Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ
  • বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা
  • নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে
  • অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস
  • যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল
  • যশোর শিক্ষা বোর্ডে যোগ দিলেন নতুন চেয়ারম্যান
  • যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২
  • অভয়নগরে ড্রেজিং কাজের সময় ক্রেনের আঘাতে শ্রমিক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৬, ২০২৫

যশোর বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুটি দোকান

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৬, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোর বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুটি দোকান
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বড়বাজারের হাটচুন্নি এলাকায় মঙ্গলবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হোল্ডিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে সুতা ও শিপের সরঞ্জাম বিক্রির প্রতিষ্ঠান মেসার্স শফি এন্ড সন্স এবং যশোর ফিশ হাব সেন্টার সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক দুইটার দিকে চুরিপট্টিতে একটি দোকানে হোল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ আগুনের ফুলকি বের হয়ে লাগে পাশের দোকানে। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাশের আরও একটি দোকানে পৌঁছে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগে।

আগুনে ক্ষতিগ্রস্ত মেসার্স শফি এন্ড সন্সের মালিক আনোয়ার হোসেন জানান, পাশের দোকানে হোল্ডিংয়ের কাজ করার অসাবধানতাবশত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চোখের পলকেই তার এবং তার আপন ভাইয়ের মালিকানাধীন দুটি দোকানের প্রায় সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি বলেন, আমরা অল্প কিছু মালামাল বের করতে পেরেছি। প্রায় সব জিনিস পুড়ে শেষ হয়ে গেল।

দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে দোকান দুটির ভেতরের মূল্যবান জিনিসপত্র, সুতা, মাছ ধরার জালসহ অন্যান্য সরঞ্জাম পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা না গেলেও ব্যবসায়ীরা বলছেন, এতে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। তবে, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এবং দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়ায় বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন। এই ঘটনায় আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পরে, আগুনে পোড়া দোকান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ও পুলিশ সুপার রওনক জাহান।

অগ্নিকাণ্ড ছাই দুটি দোকান পুড়ে বড়বাজারে ভয়াবহ যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ

বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা

নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.