Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
  • যশোরে এএসআই নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই
  • জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • জাগরণী চক্র ফাউন্ডেশনের ৫০তম বাজেট অনুমোদন
  • শার্শায় হেরোইনসহ আটক এক
  • সুন্দরবনে ডাকাতবিরোধী অভিযানে নিহত ১, আটক ২
  • সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী অভিজ্ঞতা বিনিময় সভা
  • অভয়নগরে শিক্ষার আলো ছড়াচ্ছে হোপ মডেল একাডেমি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৮, ২০২৫

মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলা : ১২ মে যুক্তিতর্ক

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলা : ১২ মে যুক্তিতর্ক
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা

দেশজুড়ে আলোড়ন তোলা মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় মামলার সকল আসামিদের পরীক্ষা করেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) মনিরুল ইসলাম মুকুল জানান, বৃহস্পতিবার সকালেই অভিযুক্তদের কড়া পুলিশি প্রহরায় আদালতে হাজির করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষের ২৯ জন সাক্ষীর সাক্ষ্য পাঠ করে শোনানো হয়। এরপর বিচারক আসামিদের বক্তব্য জানতে চাইলে তারা নিজেদের নির্দোষ দাবি করেন এবং কোনো কাগজপত্র বা সাফাই সাক্ষী উপস্থাপন করবেন না বলে জানান।

আদালত আগামী ১২ মে, সোমবার মামলার যুক্তিতর্কের দিন ধার্য করেছেন। পিপি মনিরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, “সাক্ষ্য ও প্রমাণাদির ভিত্তিতে আদালত আসামীদের সর্বোচ্চ শাস্তি দেবেন বলে আমরা প্রত্যাশা করছি।”

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ৮ বছর বয়সী শিশু আছিয়া নির্মম ধর্ষণের শিকার হয়। পরে তাকে গুরুতর অবস্থায় প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল এবং পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ সারাদেশের আপামর মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। আছিয়ার জন্য ন্যায়বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে জনমত। তারা চরম ক্ষোভ, প্রতিবাদ এবং মানববন্ধন করে দোষীদের বিচার দাবি করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং

যশোরে এএসআই নিয়োগের প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই

জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.