Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক মাগুরায় শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে সচেতন নারী সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কেয়া বিউটি অ্যান্ড ফ্যাশানের মালিক শ্রাবণী শান্তার নেতৃতে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেরিন সুলতানা শান্তা, বৃষ্টি আক্তার, নিশি মনি, নিপা আক্তার, তানিয়া সুলতানা প্রমুখ। ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা মাগুরার শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবি করেন। নারীদের নিরাপত্তা জোরদারের পাশি পাশি সমাজের সকল শ্রেণি পেশার মানুষদের নারীর প্রতি হওয়া সকল অন্যায়ের প্রতিবাদ ও প্রতিরোধ করতে আহবান জানান।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের রাজারহাট-চুকনগর আঞ্চলিক মহাসড়কের সতীঘাটায় সরকারি জমি দখল করে মাটি ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয় যুবলীগ নেতা মাসুম গাজী, থানার রাইটার রিপন হোসেন ও কাস্টমস কর্মকর্তা শিমুল মিলে গতকাল জমি দখলে নিতে মাটি ভরাট করছিলেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ গিয়ে মাটি ভরাট করতে নিষেধ করে। সূত্র মতে, রাজারহাট-চুকনগর আঞ্চলিক মহাসড়কের সতীঘাটায় রয়েছে সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণ করা জমি। সেখানে থাকা মেসার্স নুর ফিলিং স্টেশন সংলগ্ন জমি দখল করতে দীর্ঘদিন ধরে একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। গতকাল ট্রাকে করে মাটি এনে ওই জমিতে ফেলতে দেখা যায়। এলাকাবাসীর ভাষ্য, রামনগর ইউনিয়ন যুবলীগ নেতা মাসুম গাজী, কোতোয়ালি থানার রাইটার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে হারুণ-অর রশিদ, সিরাজুল ইসলাম ও মনোয়ারা খাতুন নামে তিন ভাই বোনকে নানা বাড়ির কয়েক কোটি টাকা মূল্যের সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। শহরের বারান্দীপাড়া মৌজায় ৫৮ দশমিক ৮৮ শতক জমি ফাঁকি দেয়ার দাবি করা হয়েছে। ভুক্তভোগীদের নানা অমেদ আলীর মৃত্যুর পর জমি দেখভালের দায়িত্বে পাওয়া মামাতো ভাই ও তার সন্তানেরা কৌশলে এ ফাঁকি দিয়েছেন বলে তারা মামলা করেছেন। মামলা সূত্র মতে, যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দা হারুণ-অর-রশিদ ও সিরাজুল ইসলাম এবং তাদের বোন মনোয়ারা খাতুনের নানা বাড়ি বারান্দীপাড়ায়। তাদের মা আনোয়ারা খাতুন মারা যান নানা অমেদ আলীর মৃত্যুর আগেই। ফলে নানার কাছ থেকে তখন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পৃথক ঘটনায় দু’জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বেলা ১২ টার দিকে সদর উপজেলার ইছালি ইউনিয়নের যুগি মাঠপাড়াতে জমিজমা সংক্রান্তের জেরে শহিদুল ইসলামকে কোদাল দিয়ে পিটিয়ে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক রাসেলকে আটক করেছে পুলিশ। এদিকে যশোরের চৌগাছায় পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় পিতাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে ছেলে। নিহত শরিফুল ইসলাম (৪৫) এবং ঘাতক ছেলের নাম মোহাম্মদ রমিম (২২)। পুলিশ জানায়, শরিফুল ইসলাম চাষাবাদের কাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ছেলে রমিমের সঙ্গে গোলযোগ চলছিল তার। ১৫…

