বাংলার ভোর প্রতিবেদক চিত্রনায়িকা পরীমনির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে (২৯) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, গ্রেফতারকৃত সৌরভ যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর। তিনি সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপের লোক ছিলেন। ২০১২ সালের ২৮ এপ্রিল পরীমণির সঙ্গে বিয়ে হয় সৌরভের। দেনমোহর ধার্য ছিল এক লাখ টাকা। তবে বিয়ের দুই বছর পর থেকেই তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে।
Author: banglarbhore
শার্শা সংবাদদাতা যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে রঘুনাথপুর গ্রামে রুনা আক্তারের সিজারের মাধ্যমে যমজ তিন সন্তান জন্ম দিয়েছেন এর মধ্যে একটি মেয়ে ও দুইটি ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর একতা জেনারেল হাসপাতালে সিজারের মাধ্যমে তিনটি যমজ সন্তানের জন্ম হয়। সিঙ্গাপুর প্রবাসী রুস্তম আলী বলেন, ‘আল্লাহর কাছে সন্তান চেয়েছিলাম । তবে আল্লাহ একসঙ্গে তিন সন্তান দিয়েছে, এতে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। সন্তানদের ইসলামের পথে শিক্ষিত করতে চাই। প্রসঙ্গত আট বছর আগে পারিবারিকভাবে রুস্তম আলী ও রুনা আক্তারের বিয়ে হয়। দীর্ঘদিন পর তাদের জীবনে একসঙ্গে ৩ সন্তান জন্ম নিল।
শ্যামনগর সংবাদদাতা শ্যামনগরের বুড়িগোয়ালিনী পূর্ব দুর্গাবাটি পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বাদ প্রকল্পের মেয়াদ শেষ হলেও অদ্যাবধি কাজ শুরু হয়নি পাঁচটি পয়েন্টের কোথাও। প্রায় আড়াই বছর অতিক্রান্ত হলেও শুধুমাত্র বালুভর্তি জিওব্যাগ প্লেসিং করেই উধাও ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রায় ৯৩ কোটি টাকা ব্যয়ের উক্ত প্রকল্পের আওতাধীন এলাকার মানুষের মধ্যে আসন্ন বর্ষা মৌসুমকে ঘিরে তৈরি হয়েছে চরম দুঃশ্চিন্তা। বিষয়টি নিয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে নড়ে বসেছে প্রশাসন। পাউবো কতৃপক্ষসহ ঠিকাদার প্রতিষ্ঠানকে নিয়ে গত বৃহস্পতিবার সরেজমিন ভাঙন কবলিত অংশ পরিদর্শন করেছেন শ্যামনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন। এ সময় দীর্ঘ সময় ধরে কাজ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে তিনি কার্যাদেশ অনুয়ারী দ্রত কার্যক্রম সম্পন্নের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাজারে রমজান শুরুর আগে যে নিত্যপণ্যের দাম বাড়তে দেখা গিয়েছিল এক সপ্তাহের ব্যবধানে তা কিছুটা কমতে শুরু করেছে। বিশেষ করে সয়াবিন তেলের সংকট আগের তুলনায় স্বাভাবিক হতে শুরু করেছে। যদিও বোতলজাত তেলের সরবরাহ এখনও কম রয়েছে। পাশাপাশি লেবু, শসা, বেগুনসহ কিছু পণ্যের দামও কমেছে। যে কারণে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে। শুক্রবার শহরের বড়বাজার ঘুরে দেখা গেছে, বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। তবে, পুরোপুরি সংকট কাটেনি। বাজারে বিভিন্ন কোম্পানির ১ ও ২ লিটারের বোতল পাওয়া যাচ্ছে। এখনও অধিকাংশ দোকানে ৫ লিটারের বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। বড় বাজারের ব্যবসায়ী বেলাল হোসেন জানান, খোলা…
বাংলার ভোর প্রতিবেদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার উদ্যোগে ‘জুলাই বিপ্লব: গণপরিষদ নির্বাচন ও সেকেন্ড রিপাবলিক’- শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোর শহরের প্রাচ্যসংঘ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান। সভায় মূখ্য আলোচক ছিলেন লেখক, গবেষক ও প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান। তিনি বলেন, বাহাত্তরের সংবিধানে জনগণের অভিপ্রায় স্থান পায়নি। বাহাত্তরের সংবিধান যদি বহাল থাকে, তাহলে জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণের যে অভিপ্রায় প্রকাশ পেয়েছে, তার কোন মূল্যায়ন হবে না। পুরনো সংবিধান অনুযায়ী জুলাই বিপ্লবের নায়করা খলনায়কে পরিণত হবেন। সভা আরও বক্তৃতা করেন নাগরিক কমিটি যশোরের প্রতিনিধি আশা…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন, নামাজ ও রোজার মতোই যাকাত আদায় করাও একটি ফরজ ইবাদত, যা দারিদ্র্য দূরীকরণে অন্যতম প্রধান মাধ্যম। যাকাত সম্পদের পবিত্রতা অর্জনের সর্বোত্তম পন্থা এবং দরিদ্রদের হক। যাকাতভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সমাজে ধনী দরিদ্রের ভারসাম্য বজায় থাকবে।