বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরের নাজির শাহিন আলমকে মারপিটের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ইউএনও দপ্তরের সামনে এ ঘটনা ঘটে। ওই সময় শাহীন দপ্তরের কাজ সেরে সহকর্মী সাইফুল ইসলামের সাথে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে দাঁড়িয়ে গল্প করছিলেন। শাহীন এই হামলার জন্য থানা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদকে দায়ী করেছেন। শাহীনের অভিযোগ, থানা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ তাকে মোবাইলে হুমকি দেন। প্রতিবাদ জানালে এরপর দলবল নিয়ে রিয়াদ উপজেলা চত্বরে আসেন। তখন তার সাথে থাকা একজন শাহীনের মাথায় থাপ্পড় মারে। অন্য কয়েকজন তাকে ধাক্কাধাক্কি ও টানাহেঁচড়া করে। এদিকে, ইউএনও দপ্তরের নাজির শাহীন…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা খাদ্যবান্ধব কর্মসূচির চাল লুটের অভিযোগে উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল কুদ্দুসের প্রাথমিক সদস্যসহ সব প্রকার পদ স্থগিত করা হয়েছে। বুধবার রাতে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযোগ অস্বীকার করে বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন রুহুল কুদ্দুস। সংবাদ সম্মেলনে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। তার দাবি, চাল লুটের ঘটনায় তার কোন সম্পৃক্ততা নেই। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। তদন্ত ছাড়াই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। অভিযোগ উঠেছে, বুধবার সকালে শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতার ১৫৫ বস্তা চাল বাগআঁচড়া…
বাংলার ভোর প্রতিবেদক ‘দেশে বহু ঘটনার বিচার হলেও যশোরের উদীচী হত্যাকাণ্ডের বিচার হয়নি। বিচার করতে না পারার রাষ্ট্রের একটি দুর্বলতা। সেই দুর্বলতার সুযোগেই জঙ্গিগোষ্ঠীগুলো তাদের বিস্তার ঘটিয়েছে। ২৬ বছর ধরে বিচারহীনতার আবর্তে আমরা ঘুরপাক খাচ্ছি। শুরুতেই যদি উদীচী ট্র্যাজেডির সঠিক তদন্তের মাধ্যমে দেশি-বিদেশি ষড়যন্ত্রের স্বরুপ উন্মোচন করা যেতো তাহলে পরবর্তী ঘটনা হয়তো ঘটতো না। যশোরে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সম্মেলনে বোমা হামলার ২৬ বছর উপলক্ষে স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ‘এসো প্রতিবাদী এসো সংগ্রামী বলো হত্যাকারীর ফাঁসি চাই” এই স্লোগানে এ স্মরণসভার আয়োজন করে যশোর উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনটির সভাকক্ষে স্মরণসভায় স্মৃতিচারণ করেন ওই বোমা হামলায়…
চৌগাছা সংবাদদাতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন বলেছেন, দেশের জনগণ আগামীতে জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। এ জন্য একটি পক্ষ আমাদের সহ্য করতে পারছেন না। তাদের নাম বলছি না। তারা এখন চাঁদাবাজি টেণ্ডারবাজিতে ব্যস্ত। তিনি যশোরের চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল ও দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলা জামায়াতের আয়োজনে চৌগাছা কামিল মাদরাসা মাঠে এই ইফতার মাহফিল ও দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। চৌগাছা-ঝিকরগাছা আসনে জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদকে আগামী নির্বাচনে জয়ী করার আহবান জানিয়ে তিনি বলেন, ডা. ফরিদ ঢাকা মেডিকেল কলেজ ইসলামী ছাত্র…
