Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে নবাগত পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন রওনক জাহান। রোববার সকালে তিনি ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকীর কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। রওনক জাহান যশোরের ৫১তম পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন। তার আগে এই জেলায় দায়িত্বরত ৫০ জনই ছিলেন পুরুষ। এর আগে কখনো এই জেলায় নারী জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রধান নারী হিসাবে কেউ দায়িত্ব পালন করেনি। স্বাধীনতার ৫৩ বছর পর সর্বপ্রথম নারী এসপি পদে দায়িত্বপালন করছেন ২৭ বিসিএস পুলিশ কর্মকর্তা ও নেত্রকোণা জেলার পূর্বধলার সন্তান রওনক জাহান। জেলা পুলিশের একটি সূত্রে জানিয়েছে, আগামীকাল থেকে যশোরের সামাজিক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে তিনি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতা দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। ধর্ষণ, হয়রানি, সাইবার বুলিংসহ পারিবারিক নির্যাতনের মত ঘটনাক্রমেই প্রকট হয়ে উঠছে। এসব ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই; বরং এটি নারীদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত সহিংসতা। এ বাস্তবতায় সমাজ ও রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রোববার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের আয়োজনে মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন বক্তারা। প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা নারীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। সনাক সদস্য অ্যাডভোকেট সৈয়দা মাসুমা বেগম বলেন, নারী দিবসের তাৎপর্য অনেক, তবে সমাজে নারীদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছার ইউসুফপুর এলাকার কাভার্ডভ্যান চালক জুয়েল হোসেন ও তার পরিবারের ওপর লাগাতার হামলা চালাচ্ছে প্রতিপক্ষরা। এ ঘটনায় জুয়েলের স্ত্রী কাকলি খাতুন ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, স্থানীয় প্রভাবশালী চক্র তাদের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল করে নিয়েছে। দীর্ঘদিন ধরে ওই চক্রটি জুয়েল ও তার বৃদ্ধা মা আনোয়ারা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। সম্প্রতি প্রতিপক্ষ চক্রটি জুয়েলের বসতবাড়ি ভেঙে দিয়েছে। এমনকি শারীরিক নির্যাতন করে জুয়েলের মাথা, হাত, পিঠে একাধিক জখম করেছে এবং তার বৃদ্ধ মায়ের পায়ের আঙ্গুল পিটিয়ে ভেঙ্গে দেয়। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে জুয়েল ও তার পরিবার। ভুক্তভোগী পরিবারের অভিযোগ,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যানজট নিরসন, মানবপাচার প্রতিরোধ, ফুটপাত দখলমুক্ত, চুরি ও চাঁদাবাজিদের দিকে সজাগ দৃষ্টিসহ জেলার আইন শৃঙ্খলা রক্ষায় অভিযান চালানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে যশোর জেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটি। রোববার সকালে জেলা কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর কক্ষে সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার রওনক জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল ইসলাম সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জামায়াতে ইসলামীর জেলা আমীর…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা ঝিকরগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে ইফতার মাহফিলের আয়োজন সফল করতে পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিল সফল করতে রোববার বিকাল ৩টায় ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুরে প্রস্তÍতিমুলক সভায় সভাপতিত্ব করেন, পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি রুহুল আমিন সুজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিক বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা সাবেক আহবায়ক আনিসুর রহমান মুকুল। বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন। এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক আরমান হোসেন কাকন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা ও আলী হোসেন লাল্টু, দপ্তর সম্পাদক জিহাদ হোসেন বাবলু, প্রচার…

Read More

-প্রেস বিজ্ঞপ্তি মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ, অশ্লীল ছবি ও বেহায়াপনা প্রদর্শন বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনেরআমিরের স্বাক্ষরিত স্মারকলিপি যশোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, ইসলামী আইনজীবী পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর ইসলাম (নুরুল), জেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, জেলা সেক্রেটারি আলী সরদার, প্রচার-দাওয়াহ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান মুন্না।

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহের কোটচাঁদপুরে বিষ খাইয়ে মাহমুদা খাতুন নামে এক শিশুকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শিশুটির সৎ মা হুমাইরা খাতুন বন্যাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার গভীর রাতে মহেশপুর উপজেলার চাদপুর গ্রামের শিশুতলা এলাকা থেকে হুমায়রাকে গ্রেপ্তারের পর তাকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ। হুমাইরা কোটচাঁদপুরের ভোমরাডাঙ্গা গ্রামের শাহিন আলমের দ্বিতীয় স্ত্রী। মামলার এজাহারে বলা হয়, গত ১ মার্চ সন্ধ্যায় বোতলে তরল পানীয়ের সঙ্গে ঘাস মারার ওষুধ মিশিয়ে শিশু মাহমুদা খাতুনকে খাইয়ে দেয় সৎ মা হুমাইরা খাতুন বন্যা। এরপর কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরায় শিশু ধর্ষকের মুল আসামীদের ফাঁসির দাবীতে শহরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত চত্বর ঘেরাও করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থী।  রোববার সকাল ১০টা বেলা ১টা পর্যন্ত মাগুরাসহ ১২টি জেলা থেকে আসা শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেয়। এ সময় নামাজের জন্য বিরতি নিয়ে তারা কোর্ট চত্বরে সামনে রাস্তার উপর নামাজ আদায় করেন। এরপর আবার তাদের কর্মসূচি শুরু হয়। এ সময় শহরের জজকোর্ট সড়ক, কেশব মোড়ের উভয় সড়ক বন্ধ করে দেন তারা। বিক্ষোভকারীরা ধর্ষণে জড়িত ব্যক্তিদের অবিলম্বে ফাঁসির দাবি জানিয়েছেন। তারা বলেন, এ রকম পৈশাচিক ঘটনা থামাতে তাদের যেন দ্রুত ফাঁসি দেয়া হয়। সেই সঙ্গে আসামিদের পক্ষে কোনো আইনজীবী যেন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার পরিবারের সদস্য বা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা নৌবাহিনীর ৩টি, বিমানবাহিনীর ৩টি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ১টি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১টিসহ সর্বমোট ৮টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেসব স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নাম দেয়া হয়েছে সেগুলো হলো: চট্টগ্রাম নিউ মুরিংয়ের বানৌজা বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে বানৌজা খালিদ বিন ওয়ালিদ; ঢাকার খিলক্ষেত নামাপাড়ায় বানৌজা শেখ মুজিবের নাম পরিবর্তন করে বানৌজা ঢাকা; কক্সবাজারের পেকুয়ায় বানৌজা শেখ হাসিনার নাম পরিবর্তন করে বানৌজা পেকুয়া; ঢাকা সেনানিবাসের…

Read More

# যশোর ৭ মাসে দুই শতাধিক অভিযোগ জমা # বহিস্কার-পদ স্থগিত ও শোকজ দেড় শতাধিক বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক কর্মচারীকে মারধরের অভিযোগ ওঠে উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, গত ৫ মার্চ বুধবার বিকেল ইউএনও কার্যালয় সংলগ্ন শহীদ মিনারের সামনে তাকে মারধর করা হয়। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম শাহীন আলম। তিনি ইউএনও কার্যালয়ে অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক হিসেবে কর্মরত। ঘটনার একদিন পর শাহীনকে মারধরের প্রতিবাদে ইউএনও’র নেতৃত্বে উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেন। এই ঘটনার পর থেকে বিএনপির এক অংশের সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বৈরিতা চলছে। যদিও ইউএনও অফিসের…

Read More