কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার রাতে উপজেলার চাঁদপাড়া গ্রামের মাঠে ঘটনাটি ঘটে। জানা যায়, কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের চাঁদপাড়া মাঠের উপর দিয়ে যাওয়া রেল লাইনের পাশেই পড়ে ছিল অজ্ঞাত যুবকের মৃত দেহ। যার বয়স ৩০ বছর বলে ধারণা। ওই যুবকের গায়ে ছিল আকাশি রংঙ্গের গেঞ্জি, পরনে ছিল ডোরা কাটা লুঙ্গি আর পায়ে ছিল বার্মিজের এক জোড়া স্যান্ডেল। মৃতের শরীর ও মাথার কয়েক জায়গায় ক্ষতের চিহৃ আছে। তবে কোথাও কোন রক্তের চিহৃ দেখা মেলেনি। কোটচাঁদপুর রেলওেয়ের স্টেশন মাস্টার দিপংকর সাহা বলেন, দুর্ঘটনার খবর জানতে পেরেছি। সংবাদদাতার ভাষ্যমতে ওই যুবক ভারসাম্যহীন বলে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে আলোচিত উদীচীর অনুষ্ঠানে নারকীয় হত্যাযজ্ঞের ঘাতকেরা পর্দার আড়ালেই থেকে গেলো। দীর্ঘ ২৬ বছরেও ‘দেশের প্রথম জঙ্গি হামলার’ এই ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা যায়নি। আইনি ও প্রশাসনিক দুর্বলতায় মামলার রায়ে চার্জশিটভুক্ত আসামিরা সবাই খালাস পেয়ে যান। এরপর উচ্চ আদালত থেকে মামলাটি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয়া হলেও তা গত ১৫ বছর ধরেই ঝুলে আছে। এমনই পরিস্থিতিতে আজ নারকীয় এ হত্যাকাণ্ডের ২৬ বছর পূর্তি হচ্ছে। ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে শক্তিশালী দু’টি বোমা হামলা চালানো হয়। বোমার আঘাতে শিল্পীসহ ১০ জন নিহত ও আড়াই শতাধিক নিরীহ মানুষ আহত হন।…
এস এম জালাল সাবিরা নাজমুল মুন্নী। ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি। রাজনীতিবিদ ও ব্যবসায়ী স্বামী নাজমুল ইসলাম গুম খুনের পর গৃহিণী থেকে হয়ে ওঠেন রাজনীতিবিদ। আন্দোলন, সংগ্রাম ও মাঠের রাজনীতিতে ত্যাগী নেত্রী হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে লড়ে বিপুল ভোটে বিজয়ী হন মুন্নী। সুনামের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে হাল ধরেছেন উপজেলা বিএনপির। দলের তৃণমূল থেকে হাইকমাণ্ড পর্যন্ত গড়ে তুলেছেন নিবিড় সম্পর্ক। জনপ্রতিনিধি ও নেতা হিসেবে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে…
বাংলার ভোর প্রতিবেদক মাহে রমজান উপলক্ষে জনসাধারণের মধ্যে ইফতার সামগ্রি বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মঙ্গলবার বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সামগ্রি বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সেবার ব্রত নিয়ে আমাদের আদর্শের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন। দেশের মানুষ যখন কোন দুর্যোগ দুর্বিপাকে পড়ে, তখনই সবার আগের বিএনপির মত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাদের সাধ্যমত সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় দুর্মূল্যের বাজারে দুঃস্থ অসহায় মানুষকে সহযোগিতা জন্য যশোর জেলা স্বেচ্ছাসেবক দল এ আয়োজন। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক অধ্যাপক…
বাংলার ভোর প্রতিবেদক ৬০ উর্ধ্ব মায়েদের মাঝে ইফতার সামগ্রি তুলে দিয়েছে জয়তী সোসাইটি। বুধবার সকালে জয়তী সোসাইটির কার্যালয়ে ৪০০ জন মায়ের হাতে এ ইফতার সামগ্রি তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এ.জেড.এম সালেক, সদস্য মবিনুল ইসলাম মবিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, দৈনিক বাংলার ভোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি। বক্তব্য রাখেন জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেছা, নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট সালেহা বেগম, সহ-সাধারণ সম্পাদক পরিতোষ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুসের প্রাথমিক সদস্যসহ সব প্রকার পদ স্থগিত করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতার ১৫৫ বস্তা চাল লুটের ঘটনায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় এ তথ্য। বিষয়টি নিশ্চিত করে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, জেলা কমিটির চিঠি পেয়েছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার প্রাথমিক সদস্য পদসহ যাবতীয় দলীয় পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। অভিযোগে জানা যায়, শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতার…