বাংলার ভোর প্রতিবেদক এ বছর স্বাধীনতা দিবসে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন থাকছে না। তবে ২৫ মার্চ গণহত্যা দিবসে কেন্দ্র ঘোষিত কর্মসূচির বাইরে অতিরিক্ত একটি আলোচনা সভার আয়োজন করবে যশোর জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভায় এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। সভায় দুই দিবসের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম। গণহত্যা দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে পৈত্রিক সম্পত্তি ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান ঝিকরগাছা উপজেলার বামনালী গ্রামের মীর মুছা। সংবাদ সম্মেলনে তিনি ন্যায়বিচার দাবি করে বলেন, দীর্ঘ ২৪ বছর যাবত ঝিকরগাছা থানাধীন ৭৪ নং বামনালী মৌজার এসএ খতিয়ান নং- ৪৬৩, এর ৩১৩ আর এস খতিয়ানের ১৩৭১ আর এস দাগের ৬০ শতক ও ৫১৯ আর এস খতিয়ানের ৫৭৭ আর এস দাগের ১.১৫ একর আমাদের পৈত্রিক সম্পত্তি ও ক্রয়কৃত সম্পত্তি ভোগদখল ও বসবাস করছি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর চাচাতো ভাই মীর মনিরুজ্জামান, মকবুল হোসেন, মীর…
বাংলার ভোর প্রতিবেদক পলিথিনের ব্যবহার পরিহার করি, পাটপণ্যের বাংলাদেশ গড়ি, প্রতিপাদ্যে যশোরে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর যশোরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম, পাট অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক হাফিজুর রহমান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কে এম আব্দুল বারী, মিল প্রতিনিধি ঈশা আলী শেখ, পাট ব্যবসায়ী নূরুল কাদের, পাট চাষী ইমারুল ইসলাম সবুজ, সাংবাদিক মিরাজুল কবীর টিটো, ছাত্র প্রতিনিধি ফাহিম আল ফাত্তাহ প্রমুখ। জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, পাট আমাদের সোনালী আঁশ।…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুরের বেলকাটির গুচ্ছগ্রামে বসবাস করা আলমগীর হোসেনের জীবন ছিল দারিদ্র্যের এক কঠিন লড়াই। ১৮ বছর ধরে অন্যের হোটেলে কাজ করে মিষ্টি তৈরিতে দক্ষতা অর্জন করলেও নিজের ব্যবসা শুরু করার মতো সামর্থ ছিল না তার। তবে এবার সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। আস-সুন্নাহ ফাউণ্ডেশনের সহযোগিতায় তিনি পেয়েছেন নিজের একটি মিষ্টির দোকান। আলমগীর হোসেন কালোজাম, চমচম, রাজভোগ, রসমালাই, বালিশ মিষ্টি, দইসহ নানা সুস্বাদু মিষ্টি তৈরিতে পারদর্শী। এলাকাবাসীর মতে, তার হাতের মিষ্টি যেন একেকটি শিল্পকর্ম। কিন্তু চরম দারিদ্র্যের কারণে নিজস্ব একটি ব্যবসা দাঁড় করানোর সুযোগ পাননি তিনি। সম্প্রতি আস-সুন্নাহ ফাউণ্ডেশনের দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্পের আওতায় তাকে একটি পূর্ণাঙ্গ হোটেল…
তালা সংবাদদাতা তালার খলিলনগর দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষকে নিয়ে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি সাহাদাৎ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদক এম মফিদুল হক লিটু, স ম ইয়াছিন উল্লাহ, অধ্যাপক মোশারফ হোসেন, বিএনপি নেতা সার্জেন্ট আব্দুর রহিম, আব্দুল মান্নান মোড়ল…
ঝিকরগাছা সংবাদদাতা ২০২৪-২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) এর আওতায় শতভাগ জন্মনিবন্ধন ও মৃত্যুসনদ নিশ্চিতকরণ, সরকারি সেবাসমূহের প্রচার-প্রচারণা, সচেতনতা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা ও ইউনিয়ন পরিষদ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও খুলনা বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) পরিচালক হুসাইন শওকত। উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের সভাপতিত্বে প্রচার-প্রচারণা, সচেতনতা ও অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, উপজেলা আইসিটি অফিসার ও নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মইনুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানে নির্বাসখোলা, নাভারণ, পানিসারা ও হাজিরবাগ ইউনিয়ন পরিষদের সচিবগণ, উদ্যোক্তাগণ,…