Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • উপশহর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মণিরামপুরে যুব সমাবেশ
  • যশোরে ভেসপা কমিউনিটির উদ্যোগে মানববন্ধন
  • মহিলা পরিষদ যশোরের নতুন সভাপতি আফরোজা বেগম, সম্পাদক কামরুন নাহার
  • লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন
  • লোহাগড়ায় ইজিবাইক উল্টে নিহত ১
  • যশোর-খুলনা মহাসড়ক : পাশ বাঁধানোয় নিম্নমানের ইট ব্যবহারে ক্ষুব্ধ এলাকাবাসী
  • আশাশুনিতে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 31
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডে-নাইট স্বাধীনতা কাপ ক্রিকেট : টুর্নামেন্টের সেরা এমআর এন্টারপ্রাইজ-১

banglarbhoreBy banglarbhoreMay 13, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক

যশোর আরএন রোড ক্রীড়া চক্র সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ডে-নাইট স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এমআর এন্টারপ্রাইজ-১। টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে এমআর এন্টারপ্রাইজের আরেকটি দল এমআর এন্টারপ্রাইজ-২। আরএন রোড নতুন বাজার মাঠে সোমবার রাতে ফাইনালে দুই দলের জয় পরাজয়ের ব্যবধান ছিল ৫৯ রান।

ফাইনালে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত আট ওভারে এক উইকেট হারিয়ে ২২১ রান করে এম আর এন্টারপ্রাইজ-১। এমআর এন্টারপ্রাইজ-১ এর ব্যাটিং ইনিংসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দলনেতা আজিজুল হাকিম তামিম ৭৬, টিপু সুলতান অপরাজিত ১০২ ও অহিদুল অপরাজিত ২৯ রান করেন।

জবাব দিতে নেমে নির্ধারিত ওভার শেষে এক উইকেট হারিয়ে ১৬১ রান করে এম আর এন্টারপ্রাইজ-২। এম আর এন্টারপ্রাইজ-২ এর ব্যাটিং ইনিংসে অন্তিক অপরাজিত ৮১, ইমরান অপরাজিত ৫৪ ও প্রান্ত করেন ২০ রান।

টুর্নামেন্টের ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের টিপু সুলতান। একই দলের অহিদুল হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। সর্বোচ্চ রান সংগ্রহ করেন এম আর এন্টারপ্রাইজ-২ এর অন্তিক। তিনি সংগ্রহ করেছেন ৩৮১ রান। সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন রিপন অটোর আলিফ। তিনি নিয়েছেন ১৩ টি উইকেট।

ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান। আরএন রোড ক্রীড়া চক্র সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো। বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক আয়াজ উদ্দিন রিপন। স্বাগত বক্তব্য রাখেন জিয়াউর রহমান বিপ্লব।

এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য আসাদুল্লাহ খান বিপ্লব।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    উপশহর ইউনিয়ন ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

    October 30, 2026

    যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মণিরামপুরে যুব সমাবেশ

    October 30, 2026

    যশোরে ভেসপা কমিউনিটির উদ্যোগে মানববন্ধন

    October 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.