বাংলার ভোর প্রতিবেদক পরকীয়ার জেরে ঝিনাইদহের কালীগঞ্জের আহসানুল ইসলাম অর্কিড নামে এক যুবককে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার সকাল ৭ টার দিকে যশোর পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে এ ঘটনা ঘটে। অর্কিড কালীগঞ্জ উপজেলার কাঁঠালবাগান এলাকার ওসমান গণির ছেলে। জানা গেছে, গত প্রায় ১ মাস আগে কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিন খাতুনকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে অর্কিড নামের ওই যুবক। এরপর থেকে অর্কিড ও তারিন পলাতক ছিল। অর্কিডও বিবাহিত ও দুই সন্তানের জনক বলে জানা গেছে। বুধবার মীমাংসার কথা বলে অর্কিডকে যশোরে ডাকেন তারিন। এ সময় তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের বাদিয়াটোলা গ্রামের কুয়েত প্রবাসী মেহের আলীর হত্যাকন্ডের ৭ মাস অতিবাহিত হলেও প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মত ঘটনা এখানো চলছে। গত বৃহস্পতিবার প্রবাসী মেহের আলীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ হত্যা মামলার প্রধন আসামিরা এরই মধ্যে আটক হয়েছে। তারপরও এখনো অনেকে গ্রাম ছাড়া। এ ব্যাপারে থানায় অভিযোগ দিয়েও কোন ফল পাচ্ছেনা ভুক্তভোগী পরিবারগুলো। বাদিয়াটোলা গ্রামের প্রবাসী মেহের আলীর স্ত্রী নাজমিন নাহার জানিয়েছেন, তার স্বামী ও এক ছেলে বিদেশে থাকেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর একই গ্রামের কতিপয় দুর্বৃত্ত ৮ আগস্ট আমার বাড়িতে এসে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে যায়। আমার জা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বঙ্গবাজারে দিন-দুপুরে একটি ওষুধের দোকানের তালা ভেঙে মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে কাজী শহিদুল হক নাদিম ও তার লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। বুধবার প্রেসক্লাব যশোরের শহিদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ায়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চৌধুরী ফার্মেসি অ্যান্ড সার্জিক্যালসের মালিক সোহেল রানা । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহেল রানা জানিয়েছেন, শহরের বঙ্গবাজারের কাজী শহিদুল হক নাদিমের কাছ থেকে তিনমাস আগে ৭০ লাখ টাকা দিয়ে দোকানের পজিশন কিনে চৌধুরী ফার্মেসি অ্যান্ড সার্জিক্যালসের ব্যবসা শুরু করি। যার ডিড ডকুমেন্টসও রয়েছে। সম্প্রতি নাদিম এ দোকানের পজিশন বাবদ…
তালা সংবাদদাতা তালার খেশরায় দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে খেশরা হরিহরনগর ফুটবল ময়দানে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তালা খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম ইয়াছিন উল্লাহ, মির্জা আতিয়ার রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম লিয়াকত, ইউনিয়ন বিএনপি সাধারণ। অনুষ্ঠান…
কোটচাঁদপুর সংবাদদাতা কোটটচাঁদপুরে মাদ্রাসার এডহক কমিটি গঠন নিয়ে সংবাদ সম্মেলন করেছেন দয়রামপুর গ্রামবাসী। বুধবার বিকেলে দয়ারামপুর ইসলামীয়া আলীম মাদ্রাসা মাঠে এ সংবাদ সম্মেলন করা হয়। অধ্যক্ষের বিরুদ্ধে অর্থবাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ তোলা হয় ওই সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, দয়ারামপুুর গ্রামবাসীর পক্ষে কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকিমুল ইসলাম আব্বাস। তিনি বলেন, আমাদের সবার সম্মতিক্রমে ও নেতা-কর্মীদের নির্দেশে মাদ্রাসার এডহক কমিটি গঠনের জন্য আনোয়ার জাহিদের নাম প্রস্তাব করা হয়েছিল। মাদ্রাসার অধ্যক্ষ বোর্ডে সেই নাম না পাঠিয়ে স্থানীয় কিছু হাইব্রিড নেতা কর্মীদের যোগসাজসে ফ্যাসিস্ট সরকারের এক দোসরের নাম পাঠিয়েছেন অর্থবাণিজ্যের মাধ্যমে। বিষয়টি আমরা জানার পর মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলার প্রথম নারী এসপি হিসাবে নিয়োগ পেলেন ডিএমপির উপকমিশনার রওনক জাহান। আজ মঙ্গলবার (৪ মার্চ) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে যশোরের বর্তমান পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে। যদিও এর আগে জিয়াউদ্দিনকে গত ১৭ ফেব্রুয়ারি পুলিশের হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) কাজী ফজলুল করিমের স্বাক্ষরিত চিঠিতে প্রত্যাহার করা হয়েছিলো। জেলা পুলিশের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, রওনক জাহান যশোরের ৫১ তম পুলিশ সুপার হিসাবে যোগদান করবেন। তার আগে এই জেলায় দায়িত্বরত ৫০ জনই ছিলেন পুরুষ। এর আগে…
এস এম জালাল ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড় শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোও নড়েচড়ে বসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা বসে নেই। তারা দলীয় হাইকমাণ্ডের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি জনগণের আস্থা অর্জনে তৎপর রয়েছেন। তাদেরই একজন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম। দলের একাধিক প্রার্থী মনোনয়ন যুদ্ধে অবতীর্ণ হওয়ায় জহুরুল ইসলামের তৎপরতাও বেড়েছে। সার্বক্ষণিক নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন। অংশ নিচ্ছেন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক, সামাজিক, ধর্মীয় ও মানবিক নানা অনুষ্ঠানে। তৃণমূলের মানুষের কাছে নিজের ও দলের অবস্থান তুলে ধরছেন। বিএনপির প্রতিষ্ঠাকাল থেকে নিবেদিত কর্মী হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। দলের নেতাকর্মীদের…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম ও শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলে গণতন্ত্রের চর্চা অব্যাহত রয়েছে। জনগণের কাক্সিক্ষত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী দিনে দলের সকল কর্মসূচি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতে হবে। মঙ্গলবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত নগর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিচিতি সভায় সম্মানিত অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য…
বাংলার ভোর প্রতিবেদক দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নগর বিএনপির ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ মনিরুল কবির নান্নুকে বহিস্কার করা হয়েছে। তাকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে ১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সরদার উজ্জ্বলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ।
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে অসহায় দুস্থ ১০০ নারী পুরুষের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করেছে স্বেচ্ছাসেবি সংগঠন আস-সুন্নাহ ফাউণ্ডেশন। সংস্থাটির সদস্যরা মঙ্গলবার বিকেলে উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই ইফতার সামগ্রি বিতরণ করেন। এ সময় সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাসের জ্যেষ্ঠ পুত্র জামিয়া ইমদাদিয়া মাদানিনগর মাদরাসার মুহতামিম মুফতি আব্দুর রশিদ বিন ওয়াক্কাস, মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মুহাম্মদ গাজী, বালিয়াডাঙ্গা খানপুর কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান শাহিন, আস-সুন্নাহ ফাউণ্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি মাওলানা শুয়াইব হোসেন উপস্থিত ছিলেন। আস-সুন্নাহ ফাউণ্ডেশনের মণিরামপুর প্রতিনিধি আশরাফ ইয়াছিন বলেন, আমরা মণিরামপুরে ১০০ অসহায় হতদরিদ্র পরিবারকে ইফতার সামগ্রি দিয়েছি। প্রতি পরিবার দুই কেজি ছোলা, এক কেজি খেজুর, এক…