Author: banglarbhore

এস এম জালাল দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ও শার্শা উপজেলা নিয়ে যশোর-১ (শার্শা) আসন গঠিত। সব রাজনৈতিক দলের কাছে এই আসনটি গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। তাদের মধ্যে অন্যতম বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। আগামী সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রতিনিয়ত সভা, সমাবেশ, বৈঠক করে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছেন তিনি। এবারও ধানের শীষ প্রতীক পেলে মানুষের ভালবাসায় বিজয় উপহার দিতে পারবেন বলেও আশাবাদী ছাত্রদলের সোনালী অতীতের এ নেতা। দলের তৃণমূল থেকে হাইকমাণ্ড পর্যন্ত গড়ে তুলেছেন নিবিড় সম্পর্ক।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সারাদেশে নারী ও শিশুদের উপর পাশবিক নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যশোর। সোমবার দিনব্যাপি জেলার রাজনৈতিক দল, সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত নেতাকর্মী ও শিক্ষার্থীরা ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবি করেন। এদিন সকালে প্রেসক্লাব যশোরের সামনে জেলা মহিলা দলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ নারী নির্যাতন দেশে নতুন কোন ঘটনা নয়। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় এটি প্রকট আকার ধারণ ও ব্যাপকতা লাভ করে। সেই সময়ে প্রতিটি নৃশংস ঘটনার সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীরা জড়িত ছিল। সেদিন বিএনপি ছাড়া কেউ এই…

Read More

ঈদ বাজার বাংলার ভোর প্রতিবেদক রমজানের শুরুতে ঈদের বিক্রি বেড়ে যায় ছিট কাপড়ের বাজারে। রমজানের প্রথমার্ধে জমে উঠতে শুরু করেছে যশোরের ঈদ বাজার। নিজেদের পছন্দমত পোশাক বানাতে যারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা ছুটছেন ছিট কাপড়ের দোকানগুলোতে। বাজার ঘুরে দেখা গেছে ছিট কাপড়ের দোকানগুলো ক্রেতা ভিড়ে ঠাসা। ক্রেতারা রুচিসম্মত পোশাক তৈরির জন্য ছিট কাপড়ে দোকানের ভিড় জমে যায়। এ বছরও ঈদুল ফিতর সামনে রেখে রমজানের শুরুতে ক্রেতাদের ভিড় জমেছে যশোরের কাপড়ের দোকানগুলোতে। টেইলার্সে অর্ডার গ্রহণ বন্ধ না হওয়া পর্যন্ত এ ভিড় থাকবে এমনটা আশা করছেন বিক্রেতারা। ক্রেতাদের বেশিরভাগই নারী। তাদের পছন্দ ত্রিপিস, টুপিস। পুরুষ ক্রেতারা পাঞ্জাবি ও শার্টের কাপড় কিনছেন বেশি।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি এমন একটি বাংলাদেশ চায় যেখানে মানুষ তার পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে। মানুষ আইনের শাসন ভোগ করবে এবং তাদের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা থাকবে। সন্তানরা মেধা এবং যোগ্যতা দিয়ে তাদের কর্মক্ষেত্র বেছে নিতে পারবে। তিনি বলেন, সকলে মিলে আগামী দিনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সোমবার যশোর সদরের ফতেপুর ইউনিয়নের সুলতানপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার পূর্বেক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। যশোর সদর উপজেলা ফতেপুর ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার এ দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করে।…

Read More

তালা সংবাদদাতা তালা প্রেসক্লাবের আয়োজনে বাংলাদেশ প্রতিদিন ও টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে মারপিটের প্রতিবাদে এবং অভিযুক্ত ডাক্তার মো. হাফিজুল্লাহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার তালা বাজারের তিন রাস্তার মোড়ে প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক খান নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, সদস্য পার্থ প্রতিম মন্ডল, কাজী জীবন বারী সহ তালা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ। এ সময় বক্তারা অনতিবিলম্বে অভিযুক্ত ডাক্তার মো. হাফিজুল্লাহসহ তার সন্ত্রাসী বাহিনীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির দাবি জানান। উল্লেখ্য, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে…

Read More

মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্য রাবেয়া খাতুনকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত শরিফুল ইসলাম মণিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। এ ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সংরক্ষিত নারী ইউপি সদস্যসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা। অভিযোগ সূত্রে জানা যায়, রাবেয়া খাতুন মণিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) সংরক্ষিত নারী ইউপি সদস্য। গত ৩ মার্চ ভরতপুর উত্তপাড়ায় টিসিবি’র খাদ্য সামগ্রি বিতরণের তালিকাকে কেন্দ্র করে সংরক্ষিত নারী ইউপি সদস্য রাবেয়া খাতুনের সাথে বাকবিতণ্ডা হয় বিএনপি নেতা শরিফুল ইসলামের। একপর্যায়ে বিএনপি…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরায় আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা চেষ্টায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় জেলা আইনজীবী ভবনের সামনে আইনজীবী সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. শাহেদ হাসান টগর, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট. মনিরুল ইসলাম মুকুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট. রোকুনুজ্জামান খান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন নিরাপত্তার কারনে গতকাল আদালত চলাকালীন সময়ে রিমাণ্ড শুনানী সম্ভব হয়নি। তাই মধ্যরাতে রিমাণ্ড শুনানী হয়। এ সময় প্রধান অভিযুক্ত হিটু শেখের সাত দিন এবং অভিযুক্ত সহযোগী তিন…

Read More

মহেশপুর সংবাদদাতা মহেশপুরে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতা-কর্মীরা পাল্টা-পাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। প্রথমে সোমবার সকালে উপজেলার ভৈরবা বাজারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন বিএনপি। পরে বিকেল ৩টায় পূর্ব ঘোষিত কর্মসূচিতে ভৈরবা বাজারে প্রতিবাদ সভা করে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। এর আগে রোববার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর ইউনিয়ন মহিলা শাখার উদ্যোগে আলোচনা সভায় হামলা ও শ্লীলতাহানির ঘটনা ঘটে। এতে ওই দিন থানায় মামলা ও সংবাদ সম্মেলন করেন জামায়াত ইসলামীর নেতা-কর্মীরা এবং পরের দিন ভৈরবা বাজারে প্রতিবাদ সভার ঘোষণা দেন। এদিকে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন বিএনপি। সংবাদ সম্মেলনে বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ স্লোগানে যশোরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মহড়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এই মহড়া করা হয়। মহড়ায় সহযোগিতা করে যশোরের ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স। দিবসের উদ্বোধন ঘোষণা করেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের, যশোর ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ, জেলার নাজির মহিবুল হাসান, কালেক্টরেট মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক নেছার আহমেদ মুন্না প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন। যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন ২০১৪ সালের ৯ নভেম্বর তারেক রহমানের বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহিতার মামলাটি করেছিলেন। আদালত সূত্র জানায়, দায়েরকৃত মামলায় বাদী এসএম আফজাল হোসেন উল্লেখ করেছিলেন, ৫ নভেম্বর (২০১৪) যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সভায় তারেক রহমান বলেন, ‘মুজিবর রহমান স্বাধীনতাকামী মানুষের হত্যাকারী। তিনি পাকিস্তানি নাগরিক হিসেবে বাংলাদেশে এসে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এজন্য শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে দেশদ্রোহীর মামলা হওয়া উচিৎ। অন্যদিকে তার বাবা জিয়াউর…

Read More