Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আর্থিক সাক্ষরতার প্রশিক্ষণ নিলেন যশোরের ৪০ নারী উদ্যোক্তা

banglarbhoreBy banglarbhoreMay 6, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক 

স্বল্প সুদে, সহজ শর্তে ব্যাংক ঋণ পেতে সম্ভাবনাময় এসএমই নারী উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা (ফাইন্যান্সিয়াল লিটারেসি) প্রশিক্ষণ নিলেন যশোরের ৪০ নারী উদ্যোক্তা। মঙ্গলবার দিনব্যাপি যশোর শহরের একটি হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্যাংক ঋণ পেতে একজন উদ্যোক্তার কি কি বিষয়ে প্রস্তুতি দরকার হয়, সে বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। উদ্যোক্তাদের ঋণ গ্রহণে নানামুখি সমস্যা তুলে ধরেন উদ্যোক্তারা। সেগুলো নিরূপণে নানা পরামর্শ তুলে ধরেন সংশ্লিষ্টরা। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আনিচুর রহমান। এ সময় তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়নে নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। দেশের উন্নয়নে নারীর ক্ষমতায়ন দরকার। তাহলে দেশের নারীর প্রতি সহিংসতা, নির্যাতন কমবে। আর এসব নারীকেই অর্জন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি যশোর চেম্বার অব কর্মাসের সহ সভাপতি কাশেদুজ্জামান সেলিম।  উপস্থিত ছিলেন জিএফএ এমএনই স্পেশালিস্ট সুপ্রিয় কুমার ভট্টাচার্য, উত্তরণের টিম লিডার কামরুজ্জামান বাবু। দাতা সংস্থা এডিবির অর্থায়নে, বাংলাদেশ ব্যাংক’র ব্যবস্থাপনায় পরিচালিত পোস্ট কোভিট স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট এবং বিআইসি উত্তরণ, টেকনিক্যাল এসিস্ট্যান্টস অব এসপিসিএসএসইসিপি যৌথভাবে এই প্রশিক্ষণ আয়োজন করে। উত্তরণ, সাসবা, এসএমটিসি হেল্থ কেয়ার এবং আনন্দ মেলার সাথে দীর্ঘদিন কাজ করছেন এমন প্রায় ৪০ জন নারী উদ্যোক্তা আলোচ্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ফুড প্রোডাক্ট, হ্যাণ্ডিক্রাফট-ব্লক, বাটিক, হ্যান্ড স্টিচ, জুট এণ্ড লেদার গুডস, জুয়েলারি ইত্যাদি কাজে ইতোমধ্যে কিছুটা সফলতা পেয়েছেন যশোর শহর, অভয়নগর এবং ঝিকরগাছার এমন নারী উদ্যোক্তারাই এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.