Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ইউপি মেম্বরসহ আ.লীগের চার নেতা আটক

নাশকতার মামলায় আদালতে সোপর্দ
banglarbhoreBy banglarbhoreMay 9, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে ইউনিয়ন পরিষদের মেম্বরসহ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার সকালে চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

তারা হলেন, চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বর জাহাঙ্গীর হোসেন, চৌগাছা সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, যশোর সদর উপজেলার বলরামপুর মধ্যপাড়ার আনোয়ার হোসেন ও নওয়াপাড়া ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রবিউল ইসলাম লাল্টু।

তাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে নানা অপকর্মের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবারই তাদেরকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তারা ক্ষমতার দাপটে সাধারণ মানুষকে জিম্মি করে নানা অপকর্ম করে বেড়াতেন। এছাড়া সরকার পতনের পরও তারা শেখ হাসিনার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, গত বছরের ১৮ নভেম্বর সদর উপজেলার কানাইতলা গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা চালায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় মামলা হয়। এ ঘটনার সাথে আটক চারজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

আ.লীগের চার নেতা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.