Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে দায়িত্ব ট্রাফিক পুলিশ সদস্যকে নাকে ঘুষি মারা সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম সবুজকে বহিস্কার করেছে ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। রোববার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন। ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন ইসলাম সবুজকে তার পদ থেকে বহিস্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের দড়াটানায় সারাবছর বিক্রি হয় সুস্বাদু শাহী জিলাপি। পবিত্র রমজান মাস আসলেই এই জিলাপির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। দুপুর থেকেই কারিগরদের ব্যস্ততা বাড়তে থাকে। বিকেল বেলা এখানকার ২ থেকে ৩ টি দোকানে শাহী জিলাপি কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। শাহী জিলাপির স্বাদ ও মানের কারণে যশোরের দড়াটানার এই দোকানগুলো বেশ জনপ্রিয়। ক্রেতাদের মতে, এখানকার জিলাপির স্বাদ আলাদা এবং মিষ্টির পরিমাণও ভারসাম্যপূর্ণ। যা ইফতারে খাওয়ার জন্য বেশ উপযুক্ত। বর্তমানে এখানকার দোকানগুলোতে প্রতি কেজি শাহী জিলাপি বিক্রি হচ্ছে ১৮০ টাকা। যারা কম পরিমাণে কিনতে চান, তাদের জন্য প্রতি পিস জিলাপি ১০ টাকায় বিক্রি করা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঝিকরগাছায় ছিন্নমূল নারী-পুরুষের পাশে আস-সুন্নাহ ফাউণ্ডেশনের উদ্যোগে সোমবার স্থানীয় ঝিকরগাছা বি.এম. হাইস্কুল ময়দানের ইফতার সামগ্রি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- আস-সুন্নাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি শুয়াইব হাসান। মুফতি শামীম মাহমুদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা থানার সেকেন্ড অফিসার এসআই মো. আলিমুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা ইসহাক মাযহারী, ঝিকরগাছা বি.এম. হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক নাজমুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন- ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলনা সদর উদ্দিন, সাংবাদিক মাসুদ রানা, ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুশফিকুর রহমান প্রমুখ। আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঝিকরগাছা প্রতিনিধি মুফতি সাইফুল ইসলাম যশোরী জানান, অন্তত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) কার্ড নিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটেছে। কার্ড না পাওয়ার অভিযোগে সোমবার সকালে মণিরামপুর পৌরসভার সামনে রাজারহাট-চুকনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বঞ্চিতরা। প্রায় দেড় ঘন্টা ধরে চলা মহাসড়ক অবরোধে যানজটে আটকা পড়া দূর-দুরান্তের যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। এতে রোগীবহনকারি এ্যাম্বুলেন্সসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে বঞ্চিতদের সাথে কথা বললে তারা অবরোধ উঠিয়ে নেন। মেয়র, কাউন্সিলর না থাকায় ইউএনওসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দিয়ে চলছে মণিরামপুর পৌরসভার কার্যক্রম। টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ), ভিজিএফ, ওএমএসসহ যে কোন কর্মসূচি এলেই তাই বিড়ম্বনায় পড়তে হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। সংশ্লিষ্ট…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বিশিষ্ট শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দীন ফরিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা জামায়াতের কার্যালয়ে জেলা ও ঝিকরগাছ-চৌগাছা উপজেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। জেলা আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে মতবিনিময় বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ সিদ্দিকুর রহমান, সহকারি সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, ঝিকরগাছা উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম ও চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোর্শেদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মহান মুক্তিযুদ্ধে প্রথম শহিদ চারুবালা করের ৫৪তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে নীলগঞ্জ মহাশ্মশানে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক পার্থ প্রতীম দেবনাথ রতি, যুগ্ম সাধারণ সম্পাদক সন্তু বিশ্বাস ও উত্তম ধর, সাংগঠনিক সম্পাদক সুব্রত গুহ টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক শুভ চক্রবর্তী প্রমুখ। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ চারুবালা করের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার আত্মত্যাগ চিরস্মরণীয়। তার বীরত্ব ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। মুক্তিযুদ্ধে শহীদ চারুবালা করের অবদান অবিস্মরণীয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনির গুলিতে যশোরে প্রথম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে গ্রাম আদালত বিষয়ক চারদিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন হয়েছে। সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখা প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাড. মহিতোষ কুমার রায়। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম গ্রাম আদালত সক্রিয়করণে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং প্রশিক্ষণ কোর্সে সক্রিয়ভাবে অংশগ্রহণের নির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণে যশোর জেলার সদর ও বাঘারপাড়া উপজেলার ২৪ জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Read More

এস এম জালাল ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। আগামী ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। সম্ভাব্য প্রার্থীরা দলের মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছেন। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে আছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। তিনি নিয়মিত এলাকায় গণসংযোগ, সামাজিক, মানবিক ও ধর্মীয় নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দিচ্ছেন। আন্দোলন সংগ্রাম ও সংকটকালে সাধারণ নেতাকর্মীদের সুখ-দুঃখের সাথী হিসেবে পাশে ছিলেন। চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে তৃণমূলের নেতাকর্মীদের আস্থাও অর্জন করেছেন। আগামী সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পেলে ধানের শীষের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রজমান মাসে বাজার সহনীয় রাখতে সুলভ মূল্যে পোল্ট্রি মুরগি ও ডিম বিক্রি কার্যক্রম শুরু করেছে আফিল এগ্রো লিমিটেড। সোমবার শহরের চাঁচড়া মোড়ে আফিল গ্রুপের প্রধান কার্যালয়ের সামনে বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রাণী সম্পদ, মৎস্য বিভাগ ও কৃষি বিভাগের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রাশিদুল হক, যশোর সরকারি হাস-মুরগি খামারের উপপরিচালক কৃষিবিদ বখতিয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রফিকুল আলম, যশোর আঞ্চলিক কৃষি বিভাগের উপপরিচালক ড, মোশারফ হোসেন, জেলা মার্কেটিং কর্মকর্তা কিশোর কুমার সাহা, সদর উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন, আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাবলু প্রমুখ। আফিল এগ্রোর কর্মকর্তা মামুনুর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার রাজারহাট থেকে কচুয়া যাতায়াতের জন্য সংস্কার করা বেইলী ব্রিজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ভৈরব নদের উপর নির্মিত এ ব্রিজের সংস্কার কাজ শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। উপজেলা প্রশাসনের অর্থায়নে এ সংস্কার কাজ সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আসিফ রেজা, সংস্কার কাজের ঠিকাদার বেলায়েত হোসেন, বিপুল হোসেন, লিয়াকত মোল্লা প্রমুখ। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটির অবস্থা নাজুক ছিল। ফলে যাতায়াতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। সংস্কারের ফলে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে সুবিধা হবে। স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদী তারা। উদ্বোধনী অনুষ্ঠানে…

Read More