Read More

এস এম জালাল দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল ও শার্শা উপজেলা নিয়ে যশোর-১ সংসদীয় আসন গঠিত। এই আসনটি সব রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তুতি নিচ্ছে। পিছিয়ে নেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতারা। এই আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী জোরেশোরে মাঠে রয়েছেন। শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির সম্ভাব্য প্রার্থী হিসেবে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করেছেন। প্রতিনিয়ত গণসংযোগ, সভা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। সাধারণ ভোটারদের দ্বোরগোড়ায় গিয়ে দলের বার্তা পৌঁছে দিচ্ছেন। বিএনপির মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। হাসান জহির বলেন, ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে জড়িত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার উপজেলার বেতালপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বেতালপাড়া গ্রামের মৃত শামছুদ্দিন মন্ডলের ছেলে ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মন্ডল (৫৫), জামায়াতের কর্মী একই গ্রামের মৃত লাল চাঁদ বিশ্বাসের ছেলে ছুরমান বিশ্বাস (৫৭) ও ছুরমানের ছেলে মোমিন হোসেন (২৫)। স্থানীয় একাধিক সূত্র জানায়, বিএনপি নেতা বাবুলের ছেলে মানসিকভাবে অসুস্থ। বৃহস্পতিবার সকালে নরসিংহপুর গ্রামে চাল সংগ্রহ করতে যান তিনি। এ সময় তার কাছে একটি সেলাই রেঞ্জ পাওয়ায় চোর সন্দেহে স্থানীয়রা তাকে মারধর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে। শৃঙ্খলা ভঙ্গ করলে দল ছাড় দেবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্স অবস্থান নিয়েছেন। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতাকর্মীকে ছাড় দেয়া হবে না। পৃথক পৃথক সাংগঠনিক সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অবৈধ কর্মকাণ্ড দেশের জনগণ ভালোভাবে নেইনি। তাই তারা যা করেছে বিএনপি সেটা করবে না। মানুষের ওপর কোনো প্রকার অন্যায় জুলুম করা যাবে না। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী নেতাকর্মীর বিরুদ্ধে নেয়া হচ্ছে। তিনি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে “কৃষকের মুখে হাসি তাদের পাশে আমরা আছি” এই শ্লোগানে আধুনিক ও উন্নতমানের ইয়ানমার হারভেস্টার মেশিন দিয়ে দরিদ্র কৃষকের জমির গম কেটে ঘরে তুলে দিলেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোর। এসিআই মটরসের উন্নত প্রযুক্তির ইয়ানমার হারভেস্টার দিয়ে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মধুপুর গ্রামের কৃষক ওসমান হোসেনের ১ বিঘার অধিক জমির পাকা গম কেটে দিয়েছেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সদস্যরা। কোন প্রকার শ্রমিক খরচ ছাড়াই গম কেটে ঘরে তুলতে পেরে ওই কৃষকের মুখে হাসি ফুটেছে। কৃষক ওসমান হোসেন জানান, অর্থনৈতিক সমস্যার কারণে শ্রমিকদের মজুরি এবার বাড়তি। অন্যদিকে ঝড় বৃষ্টির শঙ্কায় জমির পাকা গম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের উদ্যোগে ২৪৭ তম মাসিক সাহিত্য সভা শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। যশোর শহরের পোস্ট অফিসপাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক শিমুল আজাদ। বিএসপির সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি দীনেশ মন্ডল, কবি সুরাইয়া শরীফ, কবি তোজাম্মেল হক। সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, সাবেক সভাপতি এডিএম রতন, শরীফ হোসেন, রাশিদা আখতার লিলি, অ্যাড. মাহমুদা খানম, তাপস কুমার বিশ্বাস, আতিয়ার রহমান, সঞ্জয় নন্দী, কাজী নূর, ভদ্রাবতী বিশ্বাস, এএফএম মোমিন যশোরী, ইরফান খান. নজরুল ইসলাম,…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরায় তৃতীয় শ্রেণির শিশু কন্যা ধর্ষণের অভিযোগে শুক্রবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেছে সচেতন মাগুরাবাসী। জুমার নামাজ শেষে শহরের পারনান্দুয়ালী, নিজনান্দুয়ালী চরপাড়া গ্রামের শত শত মানুষ ধর্ষকের ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড় অবস্থান নিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন নিজনান্দুয়ালী চরপাড়া গ্রামের মুফতি রাশেদুল ইসলামসহ অন্যরা। সমাবেশে বক্তারা অবিলম্বে শিশু ধর্ষককারী হিটু ও তার ছেলে সজিবের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা খুলনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে। মাগুরা সদর থানার সামনে এসে অবস্থান করে একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।…

Read More