Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাহিত্যের সকল শাখায় সফলভাবে বিচরণ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর

বিদ্রোহী সাহিত্য পরিষদের কবিতা পাঠ ও আলোচনা
banglarbhoreBy banglarbhoreMay 10, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান বলেছেন, উইলিয়াম শেক্সপিয়র, জন কিটস, ভার্জিলসহ পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বড় বড় কবি সাহিত্যিক রয়েছেন। কিন্তু তারা কেউ সাহিত্যের সকল শাখায় বিচরণ করতে পারেননি। তবে এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যতিক্রম। একমাত্র সাহিত্যের সকল শাখায় সফলভাবে বিচরণ করেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তাই তিনি বাংলার গর্ব, বাঙালির গর্ব।

শনিবার বিদ্রোহী সাহিত্য পরিষদ-বিএসপি যশোরের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত কবিতা পাঠ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা কবি আমিরুল ইসলাম রন্টু, বীরমুক্তিযোদ্ধা কবি আব্দুল খালেক। আলোচক ছিলেন প্রফেসর কবি দীনেশ মন্ডল, সহকারী অধ্যাপক সুরাইয়া শরীফ, নাঈম নাজমুল, বকুল হক, মামুন আজাদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেকের কাছে রবীন্দ্র সাহিত্য দুর্বোধ্য, কঠিন মনে হলেও তা আমাদের পড়তে হবে, জানতে হবে এবং তা হৃদয়ে ধারণ করতে হবে। আমাদের সন্তানদের পড়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। তিনি আমাদের জাতীয় সঙ্গীত রচয়িতা। রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্য অসম্পূর্ণ।

অনুষ্ঠানে কবিতা পাঠ ও আবৃত্তি করেন বিএসপির সাবেক সভাপতি কবি আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, অরুণ বর্মন, শাহরিয়ার সোহেল, নূরজাহান আরা নীতি, ব্রতী বর্মণ, আতিয়ার রহমান, আবুল হাসান তুহিন, ভদ্রাবতী বিশ্বাস, অ্যাড. মাহমুদা খানম, কাজী নূর, গোলাম মোস্তফা, শরিফুল আলম, সঞ্জয় নন্দী, আমিনুর রহমান, শরিফ হোসেন ধীমান, রাজ দাস প্রমুখ।

অনুষ্ঠানে বেহালার মাধ্যমে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন ব্রতী বর্মণ। এছাড়া বরেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসপির সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.