্তুজা ছোটসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির হোসেন জেলার ভোটার সংক্রান্ত তথ্য-উপাত্ত তুলে ধরেন।…
# বাজার মনিটরিংয়ের জন্য দুটি টিম গঠন বাংলার ভোর প্রতিবেদক রমজান মাসে অতিরিক্ত মুনাফাকারী ব্যবসায়ীদের প্রশ্রয় দেবে না যশোর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ। রোববার দুপুরে চেম্বার কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে বাজার মনিটরিংয়ের জন্য ব্যবসায়ী নেতাদের নিয়ে দুটি কমিটি ঘোষণাও করেছেন তারা। নেতৃবৃন্দ জানান, বাড়তি দাম নিয়ে ভোক্তাদের দুর্ভোগ বাড়ালে প্রশাসন যে পদক্ষেপ নেবে, তার সঙ্গে থাকবেন তারা। রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি যৌক্তিক, সহনীয় ও সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান বলেন, ‘চেম্বারের বাজার তদারকি কমিটি প্রতিনিয়ত বাজার পর্যবেক্ষণ করবে। ব্যবসায়ীদের পণ্যের অতিরিক্ত মূল্য না…