বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা জামায়াতের আমীর বাঘারপাড়া ও অভয়নগর সংসদীয় আসনের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল বলেন, ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা ও তাকওয়া অর্জনের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা করে তিনি। বুধবার বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নারিকেলবাড়িয়া ইউনিয়ন আমীর মাওলানা কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার, উপজেলা কর্মপরিষদ সদস্য রিয়াজুল ইসলাম, ছামদানী আলী, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবুল বাশার, আবু আনসার, বিল্লাল হোসেন, আবুল কালাম, মনিরুল কাজী, জাহিদুল…
Author: banglarbhore
মহেশপুর সংবাদদাতা মহেশপুরে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা ও অপপ্রচারের কড়া সমালোচনা করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। জামায়াতের করা কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, হাসিনা স্টাইলে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও অপপ্রচার চালাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। বুধবার বিকেলে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভৈরবা বাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান অতিথি আরো বলেন, ভৈরবাতে ওই দিন জামায়াতের মহিলা নেত্রীরা কোন আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা করছিলেন না। বরং তারা এলাকার নারীদের নিয়ে তালিম করছিলেন। আর বিএনপির কোন নেতা কর্মী তাদের উপর হামলা চালায় তিনি। তাদের স্ত্রীরা ওই…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমকে ভাইস চেয়ারম্যান করেছে বিএনপি। বুধবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নার্গিস বেগম বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের স্ত্রী ও বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের মা। বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি দলকে সুসংবদ্ধ ও শক্তিশালী করতে সক্ষম হবে বলে দল আশা রাখে।’ দলীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০ মে যশোর জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে ৫৩…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ বুধবার সকাল ১০ টায় বাঘারপাড়া থেকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এসেছেন আবদুস সামাদ। কাউন্টারে টিকিট কাটতে গিয়ে বিপাকে পড়েন তিনি। কাউন্টার থেকে টিকিট না দিয়ে তাকে জানানো হয়েছে ডাক্তাররা আন্দোলন করছে এখন টিকিট দিতে পারবে না। হাসপাতাল চত্বরে একটা এক্স-রে কাগজ হাতে দাঁড়িয়ে সদর উপজেলার বলরামপুর এলাকার ছবিরন বেগম। কোনো রকম টিকিট কেটে ডাক্তারের চেম্বরের সামনে অপেক্ষা করছিলেন তিনি। একটু পরেই ১০ থেকে ১৫ জন সাদা অ্যাপ্রোন পরা ছেলে মেয়ে ডাক্তারের রুমে রুমে প্রবেশ করে। পরে ছবিরন বেগমকে জানানো হয় ডাক্তারকে রোগী দেখতে দিচ্ছে না। এখন আর কোনো রোগী দেখা হবে না। হাসপাতাল…
বাংলার ভোর প্রতিবেদক নারী ও শিশু নির্যাতন বন্ধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালু ও দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের আহ্বানে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় যশোর প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু। বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমান, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড ইলাহদাদ খান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ইসরারুল হক এবং সমাজতান্ত্রিক দল বাসদের জেলা আহ্বায়ক কমরেড শাহজান আলী। বক্তারা অভিযোগ করেন,…
বাংলার ভোর প্রতিবেদক দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন এবং হেনস্তার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে প্রেসক্লাব যশোরের সামনে যশোরের সাংস্কৃতিক সংগঠন সমূহের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। ঘন্টা ব্যাপী অহিংস এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে হাতে হাত ধরে পথচারীরাও অংশগ্রহণ করে। কর্মসুচি চলাকালে সংহতি প্রকাশকরে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন, সুরধনী যশোরের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, উদীচী যশোরের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, সুরবিতান সংগীত একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্রের আনোয়ারুল করিম সোহেল,…
বাংলার ভোর প্রতিবেদক দেশব্যাপী অব্যাহত নারী, শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে জয়তী সোসাইটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জয়তী সোসাইটি কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে প্রেসক্লাবের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, ইউনিট ম্যানেজার আসাদুল ইসলাম, আসলাম আলী, মিজানুর রহমান, বিধান রায়, রহিমা খাতুন হিমা, মাহফুজা পারভীন ময়না, নূরজাহান আক্তার, বর্ণালী সরকার, ফিরোজা খাতুন, প্রশাসন সহকারী আব্দুল খালেক। আরও উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির তরুণ দলের সদস্য মিম সুলতানা, স্নিগ্ধা আক্তার মিতুসহ প্রতিষ্ঠানটির কর্মীবৃন্দ।…
বাংলার ভোর প্রতিবেদক দীর্ঘদিন ধরে অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আন্দোলন করছে পরিবেশবাদী সংগঠনগুলো। সম্প্রতি উচ্চ আদালত সারাদেশের অবৈধ ইটভাটা অপসারণের নির্দেশ দিয়েছে। সেই নিদের্শনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর কোন কোন জায়গায় উদ্যোগও নিয়েছে। কিন্তু অবৈধ ইটভাটা মালিকদের ‘আবদার’ তিন মাসের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে না। এমন সাত দফা দাবিতে মঙ্গলবার যশোর শহরের শ্রমিক জমায়েত করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন আঁড় করে দিয়ে যানজটও সৃষ্টি করা হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে ভাটা মালিকেরা ট্রাক ভর্তি করে ভাটার শ্রমিকদের জড়ো করেন জিলা স্কুলের সামনে রাস্তায়। এ সময় শহরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ যানজটে সাধারণ পথচারীদের স্বাভাবিক…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে অবস্থিত ‘মানুষের পাশে আমরা’ সংগঠনের উদ্যোগে ৫শ’ রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে সংগঠনটি ইতফার বিতরণের আয়োজন করে। সংগঠনের সদস্যরা টিফিনের টাকা জমিয়ে এবং কিছু সদস্য প্রাইভেট পড়িয়ে অর্থ সঞ্চয় করে সমাজের দরিদ্র মানুষদের জন্য সহায়তা প্রদান করেন। তাদের পরিবারও এই উদ্যোগে বিভিন্নভাবে সহায়তা করে থাকে। যাতে তারা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আদ্রিব জামান বর্ণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার ভোর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, দৈনিক স্পন্দনের নির্বাহী…
বাংলার ভোর প্রতিবেদক দেশব্যাপী অব্যাহত ধর্ষন ও নিপীড়নের প্রতিবাদে যশোরে মঙ্গলবারও বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদ ও ইসলামী ছাত্র আন্দোলন যশোর এই কর্মসূচি পালন করেছেন। বেলা ১২ টায় প্রেস ক্লাব যশোরের সামনে ‘রাষ্ট্র তুমি নারীর মানবিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করো’ শীর্ষক সমাবেশ করে উদীচী যশোর সংসদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু। বক্তব্য দেন উদীচী যশোরের উপদেষ্টা খন্দকার আজিজুল হক মনি, মাহবুবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, মহিলা পরিষদ যশোরের অর্থ সম্পাদক উম্মে মাকসুদা মাসু, যশোর শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু,…