-, যা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই প্রতিষ্ঠা করা সম্ভব। শুক্রবার বিকেলে শহরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে জামায়াতে ইসলামী যশোর সাংগঠনিক জেলার পেশাজীবী থানা এবং জয়তী সোসাইটিতে যশোর চ্যারিটির উদ্যোগে সুধী সমাবেশ ও ইফতার মাহফিলের দুইটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে পেশাজীবী থানার সভাপতি খন্দকার…
বাংলার ভোর প্রতিবেদক চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শুটিয়া গ্রামের মোদাচ্ছের আলী তরফদার ও সুমাইয়া আক্তার সুইটি দম্পতির ঘরে একসঙ্গে ৪ টি সন্তান জন্ম নিয়েছে। বৃহস্পতিবার বিকেলে যশোর আদ্ দ্বীন সকিনা মেডিকেল হাসপাতালে এক ছেলে ও ৩ মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। ছেলের নাম রাখা হয়েছে সিয়াম, তবে মেয়েদের নাম এখনও চূড়ান্ত হয়নি। মোদাচ্ছের আলী তরফদার পেশায় একজন সিরামিক কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার। তিনি ও তার পরিবার একসঙ্গে ৪ সন্তান পেয়ে দারুণ খুশি। তবে, অবাকও হয়েছেন অনেকটা। কেননা আল্ট্রাসনো রিপোর্ট দেখে চিকিৎসক বলেছিলো গর্ভে ২টি বাচ্চা আছে। দুই দুই বার পরীক্ষায় একই রিপোর্ট এসেছে। এদিকে বাচ্চা সিজারের সময় সবাইকে অবাক করে পর পর…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক শাহীন আলমকে মারধরের ঘটনায় উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদকে দল থেকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। তিনি বলেন, ‘যুবদল সুশৃঙ্খল দল। বিশৃঙ্খলাকারীদের এই দলে জায়গা নেই। দলের গঠনতন্ত্র যারা মানবে না, দলের বদনাম যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যুবদল। সে জেলা উপজেলার যেকোন নেতাই হোক।’ যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পেশিশক্তি প্রদর্শনপূর্বক প্রজাতন্ত্রের কর্মচারীর সাথে অসদাচরণের মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে খালুর দুই চোখ তুলে নেয়ার ঘটনায় অভিযুক্ত যুবক মো. সাদ্দামকে গ্রেফতার করেছে পুলিশ। তার ‘প্রাক্তন স্ত্রীর সাথে খালুর পরকীয়া সম্পর্কের’ কারণে ক্ষুব্ধ হয়ে সাদ্দাম এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। গ্রেফতার সাদ্দাম যশোর শহরের বকচর বিহারী কলোনি এলাকার শাহজামালের ছেলে। ঘটনার শিকার শহিদুল ইসলাম (৫৫) বকচর কবরস্থান পাড়া এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বকচর করিম তেল পাম্প এলাকায় শহিদুল ইসলামের চোখ তুলে নেয়ার ঘটনা ঘটে। ওই রাতেই পুলিশ অভিযুক্ত সাদ্দামকে গ্রেফতার করে। এ ঘটনায় শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী। সংবাদ সম্মেলনে যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা উপজেলার কন্যাদহে বোমা হামলায় জড়িতরা গত দুই সপ্তাহেও গ্রেফতার হয়নি। হামলায় জড়িত কন্যাদহ গ্রামের রেজাউল ও জনি বাহিনীর সদস্যরা এখনো বহাল তবিয়তে রয়েছে। তারা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সূত্র মতে, ২১ ফেব্রুয়ারি রাতে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের বাড়িতে রেজাউল ও জনি বাহিনীর একাধিক মামলার আসামি সন্ত্রাসী ডবলু, মাদক বিক্রেতা আশানুরসহ ২০-৩০ জন ২৫ থেকে ৩০ টি বোমা হামলা চালায়। কন্যাদহ গ্রামের সেলিম জানান, কন্যাদহে চাঁদাবাজি ও ঘের দখলে প্রতিবাদ জানায় শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ। এতে ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত…