Author: banglarbhore

নিজস্ব প্রতিনিধি, ডুমুরিয়া খুলনা-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজ বলেন-রমজান মাস হল মুসলমানদের জন্য সিয়াম সাধনার মাস। এই মাসে রোজা রাখার মধ্যে দিয়ে মহান আল্লাহর দরদারে দোয়া চাইতে হবে। আসুন আমরা সকলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করি। একই সাথে আরাফাত রহমান কোকোসহ ফ্যাসিস্ট হাসিনা পতন আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফেরত কামনা করি এবং আমাদের অভিভাবক তারেক রহমান দ্রুত দেশে ফিরে একটি সুখি ও সমৃদ্ধ বাংলাদেশের নেতৃত্ব দেবেন এই দোয়া করি। আমরা চাই আগামীতে দেশ হবে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বাংলাদেশ। সোমবার বিকেলে উপজেলার খর্ণিয়া ইউনিয়নবাসীর আয়োজনে দোয়া ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক   পিস হিসেবে তরমুজ কিনে কেজি দরে বিক্রির দায়ে যশোরে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার শহরের দড়াটানা ভৈরব চত্বরে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন। এছাড়া অভিযানে অন্য ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে। এ সময় জেলা বাজার কর্মকর্তা, চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যশোর শহরে তরমুজের বাজার চড়া-ক্রেতারা অনেক দিন ধরেই এমন অভিযোগ করে আসছিলেন। রমজান ও কয়েকদিন ধরে অধিক দাবদাহের কারণে একটু স্বস্তি পেতে এবার ক্রেতাদের কাছে তরমুজের চাহিদাও বেশি। এই চাহিদাকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা সিণ্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছেন। ক্রেতারা বলছেন, আগে বাজারে তরমুজ…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর, কয়রাসহ পৃথক তিন স্থানে রোববার রাতে অভিযান চালিয়ে ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা জব্দ করেছে কোস্ট গার্ড। এছাড়া হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে শ্যামনগরের সুন্দরবন বাজার এলাকা থেকে বাবু আলম (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। তিনি শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার বাসিন্দা। কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার তারেক আহমেদ জানান, কয়রার শেকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগরের সুন্দরবন বাজার ও মোংলার জয়মনিরগোল এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ওই মাংস ও আসামি আটক করা হয়। জব্দকৃত মাংস ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে বিচার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা মহিলা বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ মার্চ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ‘ বেঁচে থাকা ও নিরাপত্তার অধিকার দাও’, ‘ধর্ষকদের প্রকাশ্য জনসম্মুখে ফাঁসি চাই, দিতে হবে’, ‘ধর্ষণ মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি কর, করতে হবে’, ‘ধর্ষণ মামলায় জামিন বিধান বাতিল কর, করত হবে’, ‘ধর্ষণ মামলায় এক বিধান, এক শাস্তি; ধর্ষককে ফাঁসি চাই, দিতে হবে’- এসব শ্লোগানে সরকারের কাছে জোর দাবি জানান। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা মহিলা বিভাগের সেক্রেটারী ও কেন্দ্রীয় শূরা সদস্য গুলশান আরা বলেন, আছিয়া…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিশাখালীতে ১৩২০ বিঘা খাস জমি সংক্রান্ত হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন ও সকল খাস জমি ভূমিহীনদের মাঝে বন্টন এবং তাদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় জেলা ভূমিহীন সমিতির আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে সাতক্ষীরা টু আশাশুনি সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক অ্যাড. আকবর আলী, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জি এম রেজাউল করিম রেজা, জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা নদী, বন ও…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সংবাদদাতা তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কলেজের গণিত বিভাগের শিক্ষক এসএম বিপ্লব কবীরকে পিটিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলায় সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তফা লুৎফুল্লাহসহ ২২ জনকে আসামি করা হয়েছে। গতকাল সাতক্ষীরার আমলী আদালত-৩ এ মামলা করেন তালা উপজেলার দোহার গ্রামের মৃত শেখ শের আলীর ছেলে ও নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিদুল হাসান মামলা আমলে নিয়ে আগামী ২৩ মার্চের মধ্যে এজাহার হিসেবে গণ্য করে আদালতকে জ্ঞাত…

Read More

হাসান আদিত্য নদীর আধা কিলোমিটার অংশ দখল করে বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণ করা হয়েছে। আবার প্রতিষ্ঠান দুটিতে যাতায়াতের জন্য মাঝ বরাবর মাটি দিয়ে ভরাট করে সরু করা হয় নদী। সেই সরু নদীর মাঝখানে কংক্রিটের খুঁটি দিয়ে নির্মাণ করা হয়েছে লোহার ফুটওভারব্রিজ। সেতু ও হাসপাতালটি নির্মাণে নদীর এই অংশজুড়ে এমনভাবে দখল আর শাসন করা হয়েছে; বুঝার উপায় নেই এটিই এক সময়কার প্রমত্তা মুক্তেশ্বরী নদী। পানিপ্রবাহ বাধাগ্রস্তের সঙ্গে নালায় পরিণত হয়েছে। যশোর শহরের পুলেরহাটে নদী ও নদীর পাড় দখল করে নির্মিত বেসরকারি হাসপাতালটির নাম আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল। শুধু অবরুদ্ধ আর দখলেই ক্ষ্যান্ত হয়নি প্রতিষ্ঠানটি। এবার রীতিমতো নদীর টুঁটি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছা উপজেলার ৪ নং গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদককে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করা হয়েছে। রোববার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার প্রচার সম্পাদক রাজিবুল হক তূর্য্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঝিকরগাছা উপজেলার ৪ নং গদখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাপ্পি ও দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাতকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করা হলো। একই সাথে তাদের সাথে দলের কারোর কোন ধরনের যোগাযোগ না রাখার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যশোর জেলা শাখার সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রমজানে যশোরে খাদ্যবান্ধব কর্মসূচি টিসিবি ও এমএস চালু রয়েছে। মানুষের সাশ্রয়ে কেনাকাটার সুবিধার্থে চালু করা হয়েছে। এ কার্যক্রমে যদি কোন অভিযোগ পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে রোববার সকালে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম এ কথা বলেন। সেই সাথে ভোগান্তি দূর করতে দৃশ্যমান সেবা দিতে কর্মকর্তাদের বলা হয়। তিনি আরো বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি টিসিবি, ওএমএস কার্যক্রম চালু রয়েছে। এ কর্মসূচির বিষয়ে কোন জায়গা থেকে যেন খারাপ খবর না আসে। যদি কোন রকম অভিযোগ পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন শিক্ষা বোর্ড…

Read More

বাংলার ভোর প্রতিবেদক হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম যশোরের উদ্যোগে রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রমজানের গুরুত্ব সম্পর্কে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর দপ্তর সম্পাদক নূর ই আলা নূর মামুন। বিশেষ অতিথির আলোচনা করেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ডাক্তার আবু হাসান জাহিদ। আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী পেশাজীবী থানার তারবিয়াত সেক্রেটারি সৈয়দ সামসুল ইসলাম, ডাক্তার আবুল বাশার প্রমুখ। বক্তারা বলেন, রোজা মহান আল্লাহর তরফ থেকে একটি  নেয়ামত। যার পুরস্কার মহান আল্লাহ নিজেই দিবেন। রমজান তাকওয়া অর্জনের সুবর্ণ সুযোগ।…

Read More