বাংলার ভোর প্রতিবেদক যশোর হাসপাতালে মানসিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এডিডি ইন্টারন্যাশনাল যশোর অফিসের উদ্যোগে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। যশোরের মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা এবং যশোর প্রতিবন্ধী কল্যাণ সমিতি এই স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ মানসিক স্বাস্থ্য চিকিৎসার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং যশোর ২৫০ শয্যা হাসপাতালে সাইক্রিয়াটিস্ট এবং সাইকোলজিস্টসহ পৃথক মানসিক স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপনের দাবি জানান। একই সাথে বিনামূল্যে ওষুধ প্রদানের ব্যবস্থা রাখারও দাবি জানান। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, জেলা এনজিও…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বিভিন্ন ইটভাটায় মোবাইল কোর্ট ও জরিমানার নামে হয়রানি ও ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ করেছে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি। অভিযানের নামে ইটভাটায় গিয়ে হয়রানি বন্ধের দাবিতে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়। মঙ্গলবার যশোরের আট উপজেলার নির্বাহী অফিসারের মাধ্যমে এ স্মারকলিপি দেন সমিতির নেতৃবৃন্দ। এর আগে সকালে যশোর সদর উপজেলা পরিষদে কয়েকশ’ ইটভাটা মালিক ও শ্রমিক বিক্ষোভ মিছিল করে জড়ো হন। এ সময় তারা সেখানে দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ করতে থাকেন। হয়রানি বন্ধ না হলে ঈদের পরে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দিয়ে সারা দেশ অচল করে দেয়ারও হুঁশিয়ারি দেন মালিক-শ্রমিকরা।…
বাংলার ভোর প্রতিবেদক পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদের দাবিতে যশোরে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সমে¥লন করেন ভুক্তভোগী তৌহিদুর রহমান । লিখিত বক্তব্যে তৌহিদুর রহমান জানান, তার দাদা বেলায়েত আলী যশোর সদর উপজেলার ৭৭ নম্বর চাঁচড়া মৌজায় ক্রয়কৃত জমির সিএস রেকর্ডভুক্ত মালিক ছিলেন। পরবর্তীতে কিছু জমি বিক্রি করা হলেও, বাকি জমি অবৈধভাবে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি জানান, সংশ্লিষ্ট ভূমি অফিসের তথ্য অনুযায়ী এখনও তাদের কিছু জমি অবশিষ্ট আছে। জরিপের সময় তারা উপস্থিত না থাকায় ২.২৫ শতক জমি বাংলাদেশ সরকারের নামে রেকর্ড করা হয়েছে। যে জমি বর্তমানে আব্দুল ওহাব নামে এক…
মহেশপুর সংবাদদাতা মহেশপুরে অবৈধ সীমান্ত পারাপারে এক ভারতীয়সহ ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার নিয়মিত টহল পরিচালনা করে পলিয়ানপুর ও খালিশপুর বিওপির দায়িত্বরত এলাকা থেকে তাদের আটক করা হয়। এছাড়াও পৃথক মাদক বিরোধী অভিয়ান পরিচালনা করে ৮১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিজিবি জানান, পলিয়ানপুর ও খালিশপুর বিওপির দায়িত্বরত এলাকা থেকে এক ভারতীয় ও ছয় বাংলাদেশী অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়েছে। আটক একজনকে জাস্টিস এণ্ড কেয়ার যশোর শাখার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ছয়জনের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ…
ঝিকরগাছা সংবাদদাতা মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা মোতাবেক ৭ মার্চের মধ্যে দেশের সকল অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার ইটভাটা মালিক-শ্রমিকরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি জমা দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যেমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন তারা। মঙ্গলবার বেলা ১১টার সময় স্থানীয় বি.এম হাইস্কুলের মাঠে উপজেলার ১৮টি ইটভাটার মালিক-শ্রমিকরা জড়ো হয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করে। উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি, বিশ্বাস ব্রিকসের প্রোপ্রাইটর আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ও স্টার ব্রিকসের প্রোপ্রাইটর আব্দুস সালামের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, নাভারন…
# অধিকাংশ সড়কের কাজ ৪০-৬০ শতাংশ # চরম ভোগান্তিতে এলাকাবাসী # দুই মাসের মধ্যে কাজ শেষ করার আশ্বাস মনিরুজ্জামান মনির যশোর সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন অন্তত ১০টি সড়কের কার্পেটিংয়ের কাজ ফেলে রেখেছে বছরের পর বছর। এসব সড়কের কাজ কয়েক বছর আগে শুরু হলেও শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান। ৪ থেকে ৫ বছর ধরে অধিকাংশ সড়কের কাজ ৪০ থেকে ৬০ শতাংশ কাজ হয়েছে। দীর্ঘদিন ম্যাকাডামের কাজ করে ফেলে রাখায় খানাখন্দে পরিণত হয়েছে। সড়কে ফেলে রাখা খোয়ার লাল গুড়া-বালিতে পথচারি বা সড়কের পাশে বসত বাড়ির লোকজন নাস্তানাবুদ হচ্ছে। বৃষ্টি হলে কাঁদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। দ্রুত রাস্তার…
মাগুরা সংবাদদাতা মাগুরায় রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশের যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার পারনান্দুয়ালী ও শহরের একতা কাঁচাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় জেলা শহরের পারনান্দুয়ালী মুন্সিপাড়া শরীফ শাহিনুর রহমানের রাজ এন্টারপ্রাইজে অবৈধভাবে খোলা তেল বোতলজাত করে অধিক মূল্যে বিক্রির অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকানীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া একতা কাঁচাবাজারে মেসার্স নিউ বাণিজ্যালয়কে দশ হাজার এবং মেসার্স হামীম ভান্ডার দশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন লেফটেন্যান্ট…
মাগুরা সংবাদদাতা মাগুরা সরকারি মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে মাগুরার র্সবস্তরের জনগণ ও শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১ টায় মাগুরা-ঢাকা মহাসড়কে কলেজের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর এমবি বাকের, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আকতার হোসেন, আমিনুর রহমান খান পিকুল, ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস, বিএমএ’র জেলা সভাপতি অধ্যাপক ডাক্তার আলিমুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম, জেলা বণিক সমিতির আহবায়ক হুমায়ন কবির রাজা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইঞ্জিনিয়ার সেলিম হোসেন, সদস্য সচিব…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা এবং ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। পরে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশে প্রায় ৫০ লাখ শ্রমিক এই শিল্পের সঙ্গে জড়িত এবং ২ কোটি মানুষের জীবিকা এর ওপর নির্ভরশীল। এছাড়া ইটভাটা মালিকরা ব্যাংক থেকে নেয়া প্রায় ৮ হাজার কোটি টাকার ঋণের দায়ে রয়েছেন। এই পরিস্থিতিতে জিগজ্যাগ ভাটাগুলো বন্ধ হলে…
বাংলার ভোর প্রতিবেদক রমজান ও পবিত্র ঈদ নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে রয়েছে যশোরের পুলিশ। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলাজুড়ে টহল বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে ৯টি থানায় পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি দ্বিগুণ ফোর্স মোতায়েন করা হয়েছে। পাশিপাশি ছদ্মবেশে অপরাধীদের শনাক্ত করবে বিশেষ টিম। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী। তিনি জানান, পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে জেলায় নিয়মিত পুলিশের কার্যক্রমের সঙ্গে সাতশ’ ফোর্স মোতায়েন করা হয়েছে। রাতে ২৫টি টিম পায়ে হেঁটে টহল, ৬০টি মোবাইল টিম, ১৩টি পিকেট টিম, ২৭ বাইক ফোর্স কাজ করছে। রমযান…