Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হল রুমে দিবসটি পালন উপলক্ষ্যে আলোচনা সভা করা হয়। ‘আপনার কিডনি কি ঠিক আছে? আগে শনাক্ত করুন, কিউনি সুস্থ রাখুন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে কিডনি রোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও যশোর মেডিকেল কলেজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এইচ এম আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা ও মেডিসিন বিভাগের প্রধান ডা. গৌতম কুমার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সংস্কৃতিকেন্দ্রের সদস্যরা মাগুরাসহ দেশব্যাপী শিশু ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরের সামনে তারা মানববন্ধন কর্মসূচি করেন। মানববন্ধন থেকে বক্তারা বলেন, ধর্ষকদের এ দেশের মাটিতে কোন ঠাঁই হবে না। সেইজন্য সরকারকে কঠোর থেকে কঠোরতম অবস্থানে যেতে হবে। নতুন বাংলাদেশে বির্তকিত ব্যক্তিদের কোন স্থান হবে না। বর্তমান সরকারকে ব্যর্থ করার জন্য ফ্যাসিবাদীচক্র গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। বিভিন্ন কৌশলে আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে সরকারকে বির্তকিত করছে। তাই নারী হেনেস্তা ও ধর্ষকের বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। সামাজিক অবক্ষয়ের কারণে মূলত ধর্ষণ ও নারী হেনেস্তা বেশি হয়। সেইজন্য সমাজ পরিবর্তন করতে হবে। সামাজিক ভীত ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মাগুরায় ধর্ষণের শিকার আছিয়া খাতুনের মৃত্যুর প্রতিবাদে যশোরে সাধারণ শিক্ষার্থীরা গায়েবি জানাযা ও বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত গায়েবি জানাযা শেষে, বিক্ষোভ মিছিল করা হয়। শিপরার অঞ্জন রুদ্রর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন নাগরিক কমিটির সংগঠক আশালতা, এস কে সোহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফায়াজ আহমেদ, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অরিদ্র লিখন তূর্য, নূর আমিন সোয়াদ, মীর মুরসালিন নিরব, আহমেদ জয় প্রমুখ। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা নানা স্লোগান দেন। যার মধ্যে ছিল, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’, ‘তীতুমীরের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘আমার বোন কবরে ধর্ষক কেন বাহিরে’। এছাড়া, প্রেসক্লাবের সামনের রাস্তায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিডিআর হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। বৃহস্পতিবার দুপুরে যশোরের একটি হোটেলে দলীয় নেতাদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমান আরো বলেন, শেখ হাসিনা আক্রশের বশবর্তী হয়ে খুন, গুম অত্যাচার নির্যাতন করেছে। সে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। তাকে বিচারের মুখোমুখি হতে হবে। শেখ হাসিনা আর কখনোই এ…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা ঝিকরগাছায় শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ নিশ্চিতকরণ, সরকারি সেবাসমূহের প্রচার-প্রচারণা, সচেতনতা ও অবহিতকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, এদেশে জন্ম গ্রহণ করা প্রতিটা নাগরিকের জন্মনিবন্ধন জরুরি। এ কারণে, এই সনদ দিয়ে দেশের সকল সরকারি বেসরকারি সুবিধাদি তিনি ভোগ করতে পারবেন। ‘যার জন্ম সনদ নেই, তার মৃত্যুসনদও থাকবে না’ তখন ওয়ারেশ কায়েম সনদও করা যাবে না। এসব জটিলতা থেকে মুক্তি পেতে প্রত্যেক…

Read More

চৌগাছা সংবাদদাতাবাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা থানার উদ্যোগে রমজান উপলক্ষে ফুডপ্যাক বিতরণ করা হয়। ফুড প্যাক বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে চৌগাছা উপজেলা জামায়াতের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চৌগাছা -ঝিকরগাছা আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা  করেন বিশিষ্ট চিকিৎসক মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, কর্মপরিষদ সদস্য রহিদুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা বায়তুল মাল সম্পাদক ইমদাদুল হক, চৌগাছা পৌর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  যশোরে জরুরি অবতরণকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর বিমান বন্দর রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বিমানের দুই পাইলট অক্ষত আছেন। দুর্ঘটনার কারণ উদঘাটনে বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন। বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)  সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর  ১২টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ( GROB -120 Tp)  নিয়মিত প্রশিক্ষণ শেষে যশোর বিমান বন্দরে জরুরি অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হয়। বিমানটি বিমান বাহিনীর ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হতে দুপুর ১২ টা ১৮ মিনিটে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করে। প্রশিক্ষণ বিমানটির দুইজন বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ…

Read More

এস এম জালাল যশোর সদর উপজেলার রামনগর নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির কয়েকশ’ নেতাকর্মী ও সাধারণ মানুষের সমাগম। খোলা আকাশের নিচে মাদুর পেতে বসেছেন সবাই। অতিথি ও সামনের সারির সবাই একই কাতারে। নেই কোন ভেদাভেদ। ব্যতিক্রমী এই আয়োজন পবিত্র মাহে রমজান উপলক্ষে রামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিলের। দীর্ঘদিন ধরে এভাবে ইফতার করার সুযোগ পায়নি বিএনপির নেতাকর্মীরা। তাই এবারের ইফতার আয়োজন তাদের কাছে ভিন্ন। শুধু রামনগর ইউনিয়ন নয়, যশোরের ৯৩টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, পৌরসভা ও উপজেলা পর্যায়ে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ইফতার আয়োজন করছে বিএনপি। ইফতার আয়োজনে পিছিয়ে নেই জামায়াতে ইসলামীও। দীর্ঘদিন ধরে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিগত ১৬ গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। দলের ৬০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছেন। পবিত্র মাহে রমজানের ইফতার আয়োজন পর্যন্ত করতে দেয়নি। আবার ইফতার আয়োজন করার কারণে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছিল। তারপরও বিএনপি তার লক্ষ্যে অবিচল থেকে দেশ ও জনগণের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আনদোলনের মাঠে অবিচল ছিল। বুধবার নাজির শংকরপুর এলাকায় অনুষ্ঠিত ইফতার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যশোর নগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখার এ আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে আয়োজন করে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শার্শা উপজেলার ৩নং বাহাদুরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বড়মান্দারতলা ও ডুকপাড়া গ্রামে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান আশার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি। বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আমিনুর রহমান নেদা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, জিয়াউর রহমান জিয়া, কৃষকদলের অহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন টিপু,…

Read More