মাগুরা সংবাদদাতাশিশু আছিয়া হত্যার বিচার দ্রুত কার্যকর দেখতে চাই। আমাদের সমাজে আজ নোংরা অপসংস্কৃতি বিরাজমান। এ নোংরা অপসংস্কৃতির কারণে সমাজে ঘটছে নানা ধরনের অসঙ্গতি। এ নোংরা অপসংস্কৃতি আমাদের বন্ধ করতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী সব সময় নৈরাজ্য, অপসংস্কৃতির বিরুদ্ধে। আছিয়া আজ নেই কিন্তু তার পরিবারতো আছে। আমাদের সমাজের সবাইকে আজ আছিয়ার পরিবারের পাশে দাঁড়াতে হবে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের বিচার দ্রুত কার্যকর হোক এটা আমাদের দাবি। তাদের এমন বিচার হওয়া দরকার যেন দেশবাসী সেই বিচার দেখে খুশি হয়। সরকারের প্রতি আমাদের আবেদন থাকলো এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার সম্পন্ন করা হোক শনিবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলার…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক শুক্রবার জয়তি হোটেল ও রেস্টুরেন্টে স্বাস্থ্য সচেতন নাগরিকদের সংগঠন ভোরের সাথী যশোরের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। সংগঠনের সভাপতি আকরামুজ্জামান রবির সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, রফিকুল ইসলাম আরজু, শহিদুল হক বাদল প্রমুখ। ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বর্ষিয়ান আইনজীবী সাবেক এমপি অ্যাড. কাজী মনিরুল হুদা, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, বাংলার ভোরের সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলুসহ সংগঠনটির সদস্য, ব্যবসায়ী, সাংবাদিক, সামাজিক এবং…
মাগুরা সংবাদদাতা মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া আট বছরের শিশুটি ঘুমিয়ে আছে কবরে। যে আঙ্গিনায় সে একদিন সে ছুটে বেড়াতো; কথার ফুলঝুরিতে বাড়ি মাতিয়ে রাখতো, সেখানে এখন কেবলই শূন্যতা। শোকের মাতমে ভারি হয়ে উঠেছে বাড়ির চারপাশ। ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর পর মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের পরিবারটিতে হাহাকার চলছে। মায়ের বুকফাটা আর্তনাদ যেনো করবের নিরবতাও ভাঙচ্ছে। ছোট শিশুটিকে যে নিদারুণ কষ্ট নিয়ে পৃথিবী ছাড়তে হয়েছে, তাতে মর্মমাহত পুরো গ্রামবাসী। শুক্রবার শিশুটর বাড়িতে গিয়ে দেখা গেছে, তার মা বুক চাপড়ে কান্নায় ভেঙে পড়ছেন। আশেপাশের কোনো সান্ত্বনাই তাকে শান্ত করতে পারছে না। অনবরত জল গড়িয়ে পড়ছে চোখ থেকে। আাহাজারি করে তিনি…
প্রেস বিজ্ঞপ্তি পবিত্র রমজান মাস উপলক্ষে যশোর কমিউনিটি ইউকে-এর উদ্যোগে গত ১৩ মার্চ পূর্ব লন্ডনের কলিনঊড কমিউনিটি হলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে কমিউনিটির সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরুর পর সংগঠনের নেতৃবৃন্দ এবং অতিথিরা রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের উপদেষ্টা আব্দুল লতিফ বলেন, “রমজান আমাদের সংযম, ত্যাগ এবং ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এই ইফতার আয়োজনের মাধ্যমে আমরা প্রবাসে থেকেও নিজেদের শেকড়ের সঙ্গে সংযুক্ত থাকতে চাই এবং পরস্পরের মাঝে সম্প্রীতি ও ভালোবাসা ছড়িয়ে দিতে চাই।” আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ডা. মিজানুর রহমান,…
সাতক্ষীরা ও শ্যামনগর সংবাদদাতাগহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা ষাটোর্ধ্ব এক বৃদ্ধা নারীকে উদ্ধার করেছে দুই জেলে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুজুলি খালের পাশের একটি গাছ থেকে তাকে উদ্ধার করে বাড়ি ফেরেন তারা। ওই বৃদ্ধ নারী তার নাম বলছেন শুকুরুন নেছা। স্বামীর নাম গফফার। তার একটি ছেলে রয়েছে, নাম রফিকুল। এছাড়াও তিনি তার ঠিকানা বলেছেন খুলনার তেরখাদা থানার কাটাংগা গ্রাম। এছাড়া আর কিছুই বলতে পারছেন না তিনি। তাকে কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের আলমগীর খাঁ জানান, তিনি ও তার সহযোগী রহমান গাজী তিন দিন আগে কাঁকড়া ধরতে যান সুন্দরবনে।…
বাংলার ভোর প্রতিবেদক কোন কারণ এবং পূর্ব নোটিশ ছাড়াই দোকানে তালা লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে যশোর সদরের নতুন উপশহর বি ব্লক বাজারে। এ ঘটনায় দীর্ঘদিনের সমাধান না পেয়ে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা গেছে, যশোরের কোতয়ালী থানাধীন উপশহর বি-ব্লক বাজারের আল-মসজিদ উল-মোকাররম মার্কেটে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন খালিদ হাসান। সম্প্রতি কোন কারণ ছাড়াই তার দোকানে তালা লাগিয়ে দেয় মসজিদ উপ-কমিটির সদস্যরা। যার ফলে তিনি দোকান ব্যবহারে অসমর্থ হয়ে পড়েছেন। ভুক্তভোগী খালিদ হাসান জানান পূর্বে মসজিদ মার্কেট কমিটি মাসিক ভাড়ার পরিবর্তে বাৎসরিক ভাড়া গ্রহণ করত। তিনি সেই নিয়ম অনুযায়ী ভাড়া পরিশোধ করে আসছিলেন।…
বাংলা ভোর প্রতিবেদক যশোরের গণমানুষের নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিনী যশোর জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম বিএনপির ভাইস চেয়ারম্যান মনোনীত হওয়ায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যশোর শহরে শুভেচ্ছা মিছিল হয়েছে। শুক্রবার সকালে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে শুভোচ্ছা মিছিল বের হয়। শহরের লালদীঘিপাড়স্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্য়ালয় এসে শেষ হয়। শুভেচ্ছা মিছিলে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান…
বাংলার ভোর প্রতিবেদকযশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেছেন, দলের নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপরে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণ পছন্দ করে না, এমন কোনো কাজ করা যাবে না। মানুষের ক্ষতি হয় এমন কাজ করা যাবে না। করলে তাদের দলে কোনো স্থান হবে না। নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, বিএনপিতে কোনো ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটতরাজকারী ও অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি সব সময় জনকল্যাণে কাজ করে যাচ্ছে। যেন তা বাধাগ্রস্থ না হয়। ১…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের কোতয়ালী থানাধীন মাহিদিয়া গ্রামে চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জমি দখলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকালে একদল প্রভাবশালী চক্র তার পৈতৃক জমিতে কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দখলে নেওয়ার চেষ্টা করে। এঘটনায় চেয়ারম্যানের মা সায়িদা ইয়াসমিন (৬০) থানা ও সেনাবাহিনির ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি তার স্বামীর ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে সেখানে বসতঘর নির্মাণের চেষ্টা করছে। সাহিদা ইয়াসমিনের স্বামী জীবদ্দশায় ৩৬ শতক জমির মধ্যে ৭ শতক জমি আঃ রউফ নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। পরবর্তীতে আঃ রউফ ওই জমি আরও দুই ব্যক্তির কাছে বিক্রি করার সময়…
বাংলার ভোর প্রতিবেদক জাতীয় গণতান্ত্রিক পার্টি(জাগপা) যশোরের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা নার্গিস ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপিকা নার্গিস ইসলাম বলেন, ৭ মার্চের ভাষণে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। বরং তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে ইতিহাস বিকৃত করেছে। সময় এসেছে প্রকৃত ইতিহাস তুলে ধরার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত। তিনি বলেন, ৭১-এর চেতনার মতো ২৪-এর চেতনা নিয়েও কেউ যেন…