বাংলার ভোর ডেস্ক জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার ও তার স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা দায়েরের বিষয়টি জানান। প্রথম মামলায় অভিযোগ করা হয়েছে, সংসদ সদস্য থাকার সময় শাহীন চাকলাদার ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৪২ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৬২৩ টাকা অর্জন করেছেন। এছাড়া, তার ২৯টি ব্যাংক হিসাবে ৩৪১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৩৬৪ টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। দ্বিতীয় মামলায় তার স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে ১১ কোটি ২০ লাখ ৮৫ হাজার ২২১ টাকা…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল দাবিতে যশোরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচকের) কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর বিমানবন্দরে সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঘন্টাব্যাপি মানববন্ধনে শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এ সময় তারা এভসেক বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করা, বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণভাবে বাস্তবায়ন, প্রতিষ্ঠানটিকে কাঠামোগতভাবে শক্তিশালীকরণের দাবি জানান। একই সাথে বেবিচকের অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সিদ্ধান্ত অবিলম্বে বন্ধ, ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় সব জনবল প্রত্যাহার, ১০ সদস্যের পরিচালনা পর্ষদের বিদ্যমান বৈষম্য দূর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বনির্ভরতা ও…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, তালবাহানা করে নির্বাচন পেছানোর পায়তারা হচ্ছে। কিন্তু নির্বাচন যত দেরি হবে, দেশ তত গভীর সংকটে নিমজ্জিত হবে। তাই দেশের সংকট উত্তরণে এখনই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। সোমবার যশোর সদর উপজেলা বিএনপির জরুরি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, আমাদের লক্ষ্য একটাই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ। সেই গণতন্ত্র পুনরুদ্ধারে জিয়া পরিবারের ত্যাগ অপরিসীম। দীর্ঘ ১৭ বছর…
বাংলার ভোর প্রতিবেদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্যরে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে যশোরের আদালত। সোমবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক খোরশেদ আলমের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন বিচারক। এছাড়া একই দিন পৃথক আরেকটি আবেদনের প্রেক্ষিতে তন্দ্রা ভট্টাচার্য্যরে আয়করের মূল নথি জব্দের নির্দেশ দিয়েছেন বিচারক। খুলনা কর অঞ্চলের ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস সার্কেল-৮ যশোরকে তার মূল নথি সংগ্রহের নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। স্বপন ভট্টাচার্য যশোর-৫ (মণিরামপুর) আসনের দশম…
# শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১ #জড়িতদের বিচারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ছাত্রদলের নেতাসহ চার আসামিমে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার বিকেলে তাদেরকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঝিকরগাছা আমলী আদালতে সোপর্দ করা হয়। আসামিদের সাতদিনের রিমাণ্ড আবেদন করে পুলিশ। আদালত রিমাণ্ড শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করে আসামিদের কারাগারে প্রেরণ করে। এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক রোখসানা খাতুন। আসামিরা হলেন, গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত (২২), জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন (২৮), শরিফুল ইসলামের ছেলে মামুন হোসেন বাপ্পি (২১) ও উজ্জ্বল হোসেনের ছেলে আমিনুর…
বাংলার ভোর প্রতিবেদক জেলা প্রশাসকের চত্বর থেকে গাড়ি ছুটে চলেছে। গাড়ির ভিতরে দারুণ উৎসাহ নিয়ে বসে আছেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। গন্তব্য পুরাতন কসবার টালিখোলা এলাকা। টালিখোলার একটা বাড়িতে বাস করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক ল্যান্স কর্পোরাল (অবসরপ্রাপ্ত) মো. সামছুদ্দিন। তিনি একাধারে ব্রিটিশ আর্মি, পাকিস্তান আর্মি ও বাংলাদেশ সেনাবাহীনিতে চাকরি করেছেন। জীবনের শেষ সময়ে এসে সামছুদ্দিন নাতিছেলে বোরহান উদ্দীনদের বাসায় কাটাচ্ছেন অবসর। এই খবর পেয়েছেন জেলা প্রশাসক। দুপুরে খবর পেয়েই ছুটে গেছেন তিনি। কাউকে কিছু না বলেই মো. সামছুদ্দিনের ঘরে প্রবেশ করেন জেলা প্রশাসক। পাশে বসে আবেগে আপ্লুত হয়ে মাথায় হাত বুলিয়ে দেন । কুশল বিনিময় করেন। দীর্ঘ সময় কথা…
মাগুরা সংবাদদাতা মাগুরায় শিশু আছিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সোমবার বিকেলে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জেলা বিএনপি আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে জেলা আহবায়ক আলী আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। ঢাকা দক্ষিণ যুব দলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক আহসান হাবীব কিশোর, অ্যাড.শাহেদ হাসান টগর, আলমগীর হোসেন, জেলা যুবদলের সভাপতি অ্যাড. ওয়াসিকুল রহমান কল্লোল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও শিশু আছিয়ার মাতা আয়েশা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির উদ্দিন তোতাকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। গ্রেপ্তার কবির উদ্দিন তোতা উপজেলার শ্যামলাগাছি গ্রামের বাসিন্দা। সোমবার দুপুরে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ওসি রবিউল ইসলাম বলেন, কবির উদ্দিন তোতার বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
বাংলার ভোর প্রতিবেদক ঈদুল ফিতরে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রথম ও দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে সোমবার দুপুরে অনুষ্ঠিত কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান বলেন, প্রতিবছরের ন্যায় ঈদগাহ ত্রিপল দিয়ে ঢাকা হবে। সেই সাথে নামাজ আদায় করার জন্য ফ্যান, নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ঈদের প্রথম নামাজ পড়াবেন কালেক্টরেট মসজিদের পেশ ইমাম মাওলানা ইয়াসির আরাফাত। দ্বিতীয় নামাজ পড়াবেন জজকোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি ইলিয়াস। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম, ইসলামী ফাউণ্ডেশনের…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর সরকারি সিটি কলেজ শাখার উদ্যোগে সাধারণ ছাত্রদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ ক্যাম্পাসে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি আহমেদ ইব্রাহীম শামীম। আরও উপস্থিত ছিলেন, শহর শাখার সেক্রেটারি উবাইদুল্লাহ হুসাইন, সাহিত্য সম্পাদক তৌহিদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, সিটি কলেজ শাখার সভাপতি আরাফাত ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে আহমেদ ইব্রাহীম শামীম মাহে রমজানের পবিত্রতা রক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং চলমান নারী নির্যাতন বন্ধে ইসলামে নারীর অধিকার প্রসঙ্গে আলোচনা করেন। তিনি সাধারণ ছাত্রদের উন্নত নৈতিক চরিত্র গঠন ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের…