নিজস্ব প্রতিনিধি, ডুমুরিয়া ডুমুরিয়ায় জিয়াউর রহমান (৪২) নামের এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন। শনিবার সকালে একটি নদী থেকে পুলিশ তার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার চেচুড়ি গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জিয়াউর রহমান শুক্রবার ইফতারি শেষে বাড়ি থেকে বের হন। এরপর তার কোন খোঁজ ছিল না। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ ছিল। পরদিন সকালে পাশের হরিনদীতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয় জনতা। তখন তার মাথা ও মুখের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো ছিল। স্থানীয় ইউপি সদস্য মহাসিন আলী জানান, নিহত জিয়াউর রহমান দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন। ফিরে এসে বাড়ির কাজকর্ম করতেন।…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সচেতন নারী সমাজের উদ্যোগে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে প্রেসক্লাব যশোরের সামনে থেকে এ মিছিল শুরু হয়। আন্তর্জাতিক নারী দিবসে সারাদেশে চলমান নারী নির্যাতন, ধর্ষণ ও নারীর প্রতি বর্বরতার প্রতিবাদে মশাল মিছিল হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মশাল মিছিলে উপস্থিত নারী ও পুরুষের হাতে ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই’, ‘নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তোলো এক সাথে’, ‘ধর্ষকের ঠিকানা বাংলাদেশে হবে না’ ‘ধর্ষকের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’সহ নানা স্লোগান লেখা প্লাকার্ড দেখা যায়। মশাল মিছিল শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সচেতন নারী সমাজের পক্ষে সুপ্তি বিশ্বাস,…
প্রেস বিজ্ঞপ্তি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১৫০ জন নারীর অংশগ্রহণে শনিবার এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি জয়তী সোসাইটি হতে শুরু হয়ে যশোর কালেকটরেট চত্বরে গিয়ে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস। র্যালি ছাড়াও দিবসটি পালনে সংগঠনের ৫৪টি পাড়ায় আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া পিকেএস পরিবার কল্যাণ সমিতির সহযোগিতায় সংগঠন চত্ত্বরে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে রোগী দেখেন ডা. তামান্না খান আভা। ক্যাম্পে মোট ৯৪ জন রোগী দেখা হয়েছে এর মধ্যে ১৯ জন ছানি পড়া রোগীকে আগামী ১০ মার্চ বিনামূল্যে অপারেশন করা হবে। এছাড়া ১০ জনকে চশমা প্রদান এবং ৬৫ জনকে ব্যবস্থাপত্র…
মাগুরা সংবাদদাতা মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে মাগুরার সর্বস্তরের জনগণ ও সাধারণ শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টায় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সামনে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী বাংলাদেশ, চেম্বার অব কমার্স, প্রেসক্লাব, জেলা পরিবেশক সমিতি, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা, সপ্তক সাহিত্য চক্র, সাংস্কৃতিক ফোরাম, পরিবর্তনে আমরাই, সম্মিলিত নাগরিক সমাজ, সুপ্রভাত বাংলাদেশ শাখা, সারা বাংলা ৮৮, নৃত্যাঙ্গন ও লোক সংস্কৃতি কেন্দ্র, সুরসপ্তক, বাংলাদেশ ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন…
শ্যামনগর সংবাদদাতা ভারতের কারাগারে ১৮ মাস ধরে বর্ন্দী অবস্থায় কাটানো এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আশরাফ হোসেন (৪৮) শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের বাসিন্দা। অসুস্থতার কারণে গত ৬ মার্চ রাতে পশ্চিমবঙ্গের দমদম জেলখানায় তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন নিহতের বাড়িতে যেয়ে সমবেদনা জানান। নিহতের স্ত্রী নাছিমা বেগম জানান, কাজের সন্ধানে অবৈধভাবে আঠার মাস পূর্বে ভারতে যাওয়ার সময় আশরাফ আটক হন। একপর্যায়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে তিন বছর কারাদণ্ড দেয়া হয়। এদিকে গত ৭ মার্চ তার মৃত্যুর খবর আসে। পরিবারের দাবি যোগাযোগের অভাবে ঠিকমত চিকিৎসা করানো যাচ্ছিল না। এদিকে বিষয়টি জানতে পেরে কিছু সহায়তা নিয়ে…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কারপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্র আসিফ হাসানের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার সামগ্রি পৌঁছে দিয়েছেন সাতক্ষীরা শহর ছাত্রদলের নেতারা। শনিবার দুপুরে শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলামের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা আসিফের বাড়িতে গিয়ে তার বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইফতার সামগ্রি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কুরাইশী, সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, আহছানিয়া মিশন মাদ্রাসার হাফেজ আমিনুর…
# মাছের ঘের থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজা ইউনুস গাজীর (৪৫) মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বিকেলে আহত অবস্থায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। নিহত ইউনুস গাজী উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ব্রাহ্মশাসন গ্রামের বাসিন্দা। জানা যায়, যৌথ মালিকানাধীন পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় চাচা রুহুল আমিনের লাঠির আঘাতে ভাতিজা ইউনুস আহত হন। পরে স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার…
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে ৪ দিনব্যাপি গ্রাম আদালত বিষয়ক বেসিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। শনিবার সকালে প্রশিক্ষণ কোর্সটি যশোরের আরবপুরস্থ বাঁচতে শেখা প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়। এ কোর্সে জেলার ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান। এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে যশোর জেলার প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত কার্যকর হবে এবং জনগণ তাদের কাক্সিক্ষত ন্যায়বিচার লাভ করতে সক্ষম হবে।
# চৌগাছায় ছেলের হাতে পিতা খুন ও সদরে কৃষককে পিটিয়ে হত্যা # কৃষক হত্যায় ৩ ভাই আটক বাংলার ভোর প্রতিবেদক যশোরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার যশোরের সদর ও চৌগাছা উপজেলায় এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে চৌগাছায় পারিবারিক কলহের জের ধরে সেহরির সময় ঘুমন্ত অবস্থায় পিতা শরিফুল ইসলামকে (৪৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ছেলে মোহাম্মদ রমিম (২২)। অপরদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার ইছালি ইউনিয়নের যোগী মাঠপাড়ায় ধান ক্ষেতে পানি দেয়াকে কেন্দ্র করে শহিদুল ইসলাম নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ইছালি ইউনিয়নের…
বাংলার ভোর প্রতিবেদক ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্য স্লোগানে যশোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। পরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যশোরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, অ্যাডভোকেট নাসিমা খাতুন, এনজিও সমন্বয়ক শাহাজাহান নান্নু প্রমুখ। আলোচনা…