বাংলার ভোর প্রতিবেদক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সীমাহীন ভোগান্তির শিকার হতে হচ্ছে। হাসপাতালে প্রবেশ করা থেকে বের হওয়ার আগ পর্যন্ত পদে পদে চরম হয়রানির শিকার তারা। টিকিট কাউন্টারে দুর্ভোগ, চিকিৎসকের কক্ষে প্রবেশ করতে দুর্ভোগ, ক্যাশ কাউন্টারে দুর্ভোগ, প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে দুর্ভোগ, পরীক্ষার রিপোর্ট পাওয়ার সময়ও পেতে হচ্ছে ভোগান্তি। আবার সঠিক সময়ে রিপোর্ট না পাওয়ার কারণে অনেকে চিকিৎসক না দেখিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। রোগীদের ভাষ্যমতে, বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘ লাইন পড়ে টিকিট কাউন্টারে। অথচ মাত্র দুটি কাউন্টার থেকে টিকিট বিতরণ করা হয়। যে কারেণ টিকিট পেতে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের পালবাড়ি-শিক্ষাবোর্ড অফিস-মণিহার জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ বিষয়ক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সড়ক বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। শহরের পালবাড়ি-বোর্ড অফিস-মণিহার জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে মোট দৈর্ঘ্য ৪ দশকি ৪৪ কিলোমিটার। প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন মাসের শেষ নাগাদ। প্রকল্পের উদ্দেশ্যে বলা হচ্ছে, সেতু পুনঃনির্মাণের মাধ্যমে শহরের যানজট দূর হবে। শহরের চার পাশের রিং রোড চার লেনে উন্নতীকরণ সম্ভব হবে। সড়কটির ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে ও ব্যয় সাশ্রয় মহাসড়ক এবং অর্থ সামাজিক উন্নয়ন হবে। এই প্রকল্পের ডিপিপি’র অঙ্গের মধ্যে রয়েছে,…
বাংলার ভোর প্রতিবেদক পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) যশোর শহরে ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম শুরু করেছে। বুধবার দুপুর দেড়টা থেকে শহরের ৫টি স্পটে এই ট্রাকসেল কার্যক্রম শুরু হয়। স্পটগুলো হলো- নবকিশালয় স্কুলের সামনে, দুদক অফিসের সামনে, রেলরোড সোনালী ব্যাংক করপোরেট শাখার পাশে, মণিহার চত্ত্বর ও খাজুরা স্ট্যান্ড মোড়। সরেজমিন ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন করে সবগুলো স্পটেই নিম্ন ও নিম্ন মধ্যবিত্তদের ভিড় দেখা গেছে। একেক জন ৪৫০ টাকার প্রতি প্যাকেজে পাচ্ছেন দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মশুর ডাল, এক কেজি চিনি ও এক কেজি ছোলা। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম বলেন, ছুটির দিন বাদে পুরো…
বাংলার ভোর প্রতিবেদক চাঁদাবাজির অভিযোগে মাইটিভি বাঘারপাড়া প্রতিনিধি আক্তার হোসেনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বুধবার খাজুরা বাজারের পার্লার ব্যবসায়ী কেয়া খাতুন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী নবকুমার কুণ্ডু। আসামি আক্তার হোসেন বাঘারপাড়ার চণ্ডিপুর গ্রামের বানু শেখের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, আসামি আক্তার হোসেন মাইটিভিসহ বিভিন্ন প্রত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে বেড়ায়। আক্তার বেশ কিছুদিন ধরে তার খাজুরা বাজারে আরএস বিউটি পার্লার এণ্ড ট্রেনিং সেন্টারে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি…